সৈকত রহমান

  • কবির কথা

    কবিতার মতো প্রকাশক্ষম, অঙ্গীকারবদ্ধ ভাষায় প্রেম ও মুক্তিকে ভালোবেসে, নিরেট বিশ^স্ততায় বলতে চেয়েছি, সামান্য পাথেয় সঞ্চয় রাখা কবিকে দোষারোপ করা – নিপীড়নমূলক সমাজ সভ্যতার অভ্যাস। মানুষ সত্যকে লুকোছাপা করে, কত কৌশল করে বলে, শাশ্বত সত্যকে ভান করে না বোঝার! কবিকে বঞ্চনা করা অবিসংবাদিত শাসন ও শোষণের নামান্তর। দুঃশাসন কাউকে কোথাও একবিন্দু ছাড় দেয় না। আশ্চর্য…

  • আউটডোর

    সৈকত রহমান   বহুদিন পর আউটডোর। একটি দিন ফিরে এলে, বান্ধবীও ফিরে আসে, টানা-কাজলের হাসি চোখে। সাদামাটা চলার ভাবনাগুলো হঠাৎ রঙের বাক্স খোলে, ভুলে যাওয়া সুর উড়ে আসে কোথা থেকে।   বাংলার ভূদৃশ্যের কাছে যেতে হবে। কাজের ফিরিস্তি আছে বহু। আবদেরে বাচ্চাকাচ্চা আছে। স্ত্রী আছে ভারমুখ। তাকে সন্তুষ্টির নগদ শিউলি তুলে দিতে হবে হাতে।  …

  • শেফালির দিন আজ

    সৈকত রহমান   শেফালির দিন আজ ভিজে যায় বিধুর বৃষ্টিতে, মন খারাপের মরা আলোয় বার্তা আসে মুঠোফোনে, হ্যালো। দীর্ঘ স্মৃতির ছায়া ফেলা দিন প্রিয়-মুঠি বাড়িয়েছে আকাশের কোন রোদ্দুর খুলে দাঁড়িয়েছে দূরে। তুমি আছো বোঝা যায়, ভাবনা এক সরোবর, কণ্ঠের সহজ স্বরে জাগ্রত। সবকিছু ফুরিয়ে এলেও মিথ্যে ভানে দেখিনি তো কিছু, আমাদের যর্থার্থতা নির্ণয়ে, সময় কিংবা…