সমরেন্দ্র সেনগুপ্ত

  • ফেরৎ চাই না

    একদিন ফিরিয়ে দেবে, বলে বেশ কিছু ভালোবাসা ধার নিয়েছিলে, ভালোবাসার তো সুদ-আসল নেই! তা হলে অপেক্ষা করছো কেন? ভাবছো খুব তাড়াতাড়ি মরে যাবো আমি! এখন আমি জানলায় তাকাই না, বাইরে বসন্ত এসে বসে থাকুক, নীলাকাশ নিয়ে কূজনবাজনা বাজাক না পাখি! ওই কাকলিভাষা বুঝতাম এককালে এখন বুঝি না, আসলে কোনো ঐহিকে এখন আমি কানই দিই না!…

  • নাটক সাহিত্য নয়!

    মাউসট্রাপে মানুষ ধরা পড়বে না, তবে তা যখন নাটক তখন তা চলতেই পারে বছরের পর বছর, নানারকম ঝাল-মিষ্টি-টক বিতরণ করতে পারে বিগবেন ঘড়ি – শহরের হর্ষদর্শকদের! কিসে যে নাটক হয়, অথবা হবে না, অতীততাড়িত নিয়মের দৃশ্যসজ্জা দেখে, সংলাপ শুনে কেউ পারবে বলে দিতে! সবিনয়ে বলি- আজ তারিখ ১. ১০. ২০০১ স্ট্রাডফোর্ড-অন-অ্যাভনে শেক্সপিয়ারের জন্মবাড়ির বাগানে পাথরলজ্জিত…

  • বর্ণপরিচয়

    কিছু লিপি নষ্ট হয়েছে, মানবজন্মে তো এ-রকমই হবার কথা! এই সুবিস্তৃত ইহলোক, রাধিকারমণ, হাত-বাড়ানো শিশু চরাচরব্যাপ্ত কথকতা সব কিছুর অনুলিপি হবে না! সমতল মানুষই আকাশ দ্যাখে, আকাশ তো মানুষকে দ্যাখে না, এখনো এ পৃথিবী মেঘে রৌদ্রে আকাশপুতুল, প্রতিটি দিবসই তার সদ্যোজাত ব্যথা! কিছু লিপি ভ্রষ্ট হয়েছে এ জন্মে তো এ-রকমই হবার কথা! যদি বলি হে…

  • পাবলো নেরুদার কবিতা

    পাবলো নেরুদার কবিতা

    বলা হয়, পৃথিবীতে পাবলো নেরুদার কবিতাই সবচেয়ে বেশি অনূদিত হয়েছে। এখানে যেসব কবিতা আলেস্টার রিডের ইংরেজি অনুবাদ থেকে বাংলায় পুনরনুবাদে দেওয়া হলো, সমস্ত কবিতাই আলেস্টার রিডের মূল স্প্যানিশ থেকে ইংরেজি ‘Isla Negra’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। একশ কবিতার এই কাব্যগ্রন্থটি আত্মজীবনীমূলক। গদ্যে রচিত নেরুদার ‘মেমোয়ার্স’ প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে কবির মৃত্যুর পরে। স্বীকারোক্তিমূলক সেই গদ্যরচনা তখন…