সুব্রত অগাস্টিন গোমেজ

  • বন্দেগি

    আমি যেদিকেই ঘুরি সেদিকেই তুমি, দিক্পাল! ইমানের মক্কা তুমি, বেইমানিরও তুমিই হারাম, অন্তরে বাহিরে, সাঁই, সর্বথাই তোমার বারাম, সকলই নফল হেথা – জীবন মরণ আনফাল! কলম ছুড়িল কে-বা? জিব্রাইল নাকি বিলজিবাব? হাতের তালুতে নয়, ধমনী-শিরায় ভাগ্যরেখা – দেহের চৌহদ্দি ঘিরে হরফের গহরা পরিখা, ডিএনএ-ভিয়েনে পাকে এককাট্টা বরকত-আজাব। মাথার উপরে এক পড়ো-পড়ো পাহাড় রাখিয়া হরুফে মোকাত্তেয়াত…