রূপকথার মিথে মানুষগুলো ঘোরগ্রস্ত বিভ্রান্ত

ভুলগুলো বুঝতে পারছে না নিজেদের অসুস্থতা

নারী, নদী, নৌকা বিষয়ক রূপকথায় আস্থা ১০০%

অন্ধ বিশ্বাস ২০০ ভাগ দীনের দত্যিদানবে।

বাস্তববর্জিত কাল্পনিকতায় মন মুগ্ধ

রঙিন রূপকথার গল্পগ্রন্থ পাঠ করে তারা

পাঁচ বার কাঁদে, সাজায় সীমাবদ্ধ সংসার।

রূপকথার সোনার কাঠি, রুপোর কাঠিমানুষকে বানিয়ে রেখেছে বানর।