পাঠকের চিঠি

  • চলচ্চিত্রকার তরুণ মজুমদার প্রসঙ্গে

    কালি ও কলম, শ্রাবণ ১৪২৬, ষোড়শ বর্ষ ষষ্ঠ সংখ্যায় ‘মুখোমুখি তরুণ মজুমদার’ শীর্ষক লেখাটি পশ্চিমবঙ্গের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্রকার তরুণ মজুমদারকে জানার একটি প্রয়াস বলে ধারণা করি। সুশীল সাহা ও শৌভিক মুখোপাধ্যায়ের নেওয়া সাক্ষাৎকারভিত্তিক লেখাটি নিঃসন্দেহে আমার মতো অনেক পাঠকের, যাঁরা তরুণ মজুমদার সম্পর্কে অজ্ঞ কিন্তু সিনেমাভক্ত, তাঁদের কাছে একজন গুণী চলচ্চিত্র-পরিচালকের ভূত-বর্তমান হালচাল উন্মুক্ত করেছে।…

  • নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার অনুবাদ

    পাঠগত সংখ্যা কালি ও কলমে (শ্রাবণ ১৪২৬) অধ্যাপিকা সুমিতা চক্রবর্তীর ‘‘নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ অনুবাদকদের কাছে কয়েকটি প্রশ্ন’’ প্রবন্ধটির জন্য ধন্যবাদ। প্রবন্ধকার লক্ষ করেছেন, সরকারি নথিতে ‘বিদ্রোহী’র ইংরেজিতে গদ্যানুবাদে তরজমাকারের নামের উল্লেখ নেই। শ্রীশিশির করের আবিষ্কৃত নথিটি ছাড়াও আমি আরেকটি নথি খুঁজে পেয়েছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানায়। ওই নথিতে ‘‘বিদ্রোহী’’; ‘‘কাণ্ডারী হুঁশিয়ার’’; ‘‘ধীবরের গান’’ এবং ‘‘ইন্দ্র পতনে’’র…

  • পাঠকের চিঠি

    রাশিদ আসকারীর ‘নারী-ভাবনা’ কালি ও কলমের দ্বিতীয় বর্ষ : দ্বিতীয় সংখ্যায় (চৈত্র ১৪১১) নারী বিভাগে প্রকাশিত গবেষক, প্রাবন্ধিক, লেখক, সমালোচক, কলামিস্ট অধ্যাপক রাশিদ আসকারীর (পূর্বনাম হারুন-উর-রশিদ আসকারী) প্রবন্ধ ‘নারী-ভাবনা : ইতিহাস ও সমীক্ষণ’ প্রবন্ধটি পড়ে সে-বিষয়ে পাঠকের চিঠি বিভাগে কিছু লেখার লোভ সামলাতে পারলাম না। সৃষ্টির আদি থেকেই নারী এক রহস্যময়ী বিষয়। ইসলাম ধর্মের মতানুসারে…

  • পাঠকের চিঠি

    দ্বিতীয় বর্ষে কালি ও কলম কালি ও কলম দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে – এ নিঃসন্দেহে আনন্দের সংবাদ। বাংলাদেশে সাহিত্যপত্রিকা টিকে থাকে না কখনো ভালো লেখার অভাবে, কখনো পত্রিকায় অর্থ জোগানোর অভাবে। এর ফলে সাহিত্যপত্রিকা ক্ষীণায়ু হয়ে যায়। দীর্ঘদিন ধরে এদেশে একটি উন্নতমানের সাহিত্যপত্রিকার অভাব ছিল। কালি ও কলম সে-অভাব অত্যন্ত সাফল্যের সঙ্গে পূরণ করেছে। গত…

  • পাঠকের চিঠি

    জয়নুল আবেদিন : পাশ্চাত্য প্রভাব-প্রসঙ্গে কালি ও কলমের প্রথম বর্ষ একাদশ সংখ্যার ‘প্রচ্ছদ পরিচিতি’ সম্পর্কে আমার কিছু ভিন্নমত রয়েছে। জয়নুল আবেদিনের ‘ব্রাইড উইথ এ মিরর’ চিত্রের পরিচিতি-প্রসঙ্গে বলা হয়েছে, ইউরোপ-ভ্রমণের পর আধুনিক পাশ্চাত্য-চিত্রকলার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের সূত্রে তাঁর শিল্পরীতিতে নতুন বাঁক এসেছিল। পরবর্তীকালে জয়নুল যে-চিত্ররচনা করেন, তাতে ‘দেশীয় ও বিদেশীয় রীতির আশ্চর্য সমন্বয় ঘটেছিল।’ এই…

  • পাঠকের চিঠি

    সবিনয় নিবেদন কালি ও কলম পত্রিকার ১ম বর্ষ ৮ম সংখ্যায় সমরেশ মজুমদারের নিয়মিত কলাম ‘নিবেদন’ পড়ছিলাম আর ভাবছিলাম, কী বলতে চাইছেন লেখক? কথা তো অনেক তুলেছেন, তবে এগুলোর মধ্যে যোগাযোগটা কোথায়? যৌক্তিকতাই বা কী? তিনি শুরু করলেন লেখক-শিক্ষক হুমায়ুন আজাদকে নিয়ে। বাংলাদেশে আততায়ীর মরণ ঘা খেয়ে, কটা দিন ভালো হয়ে উঠেও, জার্মানি গিয়ে যাঁর, যেন…

  • পাঠকের চিঠি

    সমরেশ মজুমদার ও হুসেইন মুহাম্মদ এরশাদ আধুনিক বাংলা উপন্যাসের জগতে সমরেশ মজুমদারের পরিচয় নতুন করে দেবার প্রয়োজন পড়ে না। বর্তমান সময়ের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন তিনি। তিনি উভয় বাংলার জনপ্রিয় ঔপন্যাসিকও। লিখেছেন বিস্তর। তাঁর গর্ভধারিণী, কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার ও সাতকাহন উপন্যাসের জন্যে বাঙালি পাঠকসমাজ তাঁকে বহুকাল মনে রাখবে। যদি তিনি আর নাও লেখেন (তা যেন কখনো…

  • পাঠকের চিঠি

    অমিয়কুমার দাশগুপ্ত  অধ্যাপক আনিসুজ্জামানের সৌজন্যে কালি ও কলমের সেপ্টেম্বর ২০০৪ (আশ্বিন ১৪১১) সংখ্যাটি আমার হাতে পৌঁছেছে। পত্রিকার রচনা-ঐশ্বর্য ও অঙ্গসৌষ্ঠবে আপ্লুত বোধ করছি। কালি ও কলম চিরজীবী হোক। সংখ্যাটিতে অন্তর্ভুক্ত সনৎকুমার সাহাকৃত অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য গ্রন্থটির সহৃদয় সুদীর্ঘ আলোচনাটির জন্য আমি বিশেষ কৃতজ্ঞ। আলোচক কর্তৃক উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তর জোগানো উক্ত গ্রন্থের প্রকাশক…

  • পাঠকের চিঠি

    অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্তকালি ও কলমে অধ্যাপক অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য নামে স্মারকগ্রন্থটির ওপর অনবদ্য একটি রচনার জন্য সনৎকুমার সাহাকে ধন্যবাদ। প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্রের প্রকাশনায় কলকাতা থেকে ছাপানো এই বইটি, সত্যিকথা বলতে গেলে, পুস্তকপ্রেমিকদের কাছে একটি সংগ্রহের বস্তু (collector’s item) বলে বিবেচিত হতে পারে। অমিয়বাবুর বেশ কয়েকজন ছাত্রছাত্রী, পরিবারের সদস্য, অনুরাগী এবং অধ্যাপক অমিয়কুমার…

  • পাঠকের চিঠি

    উত্তর-আধুনিকতা – একটি অন্তঃসারশূন্য আলোচিত বিষয় সৈয়দ মনজুরুল ইসলামকে ধন্যবাদ কালি ও কলমের আগস্ট ২০০৪ সংখ্যায় একটি বিশাল প্রবন্ধে ‘উত্তর-আধুনিকতা’ সম্বন্ধে যথাসাধ্য আলোকপাত করার জন্য। একটি গুরুত্বহীন বিষয় যখন গুরুত্ব পায় এবং সেটি সম্পর্কে যখন নানারকম আলোচনা-সমালোচনা হতে থাকে, তখন সেটি স্বাভাবিকভাবেই বিতর্কিত হয়ে থাকে। উত্তর আধুনিকতা-বিষয়টি ঠিক সে-রকম একটি বিতর্কিত বিষয়। শুধু বিতর্কিতই নয়,…

  • নবীন ও প্রবীণ কবিদের মেলবন্ধন করুন

    সম্প্রতি কালি ও কলম পত্রিকাটি হাতে পেলাম। পত্রিকাটি পড়ে আমার খুব ভালো লাগল, আর সেই সঙ্গে এ-ও অনুভব করলাম যে, পত্রিকাটির আখরে আখরে মননশীলতার ছাপ অত্যন্ত সুস্পষ্ট। বিশেষত আপনাদের কবিতা-বিভাগটি এককথায় অনবদ্য। কালি ও কলম পত্রিকার চতুর্থ সংখ্যায় প্রকাশিত সুধী জাহিদুল হকের ‘কিছু পঙ্ক্তি জুড়ে যে যাপন’ কবিতাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে, এছাড়া অন্যান্য কবিতাও…

  • নতুন চেতনার আলোকবর্তিকা

    ভয় হয়, না জানি থেমে যায় এই দুর্গম পরিবেশে কালি ও কলমের পথচলা। আমাদের এই দেশটিতে ভালো জিনিসের জন্যে খুব বেশি সময় বরাদ্দ থাকে না। সেই কবে একে একে বন্ধ হয়ে গেছে সমকাল, সুন্দরম, শৈলী সাহিত্যপত্রিকাগুলো। সাহিত্যরস-আস্বাদনে, গবেষণায় অবশেষে কলকাতার দেশ পত্রিকার শরণাপন্ন হতেই হয়। দেশ পড়তে গিয়েই চমকে ওঠা। দেশ পত্রিকার পাতায় বাংলাদেশের কালি…