সাখাওয়াত টিপু

  • স্নায়ুযুদ্ধ

    অলক্ষ তোমার প্রতি ঘরানায় গিয়েছে মূর্ছনা ঠুমরি নির্মিত দুটি জান একটি চরণে টানা তিন দুনিয়ার বাষ্পযান নিচ্ছে ইনফিনিটিকে রাজির ভেতরে কাজি দেন-দরবারে না হচ্ছে হ্যাঁ বসন্তে যমজ আত্মা ভাবে নয়া জটিল জমানা তাহলে প্রলাপ ফোটে কোন আলফারশ্মির বাঁকে বাষ্প ফেরাতে ম্যাজিক চেয়ারে ফুলের নজরানা যুক্তির বাহানা তোলা চুক্তি স্বাক্ষরে জবাননামা ইহজিন্দেগির হাতে দিচ্ছে আণবিক বন্দোবস্ত…