অলক্ষ তোমার প্রতি ঘরানায় গিয়েছে মূর্ছনা
ঠুমরি নির্মিত দুটি জান একটি চরণে টানা
তিন দুনিয়ার বাষ্পযান নিচ্ছে ইনফিনিটিকে
রাজির ভেতরে কাজি দেন-দরবারে না হচ্ছে হ্যাঁ
বসন্তে যমজ আত্মা ভাবে নয়া জটিল জমানা
তাহলে প্রলাপ ফোটে কোন আলফারশ্মির বাঁকে
বাষ্প ফেরাতে ম্যাজিক চেয়ারে ফুলের নজরানা
যুক্তির বাহানা তোলা চুক্তি স্বাক্ষরে জবাননামা
ইহজিন্দেগির হাতে দিচ্ছে আণবিক বন্দোবস্ত
পারমাণবিক পুষ্প দেখে গাণিতিক প্রজাপতি
পরাগায়ণের কাল প্রাতে প্রতিসরণের গতি
রাত বারোটায় মিল-অমিলের বানাচ্ছে সূর্যাস্ত
চাঁদ চেনা কমিটির তুখোড় ভাষণে ফিলিস্তান
বাসস্টপ একদিন নাম বদলায় গুলিস্তান
তখন সিনেমা হলে ছুড়ছিল বাঙলামর্টার
যানদরদি সমিতি প্রাণ বিরহবার্ষিকী ক্ষণ
উদ্যাপনের পর মনবাহিত গৌরবদন
মানবজন্মের স্নায়ুযুদ্ধে দেয় সম্মতি স্বাক্ষর

Leave a Reply
You must be logged in to post a comment.