সোহানুজ্জামান

  • ফ্রিডরিখ হোল্ডার্লিন ও তাঁর একটি কবিতার অনুবাদ

    ফ্রিডরিখ হোল্ডার্লিন ও তাঁর একটি কবিতার অনুবাদ

    এক জন ক্রিস্টোফার ফ্রিডরিখ হোল্ডার্লিনের জন্ম দক্ষিণ জার্মানির সোবিয়ার লফেন এম নেকারে, ১৭৭০ সালের ২০শে মার্চ। জার্মানিতে তিনি মূলত গীতিকবি হিসেবে সুপরিচিত। তবে তাঁর আরো একটি পরিচিতি আছে। জার্মানিতে আঠারো শতকে যে রোমান্টিক আন্দোলন হয়েছিল, তিনি ছিলেন তার অগ্রপথিক। কেবল সাহিত্য রচনায়ই যে তিনি সীমাবদ্ধ ছিলেন তা নয়, জার্মানির চিরায়ত দর্শনের উন্নতিতেও তাঁর বিশেষ অবদান…

  • মহাদেব সাহার কবিতা : স্বদেশের মুখের দিকে ফিরে এবং আরো

    মহাদেব সাহার কবিতা : স্বদেশের মুখের দিকে ফিরে এবং আরো

    বিংশ শতকের ষাটের দশক বাংলাদেশের কবিতায় এক যুগান্তকারী দশক। যে-দশক ফুলে-ফলে ভরিয়ে রেখেছে বাংলাদেশের কবিতার জমিন। কবিতা যাঁরাই লিখেছেন এই সময়ে, তাঁরাই কবি হয়ে উঠেছেন, বিষয়টি এমন নয়; কিন্তু যাঁরা এই সময়ে কবি হয়েছেন, তাঁরা হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, নানা বিচার-বিবেচনার নিক্তিতে। এমন একসময় সমগ্র বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল, যে-সময় কেবল শোষিত-নিপীড়িত হওয়ার বিপরীতে বিপ্লব-বিদ্রোহ আর স্বাধিকার…

  • গোপেন্দ্রনাথ সরকারের রচনা-সমীক্ষা

    সোহানুজ্জামান গোপেন্দ্রনাথ সরকার  রচনা সংগ্রহ  সম্পাদনা : মাসুদ রহমান  ঢাকা, ২০১৯ ২৫০ টাকা কেউ কেউ রাজনৈতিক ক্ষমতাকাঠামোকেই আপাতদৃষ্টিতে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে পছন্দ করেন। অর্থাৎ, বলতে চাচ্ছি, ক্ষমতা ব্যাপারটাকে সকলে আলোচনা করতে আগ্রহী রাজনীতির সঙ্গে। কিন্তু ক্ষমতা ব্যাপারটা যে শুধু একটি নির্দিষ্ট আবর্তের মধ্যে আবদ্ধ নয়, সেটা বুঝতে পারলেই ব্যাপারটি পরিষ্কার হয়ে…