আরো একটি কল এসেছিল বারোটার কাছাকাছি, অনেকক্ষণ ধরে ঝন্ঝন্ করে বাজল। উমে-ভরা কোমল আরামদায়ক লেপের ভিতরে ডুবে ছিল, মুখের ওপর কিছুটা জুড়ে তার কিনারাটা। হাত বাড়াতে গিয়েও থেমে যায়। না থাক। অসময় তো, কোনো মাস্তান কিংবা রোমিওর ইতরামি হওয়াও সম্ভব। পেপারে ইন্টারভিউ দেওয়ার পর থেকে এইসব বেড়ে গেছে।
পাশেই বড় কামরা, বাবা-মা থাকেন। আরেকবার আওয়াজ করে থেমে গেলে ওদিক থেকে কপাটে ঠেলা দিয়ে আইরিন একটু ভিতরে এসে দাঁড়ালেন। প্রশ্ন করলেন, একি নীলা! ধরলি না যে?
কেন ধরবো? তুমি না মানা করেছ?
করেছি তো। কিন্তু তোর আব্বা যে এখনো বাইরে আছেন। দুশ্চিন্তা হয় না?
হতে পারে! বিছানায় উঠে বসে নীলা, একগোছা খোলা চুল কপাল থেকে সরিয়ে বলল, কিন্তু আমি জানি ড্যাডির ফোন এটা না।
এটা না! তুই কেমন করে বুঝলি?
আমি বুঝি! কিঞ্চিৎ রহস্যের ভঙ্গিতে বলল নীলা, এটা মনের ব্যাপার। আমার মন বলছে।
তাহলে তো আমার মনেরই বেশি বলা উচিত। আইরিন বিরক্তি প্রকাশ করলেন এবং মেয়ের চোখে চোখে তাকিয়ে রইলেন।
নীলা চুপ হয়ে ছিল। হঠাৎ বলল, সেটা হবে না মাম্, সেটা হবে না। কারণ আমি আমার ড্যাডকে তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি!
ওরে আমার সোনার চান! আইরিন সটান দাঁড়িয়েবললেন, তুই অমন পাকা হয়ে গেছিস কবে থেকে Ñ মায়ের মুখের ওপর কথা বলিস? শান্তশিষ্ট বলে নাম ছিল, নিরিবিলি থাকতে পছন্দ করতিস। ঠিক আছে, বুঝেছি। কলেজে যেতেই বাতাস লেগেছে। এতই যখন জানিস বল তো কখন ফিরবেন? ঝটপট নিচে নামে নীলা, বাঁহাতে বাঁধা রিস্টওয়াচটা দেখে বলল, উইদিন সিক্স মিনিটস।
এটা নিশ্চয়ই স্পিরিচুয়াল কিছু না, তোকে হিন্টস দিয়ে গিয়েছিলেন বুঝি?
ঠিক ধরেছ মা! নীলা দুহাতে তার কোমরটা পাঞ্জা দিয়ে ধরে এবং বলল, আমার ওপর রাগ করনি তো লক্ষ্মী ডিয়ার মাদার? বলো, বলো। আসলে আমাকে খুব আদর করো তো, সেজন্যই একটু জোক করছি Ñ মাফ করে দাও।
হয়েছে, রাখ। শুধু মিষ্টিতে হয় না, টকঝালও দরকার, এইতো? তোকে যখন বলে গেছেন, ঠিক টাইমেই আসবেন। কপাটটা ফাঁক করতে করতে বললেন, শোন মামণি। বাতি অফ করে এক্ষুনি শুয়ে পড়। তোকে জাগনা দেখলে রাগ করবেন।
আচ্ছা মা, দরজাতেও ছিটকিনি লাগিয়ে দিচ্ছি।
গুড গার্ল।
ওপরে আসছে একাধিক। সিঁড়িতে জুতার খসখস, অল্পক্ষণেই বড় কামরায় নানা গলার আওয়াজ। কিন্তু বেশি নয়। আস্তে আস্তে কমে গেল, আরেকটু পরে দুটি কণ্ঠস্বর Ñ একটা আওরাত, আরেকটা মরদ। বাবা-মায়ের মৃদু, কিন্তু মাঝে মধ্যে তীক্ষè আলাপ।
হয়েছে হয়েছে। আর সাফাই গাইতে হবে না। মা আইরিন বলছেন, ভুলে যেও না তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি।
চিনবে না কেন, চিনবেই তো। তুমি আমার বেটারহাফ না? জবাব দিলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই যেন হাতজোড় করে বললেন, প্লিজ ডোন্ট মাইন্ড রিনা, ডাক্তারের এডভাইস আছে, তাই। একটা খেতে পারি বলেছেন, তাও লার্জ নয়, স্মল। আজকে তো তারও হাফ নিয়েছিলাম।
হাফ নিয়েছিলে, অসম্ভব। অসুখের কথা বলেও হাফ কেউ নিতে পারে না। প্রেস্টিজ লস। ঠিক কিনা? মনে হলো মা তার কাঁধে হাত রেখেছেন, বাঁকা নয় সোজাভাবেই বললেন, এসব করে নিজেকে কষ্ট দাও কেন? বোতল-বোতল টানো না! ইচ্ছা হলে পিপার মধ্যেও পড়ে থাকো Ñ পকেট ভরতি পয়সা তো ঝনঝন করছেই।
না, না রিনা। না, না। আমাকে আর ধিক্কার দিয়ো না। এরকম করতে থাকলে সত্যই আমি হয়তো নর্দমায় গিয়ে পড়ব। নাও, আজ থেকে আমি হাফও ছেড়ে দিলাম। আমার বড় ছেলে, বড় মেয়ে বিদেশে পড়ে আছে। একটা চিঠি লেখে না, টাকা-পয়সা চায় না। কত বড় শাস্তি। ওরা ভেবেছে, আমার হারামের টাকা। কিন্তু এটা কি ঠিক? তুমি তো আমার নাড়ি-নক্ষত্র সব জানো রিনা, আমি একজন অতিশয় সৎ ব্যক্তি। কিন্তু, কিন্তু। আমার যে-পেশা, অন্ধকার জগতে যাওয়া ছাড়া গত্যন্তর ছিল না। এতদিনে পপার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম Ñ
শুনলাম, আর বলো না।
কেমন করে থামবো, বলো। ব্যাংক ঋণ ওয়েভ করাবার দলে না থাকলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলত। কিন্তু বিবেকের সঙ্গে বোঝাপড়াও তো করতে পারছি না। কোটি কোটি টাকা, জনগণের ঘামের টাকা ছিল। মিথ্যা অজুহাতে Ñ
থাক, আমি সব জানি। নরম সুরে বললেন মা আইরিন, তুমি ক্লান্ত। হাত-মুখটা ধুয়ে এসে দুটো মুখে দাও। সব রেডি আছে।
না, কাতর স্বরে বললেন বাবা আকরাম, আমি খেতে পারব না। একটু ওয়াশ নিয়ে আসি। শুয়েই পড়ব।
শোনো, কালকে সৈকত আসছে –
জানি তো –
আদর-যত্নের যেন কোনো ত্রুটি না হয়।
আচ্ছা –
আমি কাল সকালে মাছ কিনতে যাবো।
ঠিক আছে।
একেবারে কানের পরদার কাছে এসে যেন বাজে একটু গুঞ্জন, কিছু না বুঝে নীলা উঠে বসল। কিন্তু মাথাটা ঝিমঝিম করে উঠলে কাত হয়ে আবার শুয়ে পড়ল। লেপটা টেনে নেয় এবং লেপের ভিতরে গিয়ে কোলবালিশটায় নিচের দিকে কাউরি দিয়ে ওপরে বুকে চেপে ধরে।
একটু থেকে ঢেউ, তারপর ছড়িয়ে পড়ছে এলোমেলো। কিছু দৃশ্য, কিছু স্মৃতি, কিছু কথা। গভীর তন্দ্রায়। সেখান থেকে জেগেও ওঠে ধীরে ধীরে, দেখতে পায় দরোজা খোলা, আর তার বাইরে একটা সিঁড়ি। ওপর থেকে নিচে নেমে গেছে। একগোছা চুল আবারও মুখের ওপরে এসে পড়েছিল, এবার তা সরিয়ে ফেলে না। একটি কথাই বাবার মৌমাছির মতো ঘুরছে, একটি নাম সৈকত। কেন, কেন? যে-কোনো মেহমানের প্রতি আদর-যত্ন তো পারিবারিক রেওয়াজ, তবে বিশেষভাবে কেন বললেন?
ওই তো, গিয়েছিল গত বছর গ্রামের বাড়িতে একবার, আম-কাঁঠালের ছুটিতে। খোলা হাওয়া, খোলা আকাশ মন্দ লাগছিল না। কোম্পানি আছে, যানবাহন ভরতি। বাড়িতেই থাকে তিনটা। ডিলাক্স কার, মাইক্রোবাস এবং স্টেশন ওয়াগন। তাছাড়া জিপটার চলাফেরা সারাক্ষণ তো আছেই।
অস্থির লাগছিল, কেমন আনমনা। প্রথমে মুখ বাড়িয়ে দিলেন, পরে ভিতরে এসে বললেন, আমরা ট্রেনেই যাবো ঠিক করেছি। মামণি, তুই কী বলিস?
তুমি যা বলো তাই তো ভালো হবে, বাবা।
হ্যাঁ, হ্যাঁ ঠিক ধরেছিস। আসলে রেলে গেলে অতিরিক্ত অনেক জিনিস দেখা যায়। অনেক সিনসিনারি। কেমন ঘুরে ঘুরে চলে! ইঞ্জিনের ঝকর-ঝকর শব্দ, আর জোরে চলার খচর-খচর আওয়াজ। পিচ্চি ফেরিওয়ালাদের নানা সুরের প্রচার, নাকিসুরে চেঁ গারাম চেঁ গারাম! হা-হা-হা দারুণ দারুণ। ইস্টিশনে নেমে আমরা রিকশায় চড়ব, প্রায় এক মিছিল। ক্রিং ক্রিং ক্রিং। কমলাঘাট, ওখান থেকে মটরের পানসি ভট্ভট্ ভট্ভট্। মনে হয় ভালোই লাগবে, বেশ থ্রিলিং লাগছে আমার। কিন্তু জানিস মা? মেয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, তোর এবিসি আঙ্কল অন্যরকম বলছে!
সে আবার কী? সত্যই বুঝতে পারছিল না নীলা, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।
জানিসই তো। ম্যানেজার, আবার এখন পিএও Ñ তার বুদ্ধিসুদ্ধি আলাদা। অনেক সময় না শুনেও পারি না।
উনি কি ট্রেনে যেতে চান না?
না। বলে কিনা সময়টা এখন অন্যরকম স্যার। ডাট আর ঠাটটাই আসল। তিনটা গাড়ি হাঁকিয়ে আমরা যখন গাঁয়ের পথ প্রকম্পিত করে বাড়িতে গিয়ে উঠব তখন বারো আনা খতম, বাকি থাকবে মাত্র চার আনা। লোকজন তাজ্জব বনে যাবে।
উনি প্রকম্পিত শব্দটাও ব্যবহার করেছেন?
হ্যাঁ, মামণি। সে অভিধান ছাড়া আর কিছু পড়ে না। তার বান্ধবী নাকি বাংলায় এম. এ, ভাষায় অনেক মারপ্যাঁচ কষে।
ভেরি ইন্টারেস্টিং পাপা। ইহি হি হি Ñ।
খুব মজা পেয়েছিস, মনে হয়?হ্যাঁ, এক্সট্রেমলি! নীলা হাসি থামিয়ে বলেছিল, অজপাড়াগাঁয় তো তার এডভাইসে যাওয়াই ভালো হবে।
আমি জানতাম তুমি রাজি হবে, তাই কথাটা পাড়লাম।
এবিসি মানে জানিস? আবদুল্লাহ বাকী চৌধুরী, দেখতে সাদাসিধা, কিন্তু খুব ধুরন্ধর Ñ গভীর জলের মাছ। সেই তো আমার সবকিছু টিকিয়ে রেখেছে।
ধুরন্ধর কথাটা তার কাছ থেকেই শিখেছ, তাই না? এবং তোমার সংক্ষিপ্ত নাম Ñ ম্যাক?
হ্যাঁ মামণি, হ্যাঁ Ñ উনি হে হে করে হাসতে থাকেন। এবং বললেন, আমার নাম তো মোহাম্মদ আকরাম খান? এটা থেকেই করেছে Ñ বস আর টসে একটা মিল থাকা চাই তো?
শেষ ইস্তক রেলওয়ে বাতিল করে গাড়িবহর নিয়েই সগৌরবে পল্লির জন্মস্থানে গিয়ে উঠেছিলেন।
আঙ্কল এবিসির সকল ভবিষ্যদ্বাণীই সফল হলো। গাঁওটা যেন ভেঙে পড়ল। পোলাপান, যুবক-যুবতী, বুড়োবুড়ি ঠেলাঠেলি ভিড় করেছে, স্থির থেকেছে। মন্ডা-মিঠাই, মিষ্টি খেয়েছে। পান চিবিয়েছে, দূরে দূরে গান গেয়েছে। যেমন মচ্ছব আর কি।
ইলেকশনের তো আরো আড়াই বছর বাকি। যদি উনি দাঁড়ান, জমবে ভালো। প্রতিপক্ষের জামানত বাজেয়াপ্ত না করে থাকবেন না।
এরই মধ্যে ঠিকমতো জাল ফেলবার জন্যই তো এখন আসা; কেবল কুটুম্বিতার ঝালাই করলে কিংবা টাকা ঢাললেই হয় না, আরো বহুরকম কলাকৌশল ছাড়তে হয়। সেজন্য এ-সাইডে আছে এবিসি এবং তার বশংবদ বাহিনী।
এ বছরের শেষার্ধে প্রবেশিকা পরীক্ষার্থী নীলা, একরাশ বইপত্তর, খাতা-কলমে ব্যাগ ভরাট করে এনেছিল, কিন্তু হৈচৈয়ের মধ্যে যেন সব ভুলেই গেছে। ওর সমবয়সী গাঁয়ের মেয়েরা পিছনে দলবেঁধে ফেলেছে। কী যে দৌড়াদৌড়ি, হাস্য-তামাশা, আনন্দ-উৎসব। শহরের মেয়েরা এত ভালো হয় আগে ওরা জানত না।
এখানে একটি সুবিধা আছে, তা এই যে আড়াই বিঘা জমির ওপরে বাড়িটার চারদিকেই পাকা দেয়াল। এখন পুরাতন হয়েছে, কিন্তু কোথাও ভেঙে পড়েনি। পুবদিকে সদর দরোজা। ডানপাশে, তার কাছাকাছি একটি চিলেকোঠা, প্রহরীর জন্য। ভিতরে দক্ষিণ দিকে সুপরিসর পুকুর, তাতে বাঁধাঘাটও আছে। উত্তর দিকটা ফলমূলের গাছগাছড়া এবং ফুলবাগান। ভিতর দিয়ে ছোট ছোট পথ, দলবেঁধেও হাঁটা যায়। বড় মূল দালানের নিচতলায়ই বৈঠকখানা।
নীলার কাছে ওদের বড় দাবি, গান। নাচও চায়, কিন্তু রাজি হয় না। একদম জানে না এমন নয়; কিন্তু ভাবে গ্রামদেশ, যদি কেউ বিরক্ত হয়?
অবশ্য আসার দিনের মধ্যেই বুঝেছিল পরিবারটা রক্ষণশীল নয়, বরং বেশ আন্তরিক ও খোলামেলা। ওর নিজের মধ্যেও তো একই রক্ত। এখন যে-বাড়ির বর্ষীয়ান মুরব্বি মোহাম্মদ আমজাদ খান বাবার বড় ভাই এবং ভাগবাটোয়ারা হয়নি বলে এটা ওদেরও আপন আস্তানা। আর বেশি কিছু জানার দরকার কী? এটা জানা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় থেকে আর খান পদবি লেখেন না।
এসে অনেকের দেখাদেখি ডাকত বাচ্চুভাই, কিন্তু ইনিই ‘সাগরবেলা’ তা হালের সংবাদ। জ্যাঠা মাস্টারি করতেন, তিনি যখন কক্সবাজার উচ্চবিদ্যালয়ে চাকরি করছিলেন, তখন এর জন্ম। শিশু অবস্থায় বাচ্চা থেকে বাচ্চু হয়েছিলেন, পরে ভদ্র, ডাকনাম দেওয়া হয় জন্মস্থানের স্মৃতিরক্ষার্থে, সৈকত। একটা এক্সারসাইজ খাতার মলাটে লেখা দেখেছে, এখন পুরোনাম সাব্বির খান সৈকত। এবারে উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষার্থী।
জানত কবিতা লেখেন, শুনেছে আলোচিতও হচ্ছেন; কিন্তু মনে হয়, গুরুগম্ভীর। গুরু না হয়েই গম্ভীর হওয়াটাই ভালো লাগছিল না।
কিন্তু বেশ উচ্ছ্বাসের সঙ্গেই স্বাগত জানান। ওর কাঁধের ওপরে খোলাচুল ধরে বলে ওঠে, হেই! নীলা না? বেশ বড় হয়ে গেছিস।
জ্বি-না, এখনো হইনি। স্মিতমুখে উত্তর দিয়েছিল, তবে চেষ্টা করছি।
বাহ, চমৎকার কথাও বলতে শিখেছিস দেখছি। সখি-সখার ভিড় আছে বুঝি?
জ্বি, আছে। বয়া আর জয়া দুইই। এবার হেলেদুলে হাসতে লাগল।
ঠিক আছে, আমি একটু নদীর পাড়ে যাবো। পরে কথা হবে।
এইটুকু মন্দ লাগেনি। কিন্তু পরের দুদিন খুব একটা দেখাই যায়নি। কোথাও প্রাইভেট পড়তে গিয়েছে কিনা তাও জানতে পারলো না।
পরের দুপুরে বাসার ফুটফরমাশ করার ছুকরি রূপবানকে নিয়ে ওরা কজন গাঙপাড়ে যায়, খুব দূরে নয় কলুরঘাট। ওখানে একটা জঙ্গলের মতো আছে। তুফানে উপড়ানো একটি আমগাছ আধশোয়া অবস্থায় পানির ওপর পর্যন্ত, যার গোড়ার দিকে একটি মোটা শিকড়ে আসন গেড়ে বসে ধ্যানমগ্ন সৈকত। পাশে বন্ধু আরো একজন। প্রথম তো সবাই একসঙ্গে প্রায় উচ্চহাস্য করে উঠছিল, কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে থেমে যায়।
হঠাৎ চোখের পাতা খুললে মেয়েদের মধ্যে সবচেয়ে মুখরা পাপিয়া বলল, সরি বাচ্চুভাই, আমরা আপনাকে ডিসটার্ব করতে আসিনি। দেখতে এসেছিলাম। এসব কী করছেন আপনারা?
খুব বড় জিনিস।
আমরা বুঝব না, তাই তো?
হ্যাঁ, তাই। আমি নিজেও কিছু বুঝি না। মেডিটেশন, তাও কোয়ান্টাম মেথড। জানিস, পাপি? আমার মনটা যেন সত্যই আলোকিত হচ্ছে। একটু আগে আমরা গ্যালাক্সিতে পাড়ি জমিয়েছিলাম! নীলা এসেছে, ব্যস। এখন আমরা ওর গান শুনব।
আমরা যে ওকে কথা দিয়েছি, গাইবার জন্য পীড়াপীড়ি করব না?
তবে তো মুশকিল।
মুশকিল আর কী। আচ্ছা বাচ্চুভাই ওর কাছ থেকে আমি যে রবীন্দ্রটা শিখছি তার একটু দিই? চলবে?
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। লজ্জার সঙ্গে মাথা নুইয়ে ছিল নীলা, ওর দিকে তাকিয়ে বলল সৈকত, দুধের স্বাদ ঘোলে মেটালে মন্দ কী? গাও Ñ
পাপিয়া এমনই চঞ্চলা একটুও দেরি করলো না Ñ শুরু করে Ñ
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফালগুনি ॥
কিছু পলাশের নেশা কিছুবা চাঁপায় মেশা
তাই নিয়ে সুরে সুরে নূপুরের তাল গুনি ॥
দুই
একটি চিৎকার, আর একসঙ্গে হৈচৈ, গোলমাল। এখন আলাদা রূপ, গাঁয়ের বালিকা করবুলি নয় সে স্বয়ং, সাঁতরাতে গিয়ে যখন ডুবে যাচ্ছিল ঝপ করে ঝাঁপ দিয়ে পড়ে এক ঠেলায় কাছে চলে গেছে এবং ওকে ধরে ফেলেছে। চোখেমুখে পানির ঝাপটা, শব্দ করতে পারছিল না। প্রাণপণ চেষ্টা করছে, ফলে একটু গোঙানি যেন বোবায় ধরেছে। অল্পক্ষণে শ্বাসরোধ আচমকা খুলে যায়। সঙ্গে সঙ্গে চৈতন্য আসে। দেখতে পেল, লেপের ভিতরেই কুঁকড়ে আছে। সে সোজা হয় এবং পা-জোড়া টান করে শুলো।
আবার কাত হয়ে যখন বালিশের ধারে গাল রাখে এবং বিছানায় কান চাপে তখন যেন দূরবর্তী একটা সুরের রিনঝিন শুনতে পায়। কিন্তু কিছুক্ষণে অনুভব হয়, এটা ওর নিজেরই গুনগুন, আধো জাগরণে আধো তন্দ্রায়। পাপিয়া নয়, সেই তো গেয়েছিল গানটা, কেমন একটা ওলট-পালট এখন : একটা স্তবক শুধু হালকা হাওয়ায় রঙিন প্রজাপতির মতো উড়েছিল। এর আলাদা সত্তা, বাকিটা উড়ছে যেন কাছাকাছি। যেমন Ñ
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে
চকিত মনের সুরে স্বপনের ছবি আঁকে
যেটুক্ কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
তাই নিয়ে যায় বেলা রঙেরসে জালবুনি।
আসলে কিছুুই করছিল না নীলা, কখন আবার ঘুমের আড়ালে চলে গিয়ে বহির্জগতের ধ্বনি-প্রতিধ্বনির জালে ধরা পড়ছিল।
বড় রাস্তার ওপারে বাঁদিকের কিছু দূরে মুঘল আমলের মসজিদে, প্রথম মনে হলো ওখান থেকে ভেসে-আসা চিকন গলার মিষ্টি আজান শুনছে। আস্তে শেষ হয়ে যায়, কিন্তু রেশ থাকে। এরপর বাবা-মায়ের মৃদু সংলাপ। একে একে সব। জাগছে, ছোট ছোট কথা। পাখির কলকাকলি। জিপ গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ শুনল।
আরো বেশ কিছুক্ষণ কেমন করে পার হয়ে যায় টের পায় না। হঠাৎ একটা স্টেনলেস স্টিলের বাটি নিচে মোজাইক মেঝেতে পড়ে ঝনঝন করে বাজতে লাগল। ঝট করে উঠে পড়ে নীলা; বাইরে থেকে রোদের আভা এসে আঁধার সরিয়ে দিয়েছে কামরার। বাবার গলা কানে লেগেছে। এক লাফে নামে খাট থেকে, মাঝের কপাটটায় ঠেলা দিয়ে ও ঘরে ঢুকতেই চোখে পড়ে উনি বেরিয়ে যাচ্ছেন। উনি ঘুরে দাঁড়ালেন, বললেন, উঠে পড়েছিস মামণি?
না, উঠিনি, এখনো ঘুমাচ্ছি। ফুলহাতা জাম্পার, প্যান্ট, শার্ট, মাঙ্কি ক্যাপ পরা আকরাম হেসে উঠতেই জলদি প্রশ্ন করল, আমার চয়েসটা ভুলে যাওনি তো বাবা?
না, না। ভুলব কেন, ভুলব কেন? বেশ মনে আছে। কিন্তু কিছু আমতা আমতা করায় বোঝাই গেল মনে করতে পারছেন না।
নীলা হালকা সুরে বলল, ঠিক আছে বুঝলাম তুমি ভুলে যাওনি, তবু আবার বলছি Ñ একটা বড় চিতল মাছ!
ও হ্যাঁ হ্যাঁ। আর না-কি?
অন্তত তিন-চার সের গলদা চিংড়ি!
ওগো কোথায় তুমি? দেরি হয়ে যাচ্ছে যে Ñ বলতে বলতে সিঁড়িতে জুতোর খটখট করতে করতে দ্রুত উঠে নিজেদের রুমের কাছে এলেন আইরিন, বাপ-বেটিকে মুখোমুখি দেখতে পেয়ে ধমক দেওয়ার মতো বলে উঠলেন, কী করছিস তুই নীলা? বাইরে যাওয়ার সময় Ñ
না, না। কিছ্ছু না, কিছ্ছু না। বাধা দেয়নি। ওর একটা ফরমাশ আছে, তাই বলছিল Ñ
ঠিক আছে, জলদি যাও। দেরিতে গেলে মনমতো পাওয়া যাবে না।
হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছ। আকরাম যেতে যেতে হাত নাড়লেন, আচ্ছা আসি। খোদা হাফেজ Ñ খোদা হাফেজ।
মায়ের কথাটা শোনা হলে কোনো উত্তর দিল না, চেহারাটা ম্লান হয়ে গেল, মাথা নিচু করে হেঁটে নিজের কক্ষে চলে আসে।
জানালার কাছে গিয়ে নিচে ডানদিকে তাকিয়ে দেখল বাবা উঠতেই জিপটা চলতে চলতে খোলা গেট পেরিয়ে গেল। আর দেরি নয়, এক পলকও : বোতাম টিপে দিতেই দ্রুম দ্রুম দ্রুম Ñ দালান কাঁপাতে লাগল। ব্যান্ড সিডির প্রচণ্ড বাজনার ঝাপটা কানে লাগতেই ও ঘর থেকে এক ঠেলায় কপাটটা ঠাস করে দেয়ালে লাগিয়ে ধমকে উঠলেন,
নীলা Ñ!
কী হয়েছে মাম্? সিডি প্লেয়ার সিস্টেমের দিকে হাত বাড়ায়।
কী হয়েছে আবার জিজ্ঞেস করছিস?
এই তো কমিয়ে দিয়েছি।
উহ্, অসহ্য।
কেন মাম্?
রেগে উঠলেন আইরিন, বললেন, আবার? খবরদার, আমাকে আর মাম্ ডাকবি না।
কেন, এটা তো মায়ের মতোই, মাত্র ম হসন্ত বেশি!
আমার সঙ্গে ইয়ার্কি করছিস, না?
না, মামণি না। হঠাৎ সুর পালটে নীলা বলল, ঠিক আছে তোমাকে আর মাম্ বলব না। কেমন হলো তো?
আইরিন উত্তর না দিয়ে নিজের ঘরে মেজাজের সঙ্গে চলে গেলেন। স্বগতোক্তি করছেন, শোনা যায় Ñ নাহ্ আর পারছি না, আমার সোস্যাল ওয়ার্কের দফারফা। চোখে চোখে না রাখলে সর্বনাশ হবে। কিন্তু কীভাবে? উনি তো কলকারখানা আর খানাপিনা নিয়েই ব্যস্ত। আর ছেলেটা? সে যে কী কেউ বুঝতে পারে না। বাইরে গিয়ে যে কী করে, খবর নেই।
নীলা শুনছিল, যাকে সে মনে করে বকরবকর, আর ছাইরঙা হাড়ের চিরুনিতে লম্বা করে চুল আঁচড়াচ্ছিল ড্রেসিং টেবিলের আয়নার ভিতরে নিজের মুখটা দেখতে দেখতে, ও মাই গড উচ্চারণ করে আচমকা। এটা আবার কী? ডান গালে মেছেতার মতো জায়গাটা টিপে দেখে, কিন্তু আঙুলের একটু ঘষা দিয়ে দেখতেই স্বস্তির ভাব। কোত্থেকে এসে একটু ময়লা ভরেছিল। নাইটির পকেটে মোবাইলটা, কিরিবিরি করে বাজতে থাকলে ওটা বের করে কানে লাগায়, আওয়াজ দিল, হ্যালো কে? ও শোভা? গুডমর্নিং। হোয়াটস দি ম্যাটার, সো আরলি এ কল? দুপুরে সোনারগাঁওয়ে লাঞ্চ, মাস্তিভাই ব্যবস্থাপনায় আছেন? ও আচ্ছা, আচ্ছা। স্টার সার্চের ভদ্রলোক চিফ গেস্ট হয়ে আসছেন? সাংঘাতিক! আমাকে প্রাথমিক পছন্দও হয়েছে তার? কী সব বাজে বকছিস? মুম্বাইয়ে সঞ্জয়লীলা বনশালি ষাট কোটি টাকার দেবদাস করে দুনিয়া মাত করেছেন, উনি তার এককাঠি ওপরে উঠবেন? করবেন সত্তর কোটির নূরজাহান। তাও ঢাকায়। ফুটানি খুব বেশি মনে হচ্ছে, গুটানির দল বোধহয়? নারে, আমি বেঙ্গল বিউটি হতে চাই না। এটা কি বক্স তামাশা, আমি তাজ্জব বনে গেছি। আমি তো অভিনেত্রীই না। নাচের ক্লাসে তো যাই-ই না, গানটাও ছাড়িছাড়ি। আমি-আমি-ননসেন্স, ছাড়লাম –
আরে! কী হয়েছে শোভা তোর? আবার ফোন ধরেছিস?
সর্বনাশ হয়ে যাবে? কেমন করে? আমি তো তেমন কিছু নই।
দশ মিনিটের জন্য হলেও যেতে হবে? ইস্ মুশকিলে ফেলেছিস Ñ
ঠিক বারোটায় নিতে আসছিস? আচ্ছা দেখি কিছু করা যায় কিনা, বাই Ñ
এমন সময় মেয়ের কাছে আবার এলেন আইরিন, জানার জন্যই এসেছেন মনে হলো, জিজ্ঞেস করলেন, কে কথা বলছিল রে?
শোভা। নীলা মায়ের মুখের দিকে তাকিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করে।
শোভা? প্রশ্নটা যেন সরল নয়, মেয়েটিকে চেনেন উনি।
জ্বি, মা। নীলা বলল, ওরা বন্ধুবান্ধবরা মিলে একটা লাঞ্চের আয়োজন করেছে। আজই, হোটেল সোনারগাঁওয়ে। আমাকে দাওয়াত করেছে।
সঙ্গে সঙ্গে দৃঢ়ভাবে উনি বললেন, না। তুই যাবি না।
কেন যাবো না? একটা ইনভাইটেশন Ñ খারাপ কীসের?
আইরিন বললেন, এ-বিষয়ে আমি তোর সঙ্গে তর্ক করতে চাই না। আজকে ছুটির দিন, বাইরে কোথাও আজ তুই যাবি না, ঠিক আছে? আমি বাসায় আছি, তোর বাবাও থাকবেন Ñনীলা মুখ কালো করে বলল, তাতে হয়েছেটা কী? বন্ধুর নিমন্ত্রণ, আমি রাজি হয়েছি Ñ এখন আমি আর না করতে পারব না।
শোভাকে বলবি পারিবারিক অসুবিধা। তোর থাকা প্রয়োজন।
আমি মিথ্যা কথা বলতে পারব না।
মিথ্যা হলো কী করে?
মিথ্যা নয়? পারিবারিক অসুবিধা কোথায়?
এবার মেয়ের চেহারার দিকে একটু কোমল দৃষ্টিতে তাকালেন এবং বললেন, আছে আছে। বোঝালে তুই বুঝবি, কিন্তু এখন সময় নেই। আমরা সবাই একসঙ্গে দুপুরে খাওয়া-দাওয়া করব, এটা কি জরুরি হতে পারে না?
ইস, ভাবখানা কী।
কেন, খারাপ কীসের?
নীলা গাল ফুলিয়ে বলল, তোমরা তো বুড়াবুড়ি, দাওয়াতে না গেলে আমার কষ্ট হবে না?
হয় যদি হোক। এটাই আমি চাই। আইরিন বললেন, সারাক্ষণ ডানা মেলে পরীর মতো উড়ে বেড়াবি, অসহ্য!
নীলা বলল, আমারও অসহ্য।
কী? প্রশ্ন করলেন আইরিন।
তোমাদের এই খবরদারি। বেশি বাড়াবাড়ি করলে, আমি, আমিই এ বাসা ছেড়ে চলে যাবো।
কী? এতবড় কথা?
হ্যাঁ, স্বাধীনতা কী তোমরাই তো আমাকে শিখিয়েছ। কিঞ্চিৎ বিস্মিত ও বিরক্ত, তবু শান্তস্বরেই প্রশ্ন করলেন, কেমন করে?
নীলাও একরোখা, জিজ্ঞেস করল, তাও বলতে হবে নাকি?
হ্যাঁ, বলতে হবে। আমি জানতে চাই।
মুখ নিচু করে বলল নীলা, সকালবেলায় বাবার মুখ দেখি না। রাতেও না। কখন ফেরেন উনি, হয়তো বারোটা-একটায়। আর তুমি, সামাজিক কর্ম নিয়ে আছ। পরের উপকার করো ঠিক আছে, কিন্তু কোথায় যায় তোমার ঘর-সংসার? বাড়িটা তো রেস্টহাউস। মেয়ের কথা শুনে হতভম্ব আইরিন, হঠাৎ কোনো জবাব দিতে পারেন না। দেখেন ওর দুচোখ থেকে দরদর পানি গড়িয়ে পড়ছে। বিচলিত হলেন। দ্রুত এসে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, একি নীলা ছি ছি! লক্ষ্মী মা আমার। ঠিক আছে, আই উইথড্র মাই ওয়ার্ড। তুই লাঞ্চে যাবি Ñ
একটানা খচর-খচর আওয়াজ ছড়িয়ে লোকাল ট্রেনটা তখন ঢাকার দিকে আসছিল। দেহাতি আদমিদের জন্য এই জংধরা যন্ত্রযান বড়ই সুবিধা। ঘড়ির কোনো ধার ধারে না। যেখানে যতক্ষণ ইচ্ছা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবার ঘণ্টি বাজালে চলতে শুরু করে। ইতোমধ্যে অনেকেই ব্যক্তিগত কায়কারবার শেষ করে নেয়; ছোট কাজ যেমন তেমন, বড় কাজটা করলেই মুশকিল, গাড়ি ছেড়ে চলে গেলে, বাতাসে সুগন্ধ! তবে এসব ছোট-বড়র দিকে কেউ বিশেষ খেয়াল করে না Ñ অভ্যাস! সেকেন্ড ক্লাস একটাই, ওঠার সময় বাড়ির লোকবল ছিল – শেষ রক্ষা করতে পেরেছে। এই গাড়িটা শ্রেণি ভাঙার এক শ্রেষ্ঠ উদাহরণ, খুব কম ভদ্রলোকই টিকেট কেনেন Ñ তৃতীয় শ্রেণির ব্যবস্থা থাকলে দ্বিতীয়তে উঠতেই বেশি আগ্রহী; সুতরাং অসম্ভব ঠেলাঠেলি। ভ্রমণদূরত্ব কম হলেও, ভেবেচিন্তে জার্নি মেকআপটা ভালোই নিয়েছিল সৈকত। ভারি কেড্স, ভারি সক্স্, জিন্স ট্রাউজার এবং চেক শার্টের ওপরে উলমিকসট রঙচঙে কোট। সবচেয়ে জবর, মোটা প্লাস্টিক ফ্রেমের সানগ্লাস এবং সব মিলিয়ে মাস্তানের ব্রাদার না হলেও তার ফাদারের মতোই দেখাচ্ছিল।
কমপার্টমেন্ট অবৈধ প্যাসেঞ্জারে ভরতি, কিন্তু সে বিরক্ত প্রকাশ করে না। আর কতক্ষণই-বা আছে এখানে, এরপরেই তো নামতে হবে। পায়ের কাছে ওর বড় সুটকেসটা এবং একটা বেতের ঝাঁপিতে উলটো করে সরা বসানো দুটি অ্যালুমিনিয়ামের পাতিল রাখা আছে। তার একটাতে পিঠা, আরেকটাতে গাইয়ের বানের তলার দুধ।
মাথাটা বাইরে নিয়ে ট্রেনের পিছনদিকটা দেখবার চেষ্টা করে। কী কাণ্ড! এমন একটা বাঁক ছিল রেললাইনে, এই পথে বেশ কয়েকবার যাওয়া-আসা করলেও খেয়াল করেনি কোনোদিন। ঝলমল আলোর সকাল এখন চোখে পড়তেই মনে হয়, চমৎকার। ওই দূরে পিছনে অগুনতি কামরায়-গাঁথা গোটা গাড়িটার চেলার মতো লেজখানা চলতে চলতে সমান হয়ে যাচ্ছে। কিছুক্ষণেই একদম সোজা! মজার খেল!
এতক্ষণ থকরথকর করলেও, স্পিড বাড়ায় এখন দ্রুততর পাস হয়ে যাচ্ছিল বাইরের দৃশ্য, বাড়িঘর গাছপালা। মাথাটা ভিতরে আনে। হাঁটুর ওপর, আনমনা ডান হাতে ধরা ছিল একটি রঙিন ম্যাগাজিন। বাঁ হাতে টান দিয়ে খুলল চশমাটা। গগলস পরে যারা স্টাইল দেখায় ও সে দলের নয়। রোদ ধূলিবালি উতলা হাওয়া থেকে চোখজোড়া বাঁচানোই আসল উদ্দেশ্য। আর তাতে যদি কিঞ্চিৎ সুরতও বাড়ে অসুবিধা কী। আসলে ছোট ছোট চোখই তো বিশ্বের অমূল্য রত্ন, বিশেষ করে কবি লেখক শিল্পীদের কাছে! কত আবোল-তাবোলই না লিখে গেছেন ওরা! শুনেছিল বটে একটি গান, কানে গুনগুন করে বাজে : সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব! কেবল আঁখি দিয়ে, আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব-আঁধারে মিশে গেছে আর সব। যে-বনলতা সেন পাখির নীড়ের মতো চোখ তোলেন, তার কথা ওতো সহজে ভোলা যায় না। দুঃখের সাগরে ভাসতে না চাইলে ওদিকে না তাকানোই উত্তম। জন মিলটন অন্ধ ছিলেন, ডিক্টেট করে মহাকাব্য লিখেছেন : ভাগ্যিস ওটা ছিল স্বর্গভ্রষ্ট, নইলে কিছ্ছু পারতেন না। সব নষ্ট হয়ে যেত!
হৈহৈ করে একটু অদ্ভুত শব্দের মতো হলো নাকের কাছে এবং মুখেও চওড়া রসিক হাসি, একলা একলাই। তখন রম্যপত্রটা তুলে নিয়েছে। ওপরে, দৃষ্টির কাছাকাছি। নাহ্ একেবারে খারাপ তো না। কভারের প্রায়, সবটা জুড়ে এক নবীনার বর্ণাঢ্য প্রফাইল : পিছন রেখা ঘেঁষে ছোট্ট হরফে নাম-নিলুফার নাসরিন নীলা থেকে নীলা নাসরিন। ছবির ওপরেই নিচের দিকে গাঢ় কালো কালিতে মুদ্রিত হয়েছে স্টোরি বিবরণ : সংগীতে তরুণ প্রজন্ম-একটি একান্ত সাক্ষাৎকার। সযত্নে পাঠিয়েছিল গুড্ডু, প্যাকেট করে, রেজিস্ট্রি হয়েছিল Ñ ব্যস খতম! খরগোশ দৌড় ভালো না। কচ্ছপ কদাকার, কিন্তু হার-জিতের গতির ক্ষেত্রে অনুকরণীয়। গানের, বিশেষত রবীন্দ্রসংগীতে একটু নাম করেছে, তাতেই ইন্টারভিউর ফাঁদে পা ফেলাটা ঠিক হয়নি। কোনো একটা অতিউৎসাহী গ্রুপের পাল্লায় পড়ে এসব শুরু করেছে সন্দেহ হলো ওর।
কিন্তু সাক্ষাৎকারে ওর উত্তরগুলো কিঞ্চিৎ নার্ভাস হলেও, আন্তরিক। একটু উদাহরণ :
প্রশ্ন : আচ্ছা নীলা, ছোটবেলা থেকেই আপনি গান গাইতেন। কিন্তু কেন? সে-বিষয়ে কিছু বলবেন কী?
নীলা : জ্বি আসলে এর কোনো উত্তর আছে বলে আমার মনে হয় না। তবে এটুকু বলতে পারি, আমার ভালো লাগত, গুনগুন করতে করতে একটা Ñ দুটো শিখে ফেলি।
প্রশ্ন : বেশ, রবীন্দ্রসংগীতে এলেন কী করে? নিজের ইচ্ছায় না বিদ্যালয় পাঠ্যসূচির প্যাঁচে পড়ে?
নীলা : জ্বি-না, নিজের ইচ্ছায়। রবীন্দ্রনাথ বিশ্বকবি, তাঁর লিরিক আমার খুব পছন্দ। প্রাণের কথা বলে!
প্রশ্ন : [হাসি : তারপর]। এখন শেষ প্রশ্ন : নাচেও তো আপনি অনেকটা এগিয়ে ছিলেন, শিল্পকলার একটি অনুষ্ঠানে আপনার সোলো বেদেকন্যা পারফরমেন্সটির ভূয়সী প্রশংসা মিডিয়া করেছিল।
নীলা : জ্বি, দেখেছি।
প্রশ্ন : এখন বাজারে গুজব, ডান্স আপনি ছেড়ে দিয়েছেন? তাছাড়া একটা মেগা সিরিয়াল আপনাকে একটা ইমপরটেন্ট স্টক ক্যারেক্টার দিতে চেয়েছিল, তাও নেননি। একটা হাইবাজেট সিনেমার প্রস্তাব বাদই দিলাম!
নীলা : হায়, হায়। এতকিছু! এ-যে দেখছি মারাত্মক! কারা এসব ছড়াচ্ছে! চলচ্চিত্র নায়িকা – উফ্ Ñ!
প্রশ্ন : স্বীকার করছেন না? ঠিক আছে। আমরা আগেভাগেই সব জানতে পারব। সেই সিনেমায় আপনার নতুন নাম হবে, সেটা কী তা শুনবেন?
নীলা : হ্যাঁ, বলুন।
প্রশ্ন : অন্য কাউকে বলবেন না তো?
নীলা : জ্বি-না।
প্রশ্ন : ঐন্দ্রনীলা! বুঝেছেন? ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তা প্রচার করা যাবে না। আচ্ছা?
নীলা : ওকে, থ্যাংক ইউ। কিন্তু এটা লিখে আপনিই তো সব ফাঁস করে দিচ্ছেন, আমার আর দরকার হবে কী?
প্রশ্ন : না, না, ছাপবার আগে এটা কেটে দেব। বুঝতে পারলেন? মোস্ট অবলাইজড ফর ইউর কো-অপারেশন!
এমন অনাড়ম্বর, এমন সহজভাবেই উল্টে যাচ্ছে কী দুনিয়াটা? যখন ডাঙর হতে থাকা বালিকারা যুবতীর মতো কথা বলে? থাক্ থাক্ এসবের আলগাদোষের বিবরণ Ñ তবে ও বাড়িতেই তো যাচ্ছে, হুঁশিয়ার হতে হবে। নইলে কোনদিকে কোন ঝামেলা, কোন বিপদ আসবে তা বুঝবারও সুযোগ হবে না। এক পরিবার, তবু তো আলাদা। নিজেরা তো মাটির, ওরা ঘাঁটির। একলাঘরে ডেকে বয়সী বাপ-মা কাঁথার ভিতর থেকে মুখের খানিকটা বার করে আধারাত ধরে সব বুঝিয়ে দিয়েছেন। দাদু মাস্টার ছিলেন, বাবাও তাই Ñ ইস্কুল থেকে ফিরে ছেঁড়া তহবন্দ্ সামনের দিকে ঘুরিয়ে পড়তেন।
অনেকের প্রিয় ছোট্ট ডাকনাম ম্যাক্, মানে আঙ্কল, কেন এত নরম তাও একদিন গোপন আলাপের সময় শুনে ফেলছিল : সম্মানে উঁচু কিন্তু সম্পদে নিচু, এই নিরীহ বড় ভাইজানই তাকে আগাসেগোড়া লেখাপড়া করিয়েছেন, তবে সবচেয়ে বড় কাজটা ছিল, বড়লোকের কন্যা ফারহানা আইরিনের সঙ্গে ওর শুভপরিণয় সংঘটন। সেজন্যেই সাগরে ভাসতে পারলেন। আমার বাবাই চাচার হিস্সা পাঁচবিঘা জমির চাষ-বাস করান, উনি কিছু গ্রহণ করেন না Ñ না বর্গার টাকা-পয়সা, না শস্য কিংবা ফসল-টসল। আরো কিভাবে তাঁকে খুশি করবেন, সে চিন্তাও করেন বোঝা যায়। নির্বাচনে দাঁড়ালে উনিই হবেন সবচেয়ে শক্ত লাঠি তাও কী আছে বিবেচনায়?
ম্যাগাজিনটা গুটিয়ে ব্যাগে রাখল। এ সময় ওর মনের মধ্যে একটি ক্ষুদ্র ভাব জাগছিল, নীলা কবিতা পছন্দ করে না Ñ এটা বড় সুখবর। খুব বড় নাম সে ছেঁটে ফেলেছে এবং এখন লেখার নাম যে সৈকত সাব্বির করেছে সেটা কার Ñ সহজে বুঝবে না। মজা করা যাবে।
তিন
এতটা শান্ত স্বভাবের, বলা যায় ঠান্ডা, এমনকী কেউ কেউ ডাকনাম গুড্ডুর জায়গায় কখনো কখনো বুড্ডা ডাকে। প্রায় হাসেই না এবং অকারণেই, কাশেও বেশি। সেও মনে করে, টিউটর স্যার ফাঁকি দিচ্ছেন; নইলে প্রতি হপ্তায় এক বস্তা করে হোমওয়ার্ক দিতেন না। ক্লাসেও লেকচারের বদলে এদেরই একেকজনকে দিয়ে ডিকটেশন প্রদান করেন। মাসে দুই হাজার টাকা কী খুব কম? অথচ উনি ভাবেন, কিছুই না। বিনিপয়সায় মেহনত করছেন। উইকলি, একটি মাত্র ছুটির দিন, তাও একটু আয়েশ করতে পারে না। আজকে কাজের লোড অতিরিক্ত, সকালে ঘুম ভাঙতে মনে হতেই ঝটপট উঠে পড়ল এবং বাথরুমে একঠেলায় ঢুকে পড়ে গোসল পর্যন্ত সেরে এসে কিচেনে গেল। একটার পর একটা নাশতার পালা চলছিল Ñ প্লেট টানল, পরোটা মামলেট সবজি ভাজি তুলে নিয়ে নিজ রুমে আসে। পড়ার টেবিলেই খেতে শুরু করে। গরম খাবার, এরপরই লাগে গরম পানীয় Ñ মনে পড়তেই ডাক দেয়, রূপবান! ও রূপবান!
জ্বি! কি ছোট সায়েব? হন্তদন্ত, দোর থেকে একটু এগিয়ে এলো।
আমাকে এককাপ চা দিয়ে যাস, গরম গরম। দশ মিনিটের মধ্যে Ñ শুনেছিস?
জ্বি! ঠিক আছে, আমি ঘড়ি চিনি। ড্রয়িং রুমের ওয়াল ক্লকটা উঁকি মেরে দেখল, তারপর দৌড় দিয়ে রান্নাঘরে গেল।
এমনই তাড়াহুড়া, নাকেমুখে কিছু দিয়ে বাসনটা ঠেলে রাখে এবং কাগজপত্র টেনে নিল : সেসব সাজিয়ে কম্পিউটার খুলল। অল্পক্ষণে আত্মমগ্ন। রাফ খাতার টোকা দেখে দেখে অস্থিরভাবে টেপাটেপি করতে থাকে, কিন্তু সঠিক সংখ্যা দেখা দিচ্ছে না। অসহ্য লাগে, বিরক্তিবোধ করে। হঠাৎ স্বগতোক্তি করে উঠল, নাহ Ñ হচ্ছে না। আমি একটা অপদার্থ! কোন দুঃখে যে পদার্থবিদ্যা নিয়েছিলাম!
এই যে আপনের গরম চা।
ও হ্যাঁ, হ্যাঁ। দে দেখি মাথা খেলে কিনা। রূপবানের হাত থেকে কাপটা নিয়ে চুমুক দেয়, এমন সময় দেখে নীলা আসছে। একটু যেন এবনরমাল। বিষণ্ন চেহারা, চোখ ভেজা ভেজা Ñ উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করল, একি নীলা। কি হয়েছে কাঁদছিস নাকি?
নিঃশব্দে হেঁটে আসে নীলা, টেবিলের কাছে খাটের ধারে বসল, বলল, মা আমাকে খুব বকা দিয়েছেন।
তখনও গণিতের জট খোলার খেয়ালে ছিল, অন্যমনস্ক, একটা নোট দেখতে দেখতে তাই বলল, ও হ্যাঁ। বেশ, বেশ!
সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, ¯িপ্রংয়ের পুতুলের মতো উঠে দাঁড়ায় নীলা। উচ্চারণ করল, গুড্ডুভাই, তুমিও?
ও হ্যাঁ, এক্সট্রেমলি সরি, ভুল হয়ে গেছে নীলা! পিঠে সস্নেহ হাত রেখে গুড্ডু বলল, তুই তো এদেশের ম্যাডোনা হবি। ব্যান্ডে তোরব্যবস্থার জন্য আমিও চেষ্টা করছি।
হয়েছে। হয়েছে। ওড়নার কোণে চোখ মুছে নীলা বলতে থাকে, আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইউর লায়িং আইদার। তুমিও একই ঝাঁকের কই। তোমার মিঠা মিঠা বোল আগুনের ছিটা Ñ এদিক ওদিক দুদিকেই আছ!
ইস! এতই বদনাম করছিস। তুই না আমার লক্ষ্মী বোন!
আলরাইট আই উইথড্র। আমি একলা আছি, একলাই থাকব।
ওর কাঁধের কাছে আগলে ধরে গুড্ডু কোমল স্বরে বলল, আবার অভিমানও করছিস! হুঁ, আমাকেও কেউ বুঝলো না। কেবল বাইরে বাইরে খাতির। দেখছিস তো, আমি কারুর সাতেও নেই, পাছেও নেই। এ ভেরি ইনোসেনট বয়। লেখাপড়ার ভারে একেবারে কাঁকড়া হয়ে আছি। টপ রেজাল্ট চাই অথচ কিছুই করতে পারছি না। আমার বিদেশ যাবার স্বপ্ন অত্যন্ত বেপরোয়া Ñ কিন্তু কীভাবে যাবো যদি খারাপ করি! আই মাস্ট হ্যাভ এ ফার্স্ট ডিভিশন Ñ কিন্তু দশের মধ্যে প্লেস থাকলে নিশ্চিন্ত হওয়া যেত! ওহহো, থাক এখন এইসব Ñ নীলা, আজকে সৈকত ভাই আসছেন, ভুলে যাসনি তো?
না। নীলার সংক্ষিপ্ত উত্তর।
হাতঘড়িটা দেখে গুড্ডু বলল, এখন বাজে সাড়ে দশটা। বাবার তো এরই মধ্যে ফিরে আসার কথা Ñ ভালো মাছ পাচ্ছেন না বোধহয়, ভেরি সিরিয়াস ম্যান Ñ গাবতলী না পেলে তো নিউমার্কেটেই এসে পড়বেন। খালি হাতে ফিরবেন না। উনি আসামাত্রই আমরা কমলাপুর রওয়ানা দেব, ড্রাইভার হিসেবে আমি ওসমানকেই চাই Ñ শক্ত আদমি। তুইও চল না নীলা, ঘুরে আসলে ভালো লাগবে, দেখিস Ñ
না ভাইয়া, আমি যাবো না।
মুখ ভার করে বলবার সময় মা আইরিন এসে হাজির। তিনি শুনেছেন। সঙ্গে সঙ্গে বললেন, থাক ও যাবে না।
তুমি কী ওকে বকেছ মা? জিজ্ঞেস করে গুড্ডু বলল, মনে হয় ও রাগ করেছে।
রাগ করেছে? বাহ, বাহ! হালকাভঙ্গিতে হেসে উঠলেন আইরিন, হাতের পাতা দিয়ে মেয়ের মুখটা মুছে বললেন, আমার মেয়ে আবার রাগ জানে নাকি? তুইও যে কি বকরবকর করছিলি? আমার কানে গেছে। আচ্ছা, এ-বয়সেই এত জীবন-জীবন করছিস কেন, শুনি?
কোথায় মা? এমনি Ñ
এমনি তাই না? ভবিষ্যৎ নিয়ে খুব ভাবছিস না? ছেলের ডানহাতটা নিজহাতে তুলে নিয়ে বললেন, তোদের কীসের অভাব আছে বলতো শুনি? একজন টিউটরের কাছে এখন যাচ্ছিস, দরকার হলে আরো একজন, দুজন নে। কিন্তু আমার এক শর্ত Ñ
কী মা? শুনি?
কোনো দুশ্চিন্তা করতে পারবি না। একবার যদি রেজাল্ট ভালো না হয়, ইমপ্রুভমেন্টের জন্য আবার পরীক্ষা দিবি। লজ্জার কি আছে।
আর কি তুমি চাও, বলে ফেলো।
আর চাই Ñ অভিভাবকের কথা শুনবি।
আমাদের অভিভাবক মানে তো বাবা আর তুমি?
হ্যাঁ, এটুকও চলে। একটু থেমে আইরিন দুজনকেই ছেড়ে দিলেন এবং সটান দাঁড়িয়ে বললেন, তোরা যদি ভাবিস আমরা তোদেরকে কড়া শাসনে রেখেছি এটা ভুল ধারণা। যেটুকু অনুমোদন করি না সে তোদের মঙ্গলের জন্যই। সময়টা কি খারাপ পড়েছে দেখছিস তো? কখনো ভুলিস না মা-বাবাই তোদের সর্বশ্রেষ্ঠ বন্ধু!
ছেলে-মেয়েকে টেনে নিয়ে বুকের মধ্যে আগলে ধরলেন। তখন তার দুচোখ বেয়ে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরছে।
গুড্ডু ধীরে বলল, মা কখনো আমি তোমার অবাধ্য হবো না।
নীলা সামান্য শব্দ করে হুঁ!
আইরিন ভেজাভেজা কণ্ঠস্বরে বললেন, তোদের বড় ভাইবোন জোর করে বিদেশ চলে গেল। এখন পত্রও লেখে না। আমরা জানি না কি দুঃখ ওদের দিয়েছি! যদি Ñ যদি কিছু দিয়েও থাকি Ñ আপন রক্ত Ñ এমন করে প্রতিশোধ নেবে?
ভাইয়া অন্যায় করছেন। গুড্ডু বলল।
বলল নীলা, আপাও।
না, না। ওরা ঠিকই আছে। দুজনকে ছেড়ে দিয়ে আঁচলে মুখ মুছলেন এবং বললেন, ঠিক করেছি। আমরা ওদের দেখতে যাবো। তোমরা দুজনও যাবে আমাদের সঙ্গে বেড়াতে।
গুড্ডু বলল, খুব মজা হবে মা।
ভালো হবে, বলল নীলা।
এ সময় গাড়ির আওয়াজ শোনা গেল গেটের কাছে, আইরিন বলে উঠলেন, এই যে এসে গেছেন!
একসঙ্গে দ্রুত প্রাঙ্গণের দিকে যায় তিনজন।
অনেক গলার আওয়াজ, কথাবার্তা আনন্দ প্রকাশ, করিডোরের থামের কাছে সবুজ চত্বরে। পুরাতন ভোঁতাভাতা টেবিলটা পাতাই ছিল। তার ওপরে বড় বড় মাছগুলো সাজিয়ে রাখছে Ñ আর প্রত্যেকের সে কী ফুর্তি! একটা রুই, একটা কাতলা, ডজনখানেক গলদা চিংড়ি এবং বড়সড় চিতলও একখানা! নীলা ভিড় ঠেলে গিয়ে চেঁচিয়ে বলল, থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমার ভাগ্য ভালো মা, পেয়ে গেলাম।
আইরিন তারিফের দৃষ্টিতে তাকিয়ে ছিলেন, ভালোই হলো আমরা আজ মৎস্য-উৎসব করব। বাড়িতে নতুন অতিথি আসছে, তা সেলিব্রেট করব। কি বলিস নীলা?
হ্যাঁ হ্যাঁ, মা। আমিও রাজি।
রোদ উঠেছে ভালো, গুড্ডু গরম কাপড় খুলে রেখে জিনসের ট্রাউজারের ওপরে ভারি শার্টটা পরে এসেছে। সেও খুশি। অন্য সময়ে হলে দূরে দাঁড়িয়ে দেখত, কিন্তু এখন কাছে এসেছে। মাছের পেট টিপে দেখলেও আসল লক্ষ্য ওসমান, জবরদস্ত ড্রাইভার। মুটকা নয় তবে মোটাসোটা। নির্লোভ সদাহাস্যময় লোক, একটা বস্তুতে শুধু তার বেশি টান Ñ পান। সারাক্ষণ চিবাতেই আছে, সঙ্গে জর্দা। শোনা যায়, তার বিবিও কড়া Ñ নির্দিষ্ট সময় ছাড়া বাসায়ও ঢুকতে দেয় না।
মাঝে মাঝে হা হা করে হাসতে হাসতে আলাপ করছিল ওসমান, তার বাঁ হাতটা ছুঁয়ে দিয়ে গুড্ডু ফিসফিস করে বলল, আইয়েন চাচা টাইম হইয়া গেছে গা।
ও হ, হ। লও যাই। লোক না দেখলে কান্নাকাডি করব। গাঁইয়া পোলা তো?
না চাচা। সৈকতভাই পুরা গাঁইয়া না Ñ
হ, বুঝলাম। আধা অইলেও, একই!
রেলওয়ে ইস্টিশন, কমলাপুর। বাইরে সারি সারি গাড়ি পার্ক করা, ডানদিকে রিকশার আলাদা জায়গা। যাওয়া-আসা করছে, বেল ক্রিং ক্রিং।
জিপটা মূল প্রবেশপথের বিপরীতে গিয়ে থামতেই ঝুপ করে নেমে পড়ল গুড্ডু এবং দ্রুত সামনে এসে বলল, চাচা আপনে গাড়িতেই থাহেন।
আইচ্চা, আইচ্চা।
আমরা লইয়া আইতাছি।
অসুবিধা অইবো না তো?
না, না। মালছামান খুব কম। ভিতরে যাওয়ার আগে মনে পড়তেই জলদি প্ল্যাটফরমে টিকেট কাটতে কাউন্টারে গেল।
কিছুক্ষণের মধ্যে জবরজং আওয়াজ ছড়িয়ে লোকাল ট্রেনটা এসে থামতে লোকজনের দৌড়াদৌড়ি, ছুটোছুটি। এদের মধ্যে গুড্ডু আর আল্লারাখা। ভিড় ঠেলে গিয়ে ওরা শেষদিকের কাছে এক জায়গায় দাঁড়ায় আল্লারাখার বুকে ও পিঠে সাঁটানো কাগজে বড় বড় অক্ষরে পোস্টারের মতো লেখা Ñ ‘আমি আল্লারাখা’। এত ব্যস্ততার মধ্যেও যাদের চোখে পড়েছে, মিটিমিটি হাসছে। আচমকা খেয়াল হয় সেকেন্ড ক্লাস কামরাটি কিছুটা সামনে গিয়ে থেমেছে। ওরা দ্রুত ওখানে যাচ্ছে, তখন দরজার বাইরে কাঁধসহ ঝাঁকড়া মাথা। হ্যাঁ, এইতো সৈকত!
সে-সময় সেও দেখতে পেল ওদেরকে, ডানহাতটা তুলে জোরে জোরে ডাক দিতে থাকে Ñ আল্লারাখা! আল্লারাখা!
এই যে আমি Ñ
সৈকতভাই, সৈকতভাই! আমি গুড্ডু!
হ্যাঁ, চিনতে পারছি তো। এসো, এসো Ñ
আলাপের সুবিধার জন্য আল্লারাখাকে বসতে দিয়েছে চালকের সঙ্গে, ওরা দুইজন ভিতরে। দুই সাইডে, দূরত্ব কিঞ্চিৎ বেশি হলেও, সমান সমান। চিরুনিতে মাথার চুল আলতোভাবে ঠিক করছে, গুড্ডুর মুখের দিকে তাকিয়ে বলল, আবার ঢাকায় এসে গেলাম। বেশ ভালো লাগছে। তোমাদের ওখানে থাকব। মা ও বাবার আদেশ। কষ্ট হবে তোমাদের।
কি যে বলছেন আপনি সৈকতভাই। গুড্ডু বলল, এতবড় বাড়ি। আমরা যে কজন আছি, বলতে গেলে কিছু না। তাছাড়া এটা তো আপনারও Ñ
সব জানি গুড্ডু, কিন্তু তবু তো গ্রামে ছিলাম। চলাচল একরকম নয়।
ওসব কিছু না। বলল গুড্ডু, আপনি এসেছেন আমার সবচেয়ে সৌভাগ্য।
সৌভাগ্য! কিসের?
এই যে আপনার সান্নিধ্য আমি পাবো। আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে।
সৈকত বলল, না-না, শুনেছি তুমি নাকি কম্পিউটারে পড়াশোনা করো, তোমার কাছে আমি বরং বোতাম টেপা শিখতাম! কিন্তু ইচ্ছা হবে না। একটা যন্ত্র হচ্ছে কম্পিউটার, অবশ্য খুবই চালাক। তবু কম্পিউটার দিয়ে কবিতা লেখা যাবে না। হয়তো লেখা যাবে টবিতা!
টবিতা আবার কী সৈকতভাই? বুঝতে পারছি না।
কী আবার Ñ এই লোকে কথায় বলে না? কবিটবি? কবিরা যা লেখে তা হয় কবিতা আর টবিরা যা তাই টবিতা।
এই তো একটা মূল্যবান জিনিস শিখলাম! মুচকি হেসে বলল গুড্ডু, তখন গাড়িটা মতিঝিল ছাড়িয়ে পুরানা পল্টনে পড়েছে।
সৈকত বাইরে তাকায়, তারপর শান্তস্বরে গুরুতর ভঙ্গিতে বলতে থাকে, আসলে এটা একটা অনুভূতি। একটা ঘোর। এই যে আমার মনে হয় কম্পিউটার তো বাদ এমনকী টাইপরাইটার দিয়ে যে-সাহিত্য লেখা হয় তা প্রকৃত সাহিত্য হয় না। যন্ত্র যন্ত্রই, শিল্পকলার রহস্যময়তা-অনির্বচনীয়তা খেয়ে ফেলে। হাতে-কলমে, ভাষায় অক্রবক্র অক্ষরে হিজিবিজি বিজিবিজি করে কাটাছেঁড়া লেখার মধ্যেই কবিতা প্রথম লুকিয়ে থাকে, তারপর গোট গোট লিপিকরণের মধ্যে জেগে ওঠে! নিতান্ত সহজ প্রক্রিয়া।
সৈকত হেসে উঠলে গুড্ডু বলল, তা তো বটেই! যা বলেছেন একেবারে জলবৎতলরং! আপনি কঠিন কথা কীভাবে বলেন তাও একটু শুনতে চাই!
হবে, হবে। আস্তে আস্তে। ওরা রমনা উদ্যান শাহবাগ পেরিয়ে চলছে, এইমাত্র মনে পড়লো এমনিভাবে সৈকত বলল, ও হ্যাঁ। শোনো গুড্ডু বাংলার ইউনিট খ। ভর্তি পরীক্ষা একত্রিশে জানুয়ারি। আমি তো মেধাবী! সব ভুলে যাই! মনে করিয়ে দিও। এই দ্যাখ Ñ আঙ্কল-আন্টি ভালো আছেন তো। নীলা কেমন আছে? তুমি যে পাঠিয়েছিলে Ñ ওর সাক্ষাৎকারটা আমি পড়েছি, ওরে বাপস্ Ñ রীতিমতো গ্রেট! কত বন্ধু হয়েছে হে?
অনেক, অনেক। জবাব দিল গুড্ডু, বলল, কে ওটা চিনতেই পারবেন না।
ইয়ং লেডি-লেডি লাগে, তাই?
হ্যাঁ, খুব! ভেবেচিন্তে কথা বলতে হয়।
আমার তো আরেক মুশকিল আছে!
কি? বলুন না। আমি অনেক কিছুর সমাধান করি!
ইজ ইট? থাক্ এখন-সব ফুরিয়ে গেলে ঠং ঠং!
সৈকতের চাউনিতে তবু স্মৃতির ছায়া, বলল, তোমরা দুবছর আগে যখন দেশের বাড়িতে গিয়েছিলে Ñ রোজ রোজ কত মজাই না হতো!
গুড্ডু বলল, হ্যাঁ আপনার একটা জিনিস ছিল, বলা যায় Ñ মারাত্মক।
মারাত্মক! কী সেটা আমি তো জানি না।
জানেন ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছেন না।
বলেই ফেল বাবা, আর ধৈর্য ধরতে পারছি না!
বাঁশি।
বাঁশি! সে তো কিছ্ছু না!
আপনার কাছে হয়তো-বা, কিন্তু আমরা পিছন থেকে গিয়ে কাছাকাছি ঘাসের ওপরে বসে পড়েছিলাম এবং মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম Ñ গুড্ডু বর্ণনা করছে না যেন কাছে দেখতে পারছে দৃশ্যটা, বিকেলবেলা আকাশে হালকা মেঘমালা, কুলুকুলু রবে বয়ে চলছিল ব্রহ্মপুত্র! আপনি থামলে নীলা বলল আমার কানের কাছে, ফিসফিস করে Ñ এ বাঁশি আমি আর কখনো শুনবো না, ভাইয়া!
কেন রে? চুপিসারে আমি জিজ্ঞেস করেছিলাম, সুরে ভুল আছে?
না, না। এমনি।
বুঝেছি। আমি বাজে বাজাই তো? এটাই কারণ Ñ হা হা হা Ñ
বাঁশিটা এনেছেন তো সৈকতভাই?
না না, কোত্থেকে আনবো! সেদিনই ভেঙে ফেলে দিয়েছিলাম!
মিথ্যা কথা!
আগে ফিরলে সবার সুবিধা, ঊর্ধ্বগতিতে সাড়ে বারোটায় বাসায় এসে পৌঁছলে আরেক পশলা শোরগোল। উৎসাহে, আল্লারাখা একাই একশো। পিঠা ও ফলমূলের ঝাঁপিটা মাথায় তুলে নেয় এবং সুটকেসের হাতলটায় ডানহাতে ধরে তুলল। হাঁটতে হাঁটতে চলল ড্রয়িং রুমের দিকে।
এক লাফে জিপ থেকে নামল সৈকত, গুড্ডুর হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে চলল দোতলায়। বলল, আন্টির সঙ্গে দেখা করে আসি। সিঁড়ি ভেঙে উপরে উঠতেই দেখে উনি ঘর থেকে বেরুচ্ছেন, খুশির স্বরে বলে উঠল, আন্টি!
এসে পড়েছ, বাবা? একটু এগিয়ে যান, জিজ্ঞেস করলেন আইরিন Ñ ভাই-ভাবিসাব কেমন আছেন?
ভালোই। কদমবুচি করে সৈকত বলল, মা তো উঠতে-বসতে কেবল আপনার নামই জপ করেন!
শরিফ ঘরের মেয়ে তো! মৃদু হেসে বললেন ফারহানা আইরিন, বড় বুবু এক অসাধারণ মহিলা! মাঝে মাঝে মনে হয়, আবার যাই Ñ দোয়া নিয়ে আসি।
সৈকত বলল, যাবেন তো না। তবু যে বলেন, তাও কম না।
নীলাকে তো দেখছি না?
আছে আছে। ওর রুমের মধ্যেই, গোসল করছে বোধহয় – কোথায় নাকি ইনভাইটেশন! আইরিন বললেন, সবুর করো। দেখা হবে!
চার
আলনায় কাপড়-চোপড়, পাশের টেবিলে পোরসেলিন ফ্লাওয়ার বাজটা, রাতের সিজনাল ফুলগুলো ম্লান, নিচু হয়ে আছে। নিজের ঘরটা গুছাচ্ছিল নীলা, শোনা যাচ্ছে এলটন জন। মিউজিক সিস্টেমে সেট করা ছিল, বোতাম টিপে দিয়েছে : গুডবাই রোজ। ডায়েনার জন্য বিচ্ছেদ গান। এখনো প্রিয়।
এমন একটা বেদনা বিভোরতা, বারবার শুনতে ইচ্ছে হয়। তাতেও ছন্দপতন! ভাল্লাগে না।
অনুমতি দিয়েছিলেন ঠিকই, তবে কতক্ষণ টিকবে তাতে সন্দেহ ছিল।
আসলে নিজের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব : এইসব ব্যাপারে মনস্থির করা? মুশকিল আছে।
অনেক বিষয়েই গুণবতী শোভা, কিন্তু সর্বদাই দ্রুম করে একটা কিছু ছেড়ে দেয় এবং সেইদিকে টেনে নিয়ে চলে। এক মিনিট ভাববারও সুযোগ দেয় না। আজকের যে-লাঞ্চ এজন্য তো ছাপানো সুদৃশ্য কার্ড থাকা উচিত ছিল। কিন্তু কিছ্ছুই নেই, মুখে মুখে সব। এতসব আলাপ-আলোচনা, কিছু কিছু সিদ্ধান্তও থাকবে Ñ না গেলে আফসোস হবে। কিন্তু যেতেও ইচ্ছা হচ্ছে না। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল।
হ্যালো! কে বলছেন? ও শোভা? হাউ ওয়ান্ডারফুল, জানিস? এক্ষুনি আমি তোর কথাই ভাবছিলাম। সত্যি? দুপুর বাদ, সন্ধ্যায় ডিনার? ওহ, বাঁচলাম। আমি ভাই ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। এখন থাক, পরে বলবো। তিনটার দিকে আসছিস? কেন, এখনই আয় না? বাবা বড় বড় মাছ এনেছেন Ñ একসঙ্গে মজা করে খেতাম।
আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বাই!
এক সময় কখন ছিটকিনিটা খুলে দিয়েছিল নিজেরও খেয়াল ছিল না। কিন্তু ওপরে কেউ আসেনি। নিচের বড় কিচেনে রন্ধনের উৎসব।
এই কিসিমের একটু বড়সড় আয়োজনের কথা ভাবলেই বাড়ির কর্ত্রী মা আইরিন বুদ্ধি খরচ করতে ছাড়েন না : প্রথমেই যার ছবি সামনে এসে দাঁড়ায় সে খুশিচাচি Ñ ওসমান চাচার বউ। সব ধরনের রান্নায় পাকা। তার হাতে বেশি স্বাদ ধরে সাদা ভাত, চিতল মাছের পেটি এবং খাসির রেজালা। কর্মদৃশ্য দর্শনীয়। সামনে চকচকে ধারালো বড় বটি, তিনদিকে নানা আকারের পাত্রে জিনিসপত্র, উপকরণ। সারাক্ষণ কথা আর কথা, সঙ্গে চলছে দুই হাত।
ওসমান চাচা কমলাপুর চলে যাওয়ায় ইয়াছিন ড্রাইভার চাচাকে পাঠিয়ে তাকে আনিয়ে নিয়েছেন।
অল্পক্ষণের জন্য রূপবান এসেছিল, দুধের সর আর হলুদ বাটার পিরিচটা হাতে দিয়ে অস্থির সে, বুঝতে পারে নীলা, খুশিচাচি জমিয়ে ফেলেছে। ওখানে মাটির কালচার, একনজর দেখে আসা দরকার। চেহারায় প্রলেপ দেয়া যাবে না, সময় যখন পাওয়া গেছে, একেবারে চলতি প্রসাধন জোগাড় করাও অসুবিধা হবে না। এখনই গোসল করে ফেললে আরো ভালো লাগত।
নিচে গাড়ির আওয়াজ শোনা যায়।
এবং একটু পরেই কথাবার্তা। সিঁড়ি মাড়িয়ে উঠতে উঠতে ডাকছেন আকরাম, মা! মা! নীলা মা, কইরে তুই? ঘরে আছিস?
উনি বারান্দায় উঠলেন। ছুটে যায় নীলা। বলল, বাবা। তোমার কি খারাপ লাগছে?
না, না, খারাপ না। আই অ্যাম টায়ার্ড।
উচিত শিক্ষা হয়েছে। কথা তো শোনো না। নীলা আগেই ধরেছিল, দুজনে তাকে নিয়ে আসে, বিছানায় শুইয়ে দিল।
তোমরা কিছ্ছু ভেবো না। আমি ভালো আছি। কাঁচাবাজারে ঘুরতে ঘুরতে একটু Ñ
হয়েছে Ñ আর ব্যাখ্যা করতে হবে না।
শোন, মামুজান আজ দুপুরে আসতে পারবেন না। রাত্রে আসবেন। হাঁফ ছাড়বার সময় পাওয়া গেল, কী বলো?
কিন্তু আমার Ñ আমার! নীলা যেন কি বলতে চাইলো, পারলো না।
কি তুই আমার আমার করছিস। আইরিন বিরক্ত হয়ে বললেন, তোর জন্য আবার স্পেশাল কিছু করতে হবে নাকি? যততো সব। তোমার নো নড়নচড়ন, একদম Ñ আমি কিচেনে যাচ্ছি।
আমার জুম্মার নামাজটা?
অসুস্থ শরীর, না পড়লেও চলবে Ñ মুখ নিচু করে বসে ছিল নীলা, ওর দিকে একটা তীক্ষèদৃষ্টি নিক্ষেপ করে জলদি চলে গেলেন।
তোর কি হয়েছে মা নীলা। বালিশেই মাথা, আকরাম মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন।
কিছ্ছু না বাবা, কিছ্ছু না। নীলা মুখ তুললে দেখলেন ওর দুচোখ থেকে পানি দরদর করে পড়ছে।
কাঁদছিস দেখছি!
এমনি, কিছু হয়নি আমার। বাবাকে চেষ্টা করতে দেখলে ঝট করে উঠল, কাছে গিয়ে ধরে ফেলে বলল, না না। তুমি উঠো না।
তাহলে তোর কি হয়েছে বল।
বলার কিছু নেই তো।
আছে, আছে। আমার কাছে তুই লুকাচ্ছিস।
না, না, বাবা। বলার মতো হলে, বলতাম। ওড়নার কোণে চোখ হালকা মুছে বলল, ঠিক আছে শোন। তোমাকে জানাবার সুযোগই পাইনি Ñ আজ আমার একটা লাঞ্চের দাওয়াত ছিল। আম্মা রাজি হয়েছিলেন, যেতে দেবেন। বিনোদন বাণিজ্যের একটা কমিটি ওরা। কি জানি কেন সময় চেঞ্জ করেছেন। দুপুরের জায়গায়, রাত। এখন ডিনার দেবেন। তুমি তো বললে নানাজান দাওয়াতে আসবেন সন্ধ্যায়।
হ্যাঁ, এই দ্যাখ আমরা কি চাই আর কি হয়ে যায়!
নানাজানকে রেখে আমার যাওয়া কি ঠিক হবে। এটাই আম্মাকে বলতে চাইছিলাম, উনি কেমন রেগে উঠলেন। দেখেছ তো?
এখনো খারাপ লাগছে কিছু, তবু হেসে উঠলেন। ভাবলেন, মেয়ের অনুযোগ, অভিমান ও অশ্রুপাত, সবই স্বাভাবিক। আকরাম ওকে কাছে টানলেন, ওর হাতে হাত রেখে বললেন, তোর আম্মাকে ভুল বুঝিস না মা। তোর জন্য তাঁর জান। অলরাইট, তুই কি যেতে চাস?
একটু চুপ থেকে নীলা বলল, আচ্ছা বাবা, তার আগে একটা প্রশ্ন আছে আমার, উত্তর দেবে?
হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কেন দেবো না Ñ
আমার গান তো, মাঝে মাঝে তোমরাও শোনো। তোমরা কি চাও না আমি একজন প্রখ্যাত শিল্পী হই Ñ আমার গাওয়া গান ছড়িয়ে পড়ুক শুধু উপমহাদেশে নয়, সারাবিশ্বেও?
হ্যাঁ, হ্যাঁ। কেন চাইবো না? নিশ্চয়ই চাই। এটা তো হবে আমাদের পরম গৌরব! এবার আর ধরে রাখা গেল না, আবেগে একঠেলায় উঠে বসলেন। আরো বললেন, আর তা শুধু পরিবারের নয়, সমগ্র দেশের, সমগ্র জাতির!
মাই ডিয়ার ড্যাড Ñ ডোন্ট সে লাইক দিস, ইট হার্টস মি! বলেবাবার হাতজোড়া জড়িয়ে ধরল, বলল, আমার টিচার বলেন, সাধনা, পরিশ্রম, অবিরাম অনুশীলন Ñ এছাড়া ললিতকলার কোনো মাধ্যমেই সাফল্য পাওয়া যায় না। আমার জন্য, আজকের ডিনারটা সামান্য পরিচিতি অনুষ্ঠান বলা যায়, তবু Ñ
কী? থামলে কেন, বল মা বল। আমি শুনতে চাই Ñ নীলা বলল, ইফ ইউ পারমিট মি আই স্যাল গো Ñ এলোমেলো চুল ছিল, মাথায় হাত বুলিয়ে বাবা আদর করে দিলেন। নীলা নিজ কক্ষে চলে গেল। সিঁড়িতে শব্দ শুনে আকরাম আবার শুয়ে পড়লেন।
আইরিন আবার এসেছেন। হাতে মশলার দাগ। কাছাকাছি এসে দাঁড়াতেই চেহারায় একটু বিব্রতবোধ করার ছায়া দেখে আকরাম উঠে বসলেন।
আরে আরে, কি করছ! সাহস তো কম না?
এত নিয়ম হয়ে থেকে কি লাভ? ড্যাশিং-পুশিং না হলে জীবনের কিছু করা যায় না। দেখছ তো সব Ñ
কিন্তু রোগের সঙ্গে জোর করা চলে না।
তবে নির্জীব হলে বেশি করে পেয়ে বসে, তাই তো শুনি। আকরাম আসল প্রসঙ্গে চলে গেলেন, কন্যার জননীকে বললেন, তোমার দুঃখ আমি বুঝি রিনা। কোয়ায়েট লেডি বলে তোমার নাম আছে, কিন্তু তবু কেন ভিতরটা চঞ্চল থাকে, তাও জানি। কিন্তু শুনি, টিনএজটা খুব মারাত্মক, আর তা যদি হয় সুইট সিক্সটিনের কিঞ্চিদধিক, তাহলে আরো বেশি। তুমি দুশ্চিন্তা করো না। লাগাম আমি হাতে নিয়েছি। আমার নীতি, মিঠেকড়া। সন্তোষজনক একটা ব্যবস্থা গড়ে তুলতে পারব, আশা করছি।
তাই করো। নিরাশায় যেন তাকে পেয়ে বসেছে, ক্লান্ত মুখটা তুলে বললেন, আমি আর পারছি না। ভাবছি, কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরেই বসে থাকব। আর যে কজন লাগে, হাউস টিউটর রাখব।
আইডিয়াটা ভালো, তবু ধৈর্য ধরো। আকরাম ধীরে বললেন, এখন কিছু করলেও কিছু লাভ হবে কিনা সন্দেহ। ওদের বাইরে যাওয়া তো আমরা বন্ধ করতে পারব না। কলেজে ভরতি হয়েছে। একঝাঁক বন্ধু-বান্ধবও দেখতে পাই! কঠিন সমস্যা Ñ কি বল তুমি?
তো ঠিকই।
কিন্তু দেখো আমি হার মানবো না।
হিরো! মশকরা না কোনো একটি ইশারা আইরিনের মন্তব্যটি ঠিক কি বোঝার আগেই আকরাম শরীর ঝাঁকিয়ে হাসতে লাগলেন। উনি চলে যাচ্ছিলেন, ঘুরে দাঁড়ালেন, দ্রুত কাছে এসে তাকে ধরে বললেন, একি! আশ্চর্য! একটা অ্যাক্সিডেনট না বাধালে আর শান্তি পাচ্ছ না, না?
আহা! আমার খুব হাসি পেয়েছে। আমি হাসছি, আর তো কিছু না। ওই, ওই ওই যে তোয়ালেটা দাও তো লক্ষ্মীটি, মুখটা চেপে ধরি!
চুপ! ছেলেমেয়েরা এসে যাবে! সত্যই বিব্রত আইরিন।
তুমি আমাকে হিরো বলেছ, আমার হাস্য যে থামছে না! ও নীলা Ñ
ওই যে! সিঁড়িতে জুতার আওয়াজ Ñ তুমি চট করে শুয়ে পড়, কম্বল দিয়ে তোমাকে ঢেকে দিই? শুয়ে পড় Ñ কেউ আসছে!
হা হা হা বাহ, তোমার বুদ্ধি তো কম না, জলদি দাও। কিন্তু দুজনের কথামতো কাজ হবার আগেই পাশের রুমের কপাটটা কড় কড় করে খুলে গেল, নীলা প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, বাবা! আমাকে ডাকছিলে?
আইরিনের হাতে কম্বল, একটা টেবিলে ভাঁজ করে রাখা ছিল, টেনে নিয়েছিলেন। কষ্টে ঠোঁট বুঁজে আছে, কথা বলতে পারছেন না আকরাম। আইরিন ধমক দিয়ে উঠলেন, কিছ্ছু বুঝতে পারছিস না, না? নাকে দুধ খাস Ñ তোর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন Ñ
না, মা না। কিছ্ছু ভাবিস না। এতক্ষণে হাসির দমকটাকে দাবাতে পেরেছেন; কিন্তু ক্লান্ত নরমস্বরে বললেন, বুকে একটু ব্যথা-ব্যথা লাগছিল। এখন সেরে গেছে। আয় মা, কাছে আয় Ñ!
পা জোড়া ছড়িয়ে দিলে আইরিন কম্বলে ঢেকে দিলেন, নীলা সেটা বুক পর্যন্ত টেনে দিল এবং বলল, যাই হোক বাবা তোমার বিশ্রাম নিতে হবে। আমি এবিসি আঙ্কলকে ফোন করে দিচ্ছি। উনি তোমার ডাক্তারকে নিয়ে আসবেন Ñ
না, না মা। ওসব লাগবে না।
চুপ, প্যাসেন্ট কথা বলে না Ñ
সত্যি বলছি আমি ভালো আছি মা, ওসব করিস না। তুই শিয়রে বসে কপালটা টিপে দে, আরো ভালো হয়ে যাবো।
হয়েছে, তোমার কথা আমি শুনবো না।
এ সময় সৈকত গুড্ডুকে নিয়ে এসে পৌঁছল। আকরাম শুয়ে আছেন আর নীলা মাথার কাছে। আন্টির চেহারা করুণ। এসব চোখে পড়তেই লম্বা পায়ে এগিয়ে গেল, উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করল, কী হয়েছে আপনার আঙ্কল?
কিছ্ছু না বাবা, কিছ্ছু না। সামান্য মাথাটা ঘুরছিল Ñ
আইরিন বললেন, সৈকত তুমি পা জোড়া ম্যাসেজ কর। আর গুড্ডু বাবা Ñ
পানি ঢালতে হবে, আম্মা?
না না। তুই ধারে বসে হাতে আদর করতে থাক্। সব বোধহয় এলোমেলো। আমি কিচেনে যাচ্ছি।
আকরাম চোখ বুঁজে ছিলেন। শিয়রের কাছে বসে বাপের মাথায় হাত বুলাচ্ছিল নীলা আর আড়চোখে সৈকতকে দেখছিল। হঠাৎ খেয়াল হতেই ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল সৈকত, তোমার সঙ্গে দেখাই হলো না। কেমন আছ নীলা?
কিছুক্ষণ চুপ। কি যেন ভাবল। তারপর নীলা মৃদুস্বরে উত্তর দিল, ভালোই। আপনি কেমন আছেন?
খুব ভালো। কতদিন পরে তোমাদের দেখছি! আরো কি বলতে গিয়ে থেমে গেল সৈকত, ওর দিকে তাকিয়ে রইল অপলক। এবং মনে মনে বলল, এত সুন্দর হয়ে গেছ তুমি নীলা! একি বিস্ময়!
আলাপকালে আপসেহওয়া একটু কৌতুক যে এতটা গড়াবে দুজনের কেউ বুঝতে পারেননি। গড়বড় হয়ে যাচ্ছিল, বুদ্ধিবলে সামাল দিতে পেরে স্বস্তির নিশ্বাস ছাড়েন। এত সাধের আয়োজনটা নষ্ট হলো না। খুশিবিবির হস্তক্ষেপে দুতিনটি মূল আইটেম, বলতে গেলে, তড়িঘড়িই তৈরি হয়ে গিয়েছিল। বৈঠকখানার এক-তৃতীয়াংশ জুড়ে ডাইনিং স্পেস, পেছন-দেয়ালের দিকে কিছুটা ছেড়ে লম্বা টেবিল পাতা Ñ দুধারে ছয়টি করে চেয়ার ও দুই প্রান্তে দুটো সুদৃশ্য কুশন। ভোজন-সময় বেলা একটা ছিল; দেড়টায় প্রায় সবাই এসে গেলেও, দুটোর আগে বসতে পারলো না। একজন ছাড়া, সকলেই বাড়িরই লোক, সেজন্য ঢিলেঢালা ভাবটাই ছিল। এই একজন এবিসি। অবশ্য তিনি আরেকজনকে সঙ্গে আনার কথাবার্তা চালিয়েছিলেন। তার গার্লফ্রেন্ড। কিন্তু উনি খাড়া অসম্মতি জানিয়েছেন। আগের কথাই রিপিট করেছেন Ñ বাড়িগাড়ি তারপরে বেনারসি শাড়ি। আর ভবনটা ঐতিহাসিক লালবাগ বা ঢাকেশ্বরীর কাছে নয়, হতে হবে সেইখানে Ñ বর্ষণমুখর যে-স্থান! আর মোটর? কৃপার পাত্রের নিচে নামতেই পারবে না। স্ক্রু ঢিলা নির্ঘাৎ।এজন্যই বুঝি অনার্স পড়বার সময় চিকন কালোপাড়ের সাদা কাপড় পরে ক্লাসে আসতেন বলে সহপাঠীরা তাকে নিচুস্বরে বিধবা বলে ডাকত। আরো গ্যাঞ্জাম আছে এবং ফাঁকিও। তবু বাকী যে তাকে ছাড়ছেন না তার অন্যতম কারণ নাকি উভয়েই জমিদার বংশ। এবিসিও এমন এক ক্যারেকটার যাকে দেখলেই ছোটবড় সকলেরই হাসি পায়। এখন গম্ভীর তখন টম্ভীর। ছোট ছোট কথা, হঠাৎ মুখরতা। চেহারার ভাবসাবটা, অনেক সময়ই, উদরবিদারক। সেজন্য কোনো কোনোবার হাসতে হাসতে পেটে খিল ধরে। পনেরো নম্বর রোডে ব্রিজের কাছাকাছি বিল্ডিংটার দোতলায় থাকেন। শোনা যায়, ব্রিজ খেলার যম ছিলেন, হাইয়ার করতে ঢাকাক্লাব থেকে এখনো ডাক আসে। যান কম। সে ক্ষতিপূরণ করতে কিনা জানা যায় না, এখন ছুটির দিনে একলা একলা ছোট টেবিলে তাস সাজিয়ে প্যাসেন্স খেলেন।
ওসমান গিয়েছিল জিপ নিয়ে, উনি করিডোরে এসে নামতেই চতুর্দিকে খবর হয়ে গেল। আসলে তখন সবকিছু রেডি। টেবিল লাগানো হয়েছে।
এ বাড়ির সর্বত্র তার সহজ যাতায়াত। বাসায় থাকতেই ভিতরের খবর জেনেছিলেন। মালিক অসুস্থ, এটা চালু রাখাই ভালো। তাড়াতাড়ি, রেলিংয়ে ধরে ধরে সিঁড়ি মাড়িয়ে ওপরে গিয়ে উঠলেন। বসে পড়লেন খাটের ধারে, হাতে-কপালে হাত দিয়ে দেখলেন টেমপারেচার নরমাল। তক্ষুণি উঠে দাঁড়ালেন এবং বললেন, স্যার! লেটস গো ডাউন! সবাই অপেক্ষা করছে।
চল, চল। পায়জামা পরাই ছিল, তিনি গাউনটা চাপালেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়িয়ে বললেন, বাকী! লোকের মনস্তত্ত্ব পাঠে তুমি তো এক্সপার্ট। আমার হৃৎপিণ্ডটা ঢিবটিব করছে, খুব খারাপ লাগছে। বলতে পারো এটা কি? শীঘ্রই আমার কী কোনো বড় বিপদ আসছে?
কেন এটা ভাবছেন স্যার?
তা তো জানি না, হয়তো এমনি। নিজের ডানহাতটা এবিসিকে ধরে নিয়ে যেতে দিয়ে বললেন আকরাম, এমনি উঠেছে বলেই তো দুশ্চিন্তা হচ্ছে।
জ্বি-হ্যাঁ, ব্যাপারটা সাধারণ নয়। আমি ভাবছি, স্যার। লাঞ্চের পর আমরা দুজনে আলাপ করব। ঠিক আছে? কিন্তু এখনই আপনাকে কথা দিচ্ছি স্যার খারাপ যদি কিছু আসেই আমি জান দেবো তবু আপনার গায়ে ফুলের টোকাটিও পড়তে দেবো না!
পাঁচ
আশা-নিরাশার দোলা একটা বিষণ্নতায় ছেয়ে রাখে এটা ভালো নয়, আবার কোথাও কোথাও কুয়াশা Ñ সেখানে কিছু চাইলেও দেখা যায় না। মহানগরীতে ও চেনাবাড়িটিতে এসেছে, সে আর কতক্ষণ। একটু জায়গায় এত চোখে পড়ছে, কোনটার কী মানে, বুঝতে পারে না। তবে একটা জিনিস ঠিকই আছে, নিঃসঙ্গতা। আসার আগে নানা কল্পনায় বিভোর থেকেছে, একটা তো ভাবত আরো বড় হয়েছে নীলা, উচ্ছলতা না হোক আন্তরিকতা পাবে ওর। কিন্তু কোথায়? বাইরে না-হয় একটু-একটু দাম বাড়ছে, তাতে এত দেমাক কিসের। তার আগমনটাকে যেন বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না Ñ এটাই খুব লাগছিল। নিকট আত্মীয় ঠিক আছে, গ্রামেরও বটে কিন্তু তাই বলে কী এতই গুরুত্বহীন? একবার তাকালো না। দুপুরে খাওয়ার সময় হৈচৈ ছিল এবং কলকাকলিও, তখন একটা সুযোগ এসেছিল। রূপবান আর আল্লারাখা ছোটোছুটি করছে, টেবিল সাজানোতে ওদেরকে সাহায্য করছিল। গোসল সেরে পাট-ভাঙা শার্টপ্যান্ট পরে এসেছে, আস্তে আস্তে কাছে যায় Ñ পিছন থেকেই কথা বলে উঠল সৈকত, নীলা! মে আই হেলপ ইউ?
ও আপনি? ঘুরে দাঁড়িয়ে নীলা বলল, জ্বি-না হয়ে গেছে, লাগবে না। তাছাড়া আপনি তো আমাদের গেস্ট!
আমি গেস্ট?
সরি, না-না! বেস্ট অব কিন! তবে কিছুক্ষণ আগেই দেশ থেকে এসেছেন তো তাই অতিথি-অতিথিই লাগছে!
হুঁ, আমি সম্মানিত বোধ করছি।
ওহহো, ভুলে গিয়েছিলাম! হঠাৎ নীলা টান-টান বলে উঠল, সৌজন্য হয়ে গেছে Ñ আমি তো আপনার সঙ্গে আর কথা বলবো না!
হোয়াট, কি বলছো! আমার অপরাধ?
বিমর্ষস্বরেই নীলা বলল, কিছুই কি নেই? ভেবে দেখুন।
নাহ্। আমি ভাবতে পারব না। বলে ফেলো। ক্ষমা প্রার্থনাটা জলদি সেরে ফেলি।
ক্ষমা প্রার্থনায় কিছ্ছু হবে না সিরিয়াস!
সিরিয়াস! দ্যাখ নীলা, আমার ভিতরটা ধড়ফড় করছে। যদি তোমার মনে হয় হার্টফেল করব না দেন স্পিক ইট আউট।
অলরাইট : আচ্ছা, গ্রামে থাকতে আপনি প্রমিজ করেছিলেন আমাকে মাসে দুটো করে চিঠি লিখবেন? ফিরে আসার পর সাতদিনের মধ্যে একটা মাত্র পেয়েছিলাম Ñ
আর পাওনি! স্ট্রেঞ্জ! আমি আমার কথামতো সবকটিই তো লিখেছি! উত্তর পাইনি বলে রাগ করেছি, কিন্তু বন্ধ করিনি! কাছের চেয়ারটা টেনে ধপ করে বসে পড়ে সৈকত, কাঁপা-কাঁপা হাতে প্যাকেট থেকে একটা ছোট নোটবই বার করল এবং পাতা উল্টাতে উল্টাতে বলল, দ্যাখ দ্যাখ প্রত্যেকটা পোস্ট করার তারিখ দিয়ে তালিকা রেখেছিলাম! এতবড় সর্বনাশ কে করেছে আমার? দেয়ার মাস্ট বি সাম্ ব্ল্যাক হ্যান্ডস কনসপায়ারিং এগেইনস্ট মি!
নীলা বিব্রত, জিজ্ঞেস করল, আপনি নিজের হাতে ডাকে ছেড়ে ছিলেন?
হ্যাঁ, হ্যাঁ। নিজের হাতে।
আপনাদের গাঁয়েই তো পোস্ট অফিস –
হ্যাঁ।
তার পোস্ট মাস্টার, পিয়ন ওরা ভালো লোক তো?
ভালো, খুব ভালো। ভেরি অনেস্ট অ্যান্ড ডিউটিফুল। Ñ না, না নীলা, আই অ্যাম হিট অ্যান্ড উন্ডেড বাই সামবোডি। আর আমি লাঞ্চ খেতে পারব না, এক্সকিউজ মি, প্লিজ। একঠেলায় উঠে নিজের রুমের দিকে চলে গেল।
একদৃষ্টে তাকিয়ে থাকে নীলা, এ কী হলো আবার!
এখন গ্রামভিত্তিক ব্রহ্মপুত্র চিংড়ি প্রকল্প প্রস্তুতি শুরু করায় মেহমানদের আনাগোনা বেড়েছে। সেজন্য গেস্ট রুমটা সাজিয়ে রাখা হয়েছে। নিচতলায় বৈঠকখানার দক্ষিণ অংশ জুড়ে আরো একটি কামরা। গুড্ডুর ঘর আরো পরিসর। এর মধ্যেই জায়গা হয়েছে, সিঙ্গল খাট ও টেবিল আরো দুটি, কিন্তু তাতে ঘিঞ্জি হয়নি। দুই পাশ দুই শয্যা, মাঝখান দিয়ে হাঁটাও যায়।
নীলার কাছ থেকে ফিরে ক্ষোভে-দুঃখে বালিশ আঁকড়ে পড়ে ছিল সৈকত। দুতিনজন এসে গেছে নিয়ে যেতে। তাদের চাপাচাপিতে কান দিল না। কিন্তু যখন আন্টি এলেন এবং হাত ধরে টানলেন, তখন রুমালে মুখ মুছে যেতে হলো।
খাওয়ার টেবিল সরগরম। আনন্দমুখরতার মধ্যে ভোজনপর্ব শেষ হয়ে গেল। করলার বিসমিল্লাহর পরে রুই মাছের শুকনো পেঁয়াজভাজা, চিতলের পেটির আলু তরকারি এবং কাতলের মুড়ো দিয়ে ডাল। হাবিজাবি নেই, নির্ঝঞ্ঝাট পরিষ্কার। শেষে আসে পল্লি গাইয়ের দুধ, খেজুর গুড় ও কালিজিরায় রাঁধা পায়েস। কোমল পানীয়ের বোতলও যার-যার সামনে রাখা হলো। হোস্টের আসনে আকরাম-আইরিন। তাদের দুপাশে দুইজন Ñ নীলা ও সৈকত। বিপরীত দিকে আবদুল্লাহ বাকী চৌধুরী। পায়জামা-পাঞ্জাবি পরা। উনি টিসুপেপারে মুখ মুছে উঠে দাঁড়ালেন এবং সম্বোধন করলেন, হ্যালো অল! সা সা, ওয়ার্ড টা না কী? ও হ্যাঁ, সম্ভবত, সাধ্বী! সাধ্বী ও সুধীগণ! আমাদের আপ্যায়ক সর্বজনমান্য মোহাম্মদ আকরাম খান, আপনারা দেখতে পাচ্ছেন, অসুস্থ। তবু এই মনোরম মিলনমেলায় দুএকটি কথা বলবার জন্য আমি তাঁকে অনুরোধ করছি।
কুশনের হাতলে ভর দিয়ে ওঠবার সময় আইরিন স্বামীকে ধরলেন। আকরাম বললেন, আমরা সবাই তো এই বাড়িরই মানুষ। তবু সকলে একসঙ্গে খেতে এসেছেন, সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ। সবার সুখ-শান্তি ও মঙ্গল চাই।
সুধীমণ্ডলী! সবার তরফ থেকে আমি মহোদয় ও বেগম সাহেবাকে মোবারকবাদ জানাই। তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। একটু গলাখাকারি দিয়ে বাকী তারপর বলতে লাগলেন, আফটার ডিনার স্পিচের রেওয়াজ আছে, প্লিজ পারডোন মি Ñ আমি সে রেওয়াজ ভাঙছি Ñ আমি আফটার লাঞ্চ স্পিচ দিচ্ছি!
সবাই হাততালি দিয়ে উঠল।
অবশ্য এটা স্পিচ নয়, বলতে পারেন স্পিচের ব্রিচ! উনি হাসলেন, সঙ্গে সঙ্গে অন্যেরাও। একটু থেমে বলতে লাগলেন, আমার কথা একটা বক্তব্য Ñ সেটা ত্রিকোণ! প্রথম, জনাবেআলা আজকে যে পেটভরে মৎস্যভক্ষণ করিয়েছেন এরকম যেন প্রায়ই হয়।
ইয়েস ইয়েস, হো হো!
দ্বিতীয়, শোনা যাচ্ছে নীলামণি শীঘ্রই সিনেমায় নামবে Ñ আমরা যেন বিনা টিকেটে সে ছবি দেখতে পারি।
হো হো, ইয়েস ইয়েস!
তরুণ-প্রজন্মের কবি সৈকত সাব্বির এখন থেকে আমাদের সঙ্গে বসবাস করবেন Ñ তিনি যেন কবিতাকে অধঃপতন থেকে উদ্ধার করেন!
ইয়েস ইয়েস হো হো।
শেষ, এখন পরিশিষ্ট Ñ কিচেনের অনুমতি নিয়ে আমি হৃষ্টচিত্তে ঘোষণা করছি কাল সকালে ভাঁপাপিঠা ধ্বংসের কার্যক্রম, সবাই যেন শূন্য উদরে যথাসময়ে এখানে হাজির থাকেন!
অনুষ্ঠান নয় যেন রং-তামাশা, শেষ হতে সাড়ে তিনটা বেজেছিল এবং এখন, রিস্টওয়াচ দেখে সৈকত, সাড়ে চারটা। অনেকদিন পর এসেছে ঢাকায়, রিকশা নিয়ে ঘুরবে। তিনটার মধ্যে নিজ দক্ষিণ হস্তের ক্রিয়াটি সম্পন্ন করে বেরিয়ে পড়েছিল আরমান খান ওরফে গুড্ডু। টিউটরের কাছ থেকে বিদায় নিয়ে এ সময়ে ফিরে আসার কথা, ওর জন্যেই অপেক্ষা করছিল। বাঁশের বাঁশিটা খুলে বালিশের নিচে রেখেছিল, ওটা হাতে নিয়ে দেখতে থাকে ঘুরিয়ে-ফিরিয়ে, আনমনা। অন্যের কানের পরদায় গিয়ে লাগবে না, তেমনি নিচু ধ্বনিতে প্রিয় একটি বিরহগীতির সুর তুলতে ঠোঁটের কাছে ফুঁয়ের ছেঁদা চেপে ধরতেই গেটে শব্দ শোনা যায় Ñ একটি গাড়ি করিডোর থেকে মাঝপথের দূরত্বে এসে থেমেছে। হর্নে দুটি বড় আওয়াজ হলো।
প্রতীক্ষায় ছিল, মনে হয়, দোতলার জানালায় নীলার কণ্ঠস্বর। সে প্রশ্ন করল, কে? শোভা এসেছিস?
হ্যাঁ! একটু দেরি হয়ে গেল।
এটা কিছ্ছু না, আমি নামছি। প্লিজ ওয়েট এ মিনিট।
আচ্ছা, আচ্ছা। শোভা জানালো।
আসমানি রং ওড়না ও লম্বা খোলাচুল উড়িয়ে সিঁড়ি থেকে নামবার পর জলদি হেঁটে জিপের কাছে আসার আগেই সাবধানে নেমেছিল, একটা হাসি দিয়ে শোভা বলল, বাহ্! ফিট অ্যান্ড স্মার্ট! তুই মাত করবি দেখিস। আর নিজে যে একশো পাওয়ার হয়ে জ্বলছেন, তার কি হবে?
কিন্তু আমি তো একজন প্রফেশনাল মাত্র, আর্টিস্ট নই।
হতে কতক্ষণ? জানিস? তুই কেন আমার এত প্রিয়?
না না! হয়তো, সাধ্যমতো তোকে সাহায্য করছি, এই জন্য?
সে তো আছেই। আলতোভাবে নীলা ওর একটা হাত ধরে বলল, আসলে তোর নামটা খুব সুন্দর! শাহরিন মেহেরবা শোভা, ওই সিম্পলি এটাই Ñ।
কী? জলদি বলে ফেল Ñ
ওয়ান্ডারফুল Ñ কে দিয়েছিল রে? শোভা তো তোর ডাক নাম ছিলই, আর শাহরিনও। কিন্তু বাকিটা? প্লিজ কস্ না একটু? কোনো নাগর নিশ্চয়ই?
হয়তো-বা। কিন্তু বলবো কেন? তুই তো সব হজম করে রেখেছিস। তাছাড়া কি আর হবে নামে? নজরুল তো বেশ ঘটা করেই সৈয়দা খাতুনের নাম নার্গিস আক্তার খানম রেখেছিলেন, তার হলো কিছু? পেলেন শুধু আঘাত আর বেদনা!
খাঁটি জিনিস!
আঙুর ফল টক, তাই তো বলছি –
না। তাঁর প্রেম সংগীতগুলো শুনে দেখিস –
না, আমি জাহাজের খবর নেবো না Ñ আই হেট ইট।
একহাতে বিউটিবক্স আর অন্যহাতে একটা বড় ব্রিফকেস নিয়ে ড্রাইভার দাঁড়িয়েছিল, শোভার ইশারায় সে হাঁটতে শুরু করে।
নীলা জিজ্ঞেস করল, ওগুলো কেন?
চল্, ওপরে চল্। বুঝতে পারবি। তুই একটা ভালো নাম পেয়েছিস তাতে আমি খুব খুশি।
ওকে আর কষ্ট দিয়ে লাভ কি। ড্রাইভারের দিকে তাকিয়ে নীলা বলল, আমরাই নিই না?
ও হ্যাঁ, ঠিক বলেছিস।
দুজনে বাহকের কাছাকাছি হলো, তার হাত থেকে জিনিস দুটো নিয়ে নিল। ওরা আবার হাঁটতে শুরু করেছিল, ভিতরের কক্ষ থেকে এসে বারান্দায় দাঁড়াল সৈকত, ডাক দিল নীলা!
এই যে আপনি ঘুমাননি? নীলা পরিচয় করিয়ে দেয়, এক নিশ্বাসে বলতে থাকে, আমার কাজিন। আজকেই এসেছেন, অনার্সে ভরতি হবেন। চমৎকার কবিতা লেখেন। আর ইনি? আমার বান্ধবী শোভা। ফেমাস কালচারাল অর্গেনাইজার-ইন্টিমেট এক্সপ্রেস প্রতিষ্ঠানের ওনার ও ডিরেক্টর।
বাহ্, পরিচয় পেয়ে আনন্দিতবোধ করছি। বিনয়ের সঙ্গে বলল সৈকত, আমরা শীঘ্রই একটা কবি সম্মেলন করব। তখন আপনার কাছে যাবো। সাহায্য করবেন তো?
ও শিউর।
মেনি থ্যাংকস টু ইউ, ইন অ্যাডভান্স। – ও হ্যাঁ, নীলা! আমি বাইরে একটু ঘুরতে যেতে চাই। শাহবাগে আমার বন্ধুরা আড্ডা দেয় –
বেশ তো। কিন্তু সন্ধ্যায়-সন্ধ্যায় ফিরে আসবেন। একটা ফাংশন আছে, আমার একটু দেরি হতে পারে।
বাহ্, কি ফাংশন? আমরা – মানে জনগণ Ñ ওখানে যেতে পারি না? কথার গতিতে সৈকত প্রশ্ন করে ফেলল।
নীলা মুখ তুলে তাকাতেই শোভা বলল, কেন পারবেন না? ওকে, লেট মি ট্রাই Ñ আপনি সন্ধ্যায় বাসায় থাকবেন। – আর হ্যাঁ, দেখবেন চেনা-অচেনা যেই হোক কেউ যেন ওপরে যেতে না পারে।
ঠিক আছে তবে কার্ড যদি দিতে পারেন, দুটো চাই।
আচ্ছা, আচ্ছা।
এমন ঘটলো কেন বোঝা যায় না, প্রথম দিনের প্ল্যানটাই মাটি হয়ে গেল। কিন্তু গুড্ডু খুবই দায়িত্বশীল, হালকা কোনো কারণে কথা নষ্ট করবে না। তেমন কি হতে পারে, তাও অস্পষ্ট। আজকে থেকেই ওদের চালচলন আবার নতুন করে দেখছে, সুতরাং অনেকটা অসহায়। সময় তো আর বসে থাকছে না? প্রতি সেকেন্ডে কমে আসছে। উৎসাহ শেষ, আবার নিজের কামরায় প্রবেশ করলে দেখল এককাপ চা ও হাফ প্লেটে কয়েকটা বিস্কুট কে যেন রেখে গেছে, সম্ভবত রূপবান। সে বসল। আস্তে আস্তে চায়ে সিপ নিতে থাকে, ঘড়ির কাঁটা মনে হয় থেমেই গেছে। হঠাৎ উঠে পড়ল, ফুল জাম্পারটা শার্টের ওপরে গায়ে চাপিয়ে বেরিয়ে এলো। পাঁচটা বাজে।
এটা-ওটায় মন ভারাক্রান্ত ছিল, অকস্মাৎ খেয়াল করতেই শোনে গেটের ছোট প্রবেশপথে কে যেন সাবধানে খটখট শব্দ করছে। ওদিকে যেতে থাকলে মুষ্ঠিবদ্ধ হাত দেখা যায় এবং আরো একটু এগুলে, আস্ত জোয়ান। ফাঁকে গোটা তিনেক আঙুল এপাশ ইস্তক বার করে সেগুলো নেড়ে নেড়ে ডাকছে Ñ হেই! তুমি কে? এদিকে এসো। একটু শুনে যাও।
সৈকত কাছাকাছি গেল। একটু নুয়ে ফাঁকের মধ্যে তাকায়, জানতে চাইলো, কী বলুন। আপনি কে?
আমি কে আস্তে আস্তে টের পাবে।
সৈকত দেখল জ্যাকেটপরা গগলস চোখে উস্কোচুল গুন্ডামতো একটা। শহরের হাল কি রোজই কাগজে দেখে। একটু ডরই লাগল ওর। একটা ঢোক গিলে বলল, দেখুন সাব-মেমসাব ওপরে আছেন। অন্যান্য লোকও ভিতরে। আমি এ বাসার কেউ না – বিদেশী!
তুই বিদেশী! তাই না? শালা Ñ বিদেশী হোস্ যদি বাংলা কথা বলছিস কীভাবে? খুমাটাও তো বাঙালেরই!
উহ্! বড় সাব। আজ শুক্রবার, ছুটির দিন তো? দারোয়ান, দুই ড্রাইভার তাদের বাসায় বেড়াতে গেছে!
দ্যাখেন শক্ত তালা ঝুলছে!
ঝুলুক! এই নে ইস্পাতের প্লাসটা। মাঝখানে ঢোকা।
জোরে একটা চাউরি মারবি Ñ কটাস্ করে ভেঙে পড়ে যাবে।
না না স্যার। ভাঙবে না। এটা সাদ্দাম লক্!
কি কয় জংলিটা। আচ্ছা চুতিয়া দেখছি। শোন তোকে আমি চিনেছি Ñ বাচ্চুভাই, সাব্বির Ñ এখন সৈকত নামে চলছিস। আমাকেও তুই চিনবি, ইউনিভার্সিটিতে তিন বছর ধরে ফাইনাল ইয়ার। যে-নাম শুনলে অধ্যাপকরা থরথর করে কাঁপতে থাকেন Ñ আমি মাস্তি!
হ্যাহ্? মাস্তিভাইসাব! সৈকত আঁতকে উঠেছিল, বলল, খুব বদলে গেছেন।
হ্যাঁ, গেছি। গুড্ডু এখন আমাদের রিমান্ডে আছে। ওর ওপর সেশন চলছে। ভালো ছেলে, সহজে স্বীকারোক্তি করছে। অনেক কিছু জেনে ফেলেছি আমি Ñ এখন সৈকা ক তুই Ñ কবে মরতে চাস Ñ আমি সে ডেট ফিক্স করব!
একি বলছেন! আমার পা কাঁপছে!
না, ভয়ের কিছ্ছু নেই Ñ অনলি ওয়ান সেকেন্ড Ñ ইউ উইল বি ফিনিশড! আমার মাল কবজা করার মতলবে আছিস্! কতবড় দুঃসাহস!
না, না মাস্তিভাইসাব, কে আপনাকে এইসব মিথ্যা বলল? এসবই ষড়যন্ত্র!
ষড়যন্ত্র! শোন, শোনা কথায় মাস্তি একশনে যায় না Ñ পরিষ্কার প্রমাণ আমি আগে হাতে মুঠোয় ধরি। তোর সমস্ত চিঠি আমার কাছে আছে। পিয়ন হাশেমকে মাত্র হাজার টাকা দিয়েছিলাম Ñ চুপিচুপি আমাকে দিয়ে যেত।
ও মাই গড! ওসব পত্রে তো খারাপ কিছ্ছুই ছিল না।
লিখতিস এটাই আপত্তিকর। হঠাৎ গা-ঝাড়া দিয়ে বলল মাস্তি, যাক গে এখন এইসব। আমার বোন শোভা ওপরে আছে। ওকে ডেকে দে। আমার ইমপরটেন্ট টক আছে।
সৈকত দৃঢ় হয়ে উঠেছিল। মুখের ওপরে বলল, আমি পারব না।
পারব না মানে? মাস্তির দৃষ্টিতে অগ্নিস্ফুলিঙ্গ।
পারব না, এটাই বললাম। উনিই নিষেধ করেছেন, কাউকে যেন ভিতরে আসতে না দিই।
অসম্ভব, অসম্ভব। ফিসফিস চিৎকার করে বলল, অলরাইট আমি গেট টপকে ভিতরে যাবো। এদিকে আসতে বল কে আছে Ñ
উত্তেজিত মাস্তি সটান দাঁড়িয়ে কোমরের বেল্ট আঁটাতে থাকলে তার দুই সাঙাৎ পিছন থেকে দুই বাজুতে ধরে ফেলল। বড় রাস্তার কিছুদূরে ওদের গাড়িটা অপেক্ষা করছিল। মন্দ কিছু আশঙ্কা করে দৌড়ে এসেছে। মোটা ধমকে উঠল, মাস্তি Ñ।
ছোটা শীতল গলায় বলল, মাস্তিভাই আপনি এসব করছেন বস জানতে পারলে ভীষণ বিপদ হবে আপনার!
ড্যাম ইট! গরগর করতে থাকে মাস্তি, দুএকটা মোচড়ও দেয়। কিন্তু সঙ্গী দুইজন পাত্তা দিল না। তাকে ধরে নিয়ে গিয়ে মোটরকারে তুলল। স্টার্ট দেওয়া ছিল, ওটা সুই করে টার্ন নিয়ে উল্টোদিকে চলে যায়। একটা বড় ফাঁড়া যেন ময়মুরুব্বির দোয়ার বরকতেই কেটে গেল। তবু আচ্ছন্ন সৈকত। সে ধীর পদক্ষেপে হেঁটে এসে নিজের ঘরে ঢুকল। গুড্ডুর বিষয়ে যা বলেছে মাস্তি, সেটা বিপজ্জনক হওয়াও অসম্ভব নয়। অভিভাবকদের জানাতে হবে। কিন্তু কোথায় খুঁজবে, তাকে এখন? শুধু চেনা নয়, কুটুম্বের মতো লোকই তো Ñ এমনিতেই ছেড়ে দিতে পারে না? উঠে দাঁড়াল, একচিলতে স্থানেই পায়চারি শুরু করে।
তখনো দোতলার পুবপাশের করিডোরের সঙ্গে ছোট ড্রয়িং রুমটার কোণে মুখোমুখি বসে নিচুস্বরে আলাপ চালিয়ে যাচ্ছিলেন ম্যাক ও এবিসি। প্রোপ্রাইটার ও ম্যানেজার। জটিল সমস্যা। সবকিছু নিয়ে একটা সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ আরো কঠিন। মূলনীতির একটি ধারা ঠিক হয়েছে Ñ কিছুতেই হাল ছাড়বে না এবং সংকট যত বড়ই হোক তা বুদ্ধিবলে অতিক্রম করতে হবে। এইক্ষণে তাৎক্ষণিক আরেকটি ব্যাপার : নীলা ওদের আজকের অনুষ্ঠানে যাবে আবার যাবেও না।
এর অর্থ? অর্থ এটাই। সোনারগাঁওয়ের সুরমায় সমাবেশ এবং ডিনার। সময় সাতটা-দশটা। ক্যাপাসিটি ফাইভ জিরো। ইনভাইটেশন কাছাকাছি। সাতটি রিজার্ভ রাখা হয়েছে, যদি এমারজেনসি হয়, তা সামাল দিতে। প্রতিষ্ঠান ফিউচার এশিয়ান লিমিটেড। চুক্তিতে আয়োজক আইই মাধ্যমে প্রসাধন সামগ্রী, ইমিটেশন অলংকার ও মূল্যবান দ্রবাদি পাঠিয়েছে বাছাই অভিনেত্রীদের কাছে। আজকেও সেজেগুজে যাবে ওরা। কেবল নীলার জন্য ব্যবস্থা করা হয়েছে সেলুনের বাইরে বাসায় গিয়ে সার্ভিস দিতে একজন বিউটিশিয়ানের, নাম তার মন্দাকিনী। মুম্বাইয়ে প্রশিক্ষিত Ñ অল্পসময়ে ভালো নাম করেছে। কাছেই থাকে, উত্তর ধানমন্ডি : বশিরউদ্দিন রোডের একটি ফ্ল্যাটের বাড়িতে। অ্যাপ্য়নমেন্ট মতো ইন্টিমেট পরিচালিকা শোভার মিনিট দশেক পরেই এসে পড়েছিল। কোম্পানির ইচ্ছা আংকোরা ফ্রেশ নায়িকা, প্রস্তাবিত এই বই থেকে যার অ্যাকটিং লাইফও শুরু হবে। কিন্তু সেটা যে নিজেদের প্রাঙ্গণ থেকেও হতে পারে তা মোটেই আঁচ করতে পারেনি।
রূপবানের হাতে ট্রে দিয়ে আইরিন চা নিয়ে এলেন। সময় শেষ হয়ে যাচ্ছে, যা করার তা জলদি। মেয়েটিকে চলে যেতে বলে গৃহিণীকে কাছে আরেকটি চেয়ার টেনে বসালেন। ফিসফিস ভাষায় তাকে ব্রিফ করেন এবিসি। বেডরুম থেকে মর্মবিদারক একটি চিৎকার দিয়ে তিনি কীভাবে অতিদ্রুত একটার পর একটা ধাপ পার হয়ে নিচে নামবেন এবং গাড়ির দিকে গমনরত কন্যাকে ডাক দেবেন, এটা মোক্ষম হওয়া চাই।
তারপর, আচমকা সেই মুহূর্ত। মাটি খনন করে, তার মানে গড়ে তোলা নিজস্ব পিআইএস তথা প্রাইভেট ইনটেলিজেনস সার্ভিস মারফত প্রামাণ্য সংবাদ শ্রবণ! ঝনঝন করে ফোনটা বেজে উঠতেই ধরলেন।
ইয়েস! প্লিজ হোল্ড অন।
আকরামের হাতে রিসিভারটা দিলে অপরপ্রান্ত আর এপ্রান্তের মধ্যে যে কথোপকথন হলো তা টেপে ধারণ করলে নিম্নরূপ দাঁড়াত :
আপনি মিস্টার আকরাম কথা বলছেন?
ইয়েস! দ্যাটস রাইট।
আমাদের কিং জামশেদ কি হুকুম করেন, শুনুন।
মি. আকরাম আপনি নিশ্চয় শুনেছেন আমার রাজ্য বেশ বড়সড়। কাজ অনেক, প্রতিটি মিনিট। আমার সময়। তাছাড়া, আমি যার-তার সঙ্গে কথা বলি না। প্রেসিডেন্ট তো ক্ষমতাহীন। আমি কথা বলি প্রাইম মিনিস্টার। মিনিস্টারস সেক্রেটারিস, অ্যামবাসেডরদের সঙ্গে। বুঝতে পারছেন তো?
জ্বি।
বেশ, শুনুন। চুনোপুঁটিরা আমার ভাবনার ধারেকাছেও থাকে না। বুঝতে পারছেন তো? কিন্তু এখন আমার বড় প্রয়োজন। আমার পোলাপানরা অপারেশনে গিয়ে জখম হয়েছে, কয়েকজনের অবস্থা সংকটজনক। বেস্ট ট্রিটমেন্ট লাগবে। বিদেশও পাঠানো হতে পারে। আপনি একটা চমৎকার প্রজেক্টে হাত দিয়েছেন। দেশের মঙ্গল হবে। দেড় কোটি টাকার মামলা, তার মধ্যে এক কোটি আসবে ফরেন থেকে। এবং মাসখানেকের মধ্যেই।
জ্বি।
আপনি লাকি, এমন একটা কন্যার পিতা Ñ সি ইজ এ প্যারাগন অব বিউটি। নট অনলি দ্যাট Ñ অলসো এ জিনিয়াস। অভিনয় লাগবে না। রুপালি পরদায় ছবি উঠলেই সাবকন্টিনেন্ট মাত হয়ে যাবে। ছেলেরা বলছিল ডিনারের পর আজই তুলে আনার। বড়লোকদের একটা দোষ ওরা কৃপণ। সময় থাকতে কিছ্ছু দিতে চায় না। ওকে আটকালে হুড়হুড় করে যা চাই তার বেশি নিয়ে আসবেন। আমি ধমক দিয়েছি Ñ ঠিক করেছি কিনা?
জ্বি।
আমি বলেছি উনি ভদ্রলোক। শিল্পপতি, ফরেন ট্রেড আছে। এঁদের আমরা বাঁচিয়ে রাখবো। ডিমান্ড পরে জানাব – এখন দুজন গিয়ে পরিচয় দিলে এক দিয়ে দেবেন। আরও পাঁচটা আছে তো।
ওদের গার্জিয়ানরা তিন করে দিচ্ছেন। আপনারটা টোকেন Ñ একই চাই Ñ
মানে এক লাখ তো?
পরিষ্কার মাথা, বুঝতে পেরেছেন!
ও ফাইন। থ্যাংক ইউ! সাহেব এ তো কিছ্ছুই না। একটা ফোন করে পাঠিয়ে দেবেন Ñ আমি দুই দিয়ে দেবো!
ছয়
আকাশে ছায়া-ছায়া আর মাটির ওপরে গাছগাছড়ায় কুয়াশার মতো। ফোনটা থামলে, ঝপ করে রিসিভারটা রেখে দিয়ে হাতঘড়ি দেখলেন। সঙ্গে সঙ্গে মুখ তুলে উচ্চারণ করলেন, টাইম ইজ আপ। চল শিগগির। এবিসি পিছুপিছু, লম্বা লম্বা পায়ে হেঁটে বেডরুমে এসে বিছানায় শুয়ে পড়লেন। লেপটা টেনে নিয়ে বুকের ওপরে গলার কাছে আনেন।
ম্যাডাম নিচে গিয়েছিলেন, ডাকবো স্যার?
না, উনি নিজেই আসবেন। তুমি এক কাজ করো তো?
ওই! টেবিলে মোবাইলটা Ñ আমার হাতে দাও।
হাত বাড়িয়ে এনে দিয়ে জিজ্ঞাসা এবিসির, স্যার! ডিজিটালটাও এ ঘরে নিয়ে আসবো?
হ্যাঁ, হ্যাঁ, ভালোই মনে করেছ। এক্ষুনি আনো। পায়ের দিকের তেপায়ার ওপরে রাখো। কোনটা কাজে লাগবে বলা যায় না।
কোন্ কাজের কথা বলছো?
ও, রিনা? এসে পড়েছ? বাকী তোমাকে আনতে যাচ্ছিল Ñ। কাজ আর কী, সেই একটাই তো।
বুঝেছি। আরো কী বলতে যাচ্ছিলেন, এমন সময় পাশের নীলার কক্ষে যাবার দরোজায় খটখট শব্দ, আইরিন ওদিকে যেতে বললেন, এই তো। মনে হয়, তৈরি।
ছিটকিনি খুলে দিলে তিনজন প্রবেশ করে। সামনে নীলা। সে বলল, আম্মা-বাবা আমরা আসছি!
আকরাম ঝট করে উঠে বসলেন। মেয়ের সাজসজ্জার দিকে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে বললেন, হোয়াট! একি! আমার মায়ের দেখি ভুবনমোহিনী রূপ! কোথায় এটা লুকিয়ে ছিল! এজন্যই তো Ñ
আঙ্কল! লোকে বলে মন্দাকিনী জাদু জানে!
শাড়িটা লেহাঙ্গা বুঝি? আঁচলের একটু হাতে নিয়ে জিজ্ঞেস করলেন আইরিন।
জ্বি, জয়পুর। কোম্পানি ওকে পাঠিয়েছে। আজকের ফাংশনে এটা পরতেই চায়নি নীলা Ñ কিন্তু আমরা দুজন তা মানলাম না। প্রথম দেখাই তো আসল দেখা। প্রথমেই মাথা ঘুরিয়ে দিতে পারলে পরে আর বেশি ডাট নেবে না। কী বলেন আন্টি?
হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছ মা।আচ্ছা, তোমাদের সন্ধ্যাভোজ না সাতটা থেকে দশটা?
আকরাম প্রশ্ন করে তাকিয়ে রইলেন।
শোভা জবাব দিল, জ্বী হ্যাঁ আঙ্কল। কিন্তু আমাদেরকে একটু আগেভাগেই যেতে হবে। আমরা অরগেনাইজিং স্কোয়াডেরও একাংশ!
ও হ্যাঁ হ্যাঁ, তাই বলো।
বাবা সব শোভারই কৃতিত্ব। হোটেল বুকিং, আর্টিস্ট জোগাড়, গেস্ট-তালিকা Ñ ছোট্ট মেনু পর্যন্ত! এসব কাজের জন্য একটা এজেন্সিই গড়ে তুলেছে।
বাব্বাহ্ !
আপনি বোঝেন তো আঙ্কল, ঢাকা একটি স্বাধীন দেশের রাজধানী, কিন্তু তার কালচার্যাল ওয়ার্ল্ড খুব ডিগঅরগেনাইজ্ড। চেষ্টা করছি একটা শৃঙ্খলা আনা যায় কিনা। আমার তো মনে হয়, বাংলা সংস্কৃতি বিশ্বের রত্নখনি Ñ ঠিকমতো গড়ে তুলতে পারলে পৃথিবী পাগল হয়ে এখানে ভিড় জমাবে!
তোমাদের স্বপ্ন যেন সার্থক হয় মা। আকরাম কোমল স্বরে বলেন, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করছি।
আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি দীর্ঘজীবী হোন!
আজান সোয়া ছয়টায়, আর মাত্র কুড়ি মিনিট বাকি। ওরা কদমবুচি করে তাড়াতাড়ি বেরিয়ে গেল।
এতক্ষণ যারা নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল, সাড়ে পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে সবাই হাজির, তারপর নিজ নিজ কাজ করছে। রূপবানের ছুটোছুটিতে আন্দাজ করছিল, ওরা নামবেন। গাড়ির আওয়াজ পেয়ে দারোয়ান ফালাগাজী কাছাকাছি যায়, পরিচয় পেয়ে কপাট খুলে দিয়েছিল। এখানে-ওখানে দাঁড়িয়ে একটা দারুণ কিছু দেখবে, সেজন্য সকলের উৎসাহ। করিডোর-থামের কাছে প্রস্তুত সৈকত Ñ সে যে নাজেহাল হয়েছে সে-সম্পর্কে কাউকে কিছুই বলতে পারেনি। ওটাতে যতটা না লজ্জা তার চেয়ে বেশি অপমানবোধ। জিপের সামনের সিটে ড্রাইভারের পাশে বসে আছে জ্যাকেট ও সানগ্লাস পরা দুই যুবা বাহাদুর। ওপরে দুধারের দুই টুলের পরে মাস্তি ঘাপটি মেরে আছে টের পেয়ে তার চোখজোড়া প্রতিহিংসায় জ্বলতে লাগল। এর একটু পরেই শোরগোল। একটি বাতাস যেন স্রোতের মতো ছড়িয়ে থাকা সবাইকে ছুঁয়ে ছুঁয়ে গেল। আবরণ খাঁটি, আবরণ নকল তবু রক্তিম সোনালিতে নিরুপমা, উপরন্তু আলতা-রঙিন চরণে নূপুরের মৃদু রুনুঝুনু দুই সখী দুধারে ছোট ছোট পদক্ষেপে যখন বারান্দা ছাড়িয়ে বাইরের দিকে হেঁটে যাচ্ছে, দেখতে দেখতে চক্ষু ছানাবড়া। ভিতরে ভিতরে উদ্দীপ্ত উল্লসিত, কিন্তু ভয়ে উচ্চশব্দ করছে না। কিছু গুঞ্জন আছে। বাঁদিকে ছিল সৈকত, অতিক্রমের সময় ঠোঁটের কোণে একটি মধুর আভা খেলে যায়।
দূরে থাকতেই ইঞ্জিনে স্টার্ট দেওয়া ছিল।
ওরা আরেকটু এগিয়ে গেলে, সবুজ প্রাঙ্গণেই একটা গোলচক্কর দিয়ে এসে জিপটা হা করে খুলে রাখা গেটের অদূরে থামল।
ভিতরের সিটে বসাবার জন্য দুই বান্ধবী নীলাকে আলতোভাবে ওখানে নিয়ে যাচ্ছিল। অকস্মাৎ বজ্রপাতের মতো একটা তীক্ষè তীব্র জিজ্ঞাসা, কোথা যাও ঐন্দ্রনীলা?
চারদিকটা যেন কাঁপতে থাকে থরথর করে, সবাই চমকে উঠল। পিছন থেকে সজোরে নিক্ষিপ্ত চকচকে ফলা বর্শার মতো এসে যেন আঘাত করেছে, তক্ষুনি দাঁড়ায় তিনজন। নীলার চোখে পড়ে সৈকতের হিংস্রমূর্তি।
কেন কিছ্ছু বুঝতে পারছেন না আপনি? কিঞ্চিৎ বাঁকাভঙ্গিতে উচ্চারণ করল নীলা, আপনি যা ভাবেন, জাহান্নাম !
এ সময় ওপরে আতঙ্কিত আর্তস্বর, ওটা বাসভবনের গৃহিণীর বোঝা যায়। তিনি এক দৌড়ে সিঁড়ির রেলিংয়ে ধরে ধরে নিচে নেমে এলেন এবং করিডোরে থেকেই আবার চিৎকার করলেন। বলতে থাকেন, নীলা, নীলা। নীলা, মা সোনামণি।
কী মা, কী হয়েছে? তুমি অমন করছ কেন? সাজগোজ নিয়েই নীলা দৌড় দিল, পলকের জন্য পিছন ফিরে বলল, প্লিজ ওয়েট এ বিট। আমি এক্ষুনি আসছি। কী হয়েছে মা, কী?
তোর আব্বা কেমন করছেন।
কেমন, কী? খুলে বলো না?
বুকে পেইন। বাঁ-হাত দিয়ে আঙুল ইস্তক নেমে গেছে!
বলো কী? এটা তো – এটা তো Ñ
হাঁ, স্ট্রোকের লক্ষণ। বাকী ফোনে বলেছেন তাঁর ডাক্তারকে Ñ উনি সোহরাওয়ার্দীতেই আছেন এখনো Ñ বলেছেন গাড়ি নিয়ে যেতে Ñ
আমিও যাবো আম্মা।
না এখন কেন? ডা. সাদেক তো বাসায়ই আসছেন Ñ
ও তাই তো। কী বিপদ! আমি এখন কী করি মা? বাবাকে এ অবস্থায় ফেলে ডিনার খেতে তো যেতে পারি না?
না, কেমন করে যাবি। উনি তো কেবল তোর নামই বলছেন। আমার মনে হয় Ñ
কী? বলো শিগগির –
বন্ধুবান্ধবদের বলে দে বাবা হার্টের রোগী, হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েছেন। অনুষ্ঠান তো রাত দশটা পর্যন্ত। তুমি পরে যাবে।
হ্যাঁ, হ্যাঁ ঠিক, এই ভালো মা। ওখানেই সোজা দাঁড়িয়ে ডেকে বলল, হ্যালো এভরি বডি। প্লিজ লিসেন টু মি। হিয়ার ইজ এ গ্রেট ইমারজেন্সি Ñ
অস্থির ভীষণ, সিঁড়ির ধাপে ধাপে দ্রুত পা ফেলতে ফেলতে মা ও মেয়ের সঙ্গে দেখা হয়ে গেলে ম্যানেজার বাকী, বলতে বলতে, শেষদিকে প্রায় দৌড়ে জিপে উঠলেন : শান্ত হাওয়ায় যেন বাজতে থাকে তাঁর কথাগুলো, ম্যাডাম জলদি যান, যা পারেন ম্যাসেজ করেন। নীলা তুমি স্যারকে ধরে রেখো। আমি ডাক্তার সাহেবকে নিয়ে এক্ষুনি আসছি।
স্টিয়ারিং হুইলে ওসমান, এক মোচড়ে গাড়ি ঘুরিয়ে গেট পেরিয়ে গেল।
বাইরের দিক রোখ করে তখনো থেমে ছিল অনুষ্ঠানের গাড়িটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এদিকে আসে শোভা। ধরতে পারল না।
হাঁপাতে হাঁপাতে ওঠে দোতলায়।
রুমে ঢুকে দেখে নীলা খাটের ধারে বসে বাবাকে ধরে রেখেছে। মা আইরিন যত্নের সঙ্গে বুকে হাত বুলাচ্ছেন।
শোভাকে দেখামাত্র চোখের পানি ছেড়ে দেয় নীলা, কোনোক্রমে মৃদু উচ্চারণ করল, শোভা! আমার কী হবে!
শোভা একটু ঝুঁকে ওর কানে কানে বলল, ডোন্ট বি নারভাস। আমি তোকে রক্ষা করব।
বুঝিয়ে বলিস Ñ!
নিশ্চয়ই, নিশ্চয়ই।
ইতোমধ্যে মন্দাকিনীও এসে পড়েছিল। কাছে গিয়ে সান্ত্বনা দেয়। বলল, এটা কিছুই না। নীলা, এরকম হয়েই থাকে। ডাক্তার সাহেব আসছেন। আঙ্কল ভালো হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা আমি আসি। নইলে ওখানে হৈচৈ পড়ে যাবে।
হাত তুলে বিদায় নিয়ে সিঁড়ির দিকে চলল। তখনো ঝরছে অশ্রু, ওদেরকে লক্ষ করে নীলা কাতরে উঠল, আমি কিচ্ছু চাই না। দোয়া করো বাবা যেন ভালো হয়ে ওঠেন।
আরো কিছুক্ষণের মধ্যে মাগরেবের আজান শোনা গেলে আইরিন মাথায় কাপড় টেনে উঠে দাঁড়ালেন। ওদেরকে বললেন, তোমরা থাকো। আমি নামাজ পড়বো।
আকরাম চোখ বুজে ছিলেন। নীলার হাতটা মুঠো করে ধরে এনে বললেন, এইখানে রাখো, এইখানে।
বাবা আপনার বুকের ব্যথাটা কি কমছে না?
এত সহজেই কি কমবে মা? আমাকে সুস্থ হতে হবে, তারপর –
বাথরুম থেকে অজু করে এসে খাটের ডান ধারের ফাঁকা জায়গাটায় কাঁপা কাঁপা হাতে জায়নামাজ পাতলেন এবং দাঁড়িয়ে নিয়ত বাঁধবার আগেই শোনা যায় সিঁড়ির দিকে জুতার শব্দ Ñ একসঙ্গে তিনজন এসে হাজির। ওরা সরে দাঁড়ায়। প্রফেসর সাদেক একজন চৌকস কার্ডিওলজিস্ট Ñ একাধারে ফ্রেন্ড ও ফেমিলি ফিজিশিয়ান : চিকিৎসারত মুহূর্তে তাঁকে যন্ত্রের মতো লাগে। ভিতরে এসেই পাশে বসে পড়লেন। পাল্স, ব্লাডপ্রেসার ও চেস্ট পরীক্ষার শেষদিকে ইশারা করলে সহকারী পোর্টেব্ল ইসিজি মেশিনটা খুলতে থাকে। ওটা সেট করে গ্রাফ বের করতে বেশিক্ষণ লাগল না। ছিঁড়ে দিল। ওটা হাতে নিয়ে একনজর দেখেই উঠে দাঁড়ালেন। এবিসির দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, মি. বাকী! উই নিড এ কার! দি প্যাসেন্ট মাস্ট বি হোসপিটেলাইজ্ড নাও Ñ দেখি মা রিসিভারটা।
বদলাবার সময় পায়নি, সাজগোজ নিয়েই ছিল নীলা। ডাক্তার ওকে চোখ বড় করেই একটু দেখলেন। কিন্তু কিছুই বললেন না।
সে-মুহূর্তে কর্ডলেসে আলাপ করছেন, হ্যালো সোহরাওয়ার্দী? আমি প্রফেসর সাদেক বলছি। আপনি কে? ডা. মাহবুব? ও ফাইন। শুনুন, একটা সিসিইউ সিট আমার প্রয়োজন, ব্যবস্থা করুন। রোগী নিয়ে আমি আসছি। ও হ্যাঁ, ওয়ান মোর ওয়ার্ড সিসিতে না পেলে আপাতত আইসিইউর একটা হলেও চলবে, চেষ্টা করবেন।
নীলা থ মেরে দাঁড়িয়ে ছিল। কাতরভাবে বলল, আমি আমার আব্বার সঙ্গে যাবো ডাক্তার আঙ্কল, প্লিজ!
নো নো। জোরালো অসম্মতি জানিয়ে সাদেক বললেন, নট নাও মাই ডিয়ার!
আইরিন নীলাকে টেনে নিলেন এবং বুকে আগলে ধরে রাখলেন।
অভিমত জানামাত্র তুড়ি দৌড়ে নিচে চলে গিয়েছিলেন এবং কাজটা সেরে আবার তেমনিভাবে ওপরে উঠে এলেন। ঘন ঘন নিশ্বাস নিচ্ছিলেন, বাকী জানালেন, কার ইজ রেডি স্যার!
ওহ, রিয়ালি? থ্যাংক ইউ। আকরাম ঠিকই তোমার উচ্চ প্রশংসা করে। চলো, চলো এক মিনিটও দেরি নয়। তিনজনে আস্ত আস্তে হাঁটিয়ে নিয়ে নিচের প্রাঙ্গণে গাড়ির কাছে গেলেন। দরজা খুলে ধরে ওসমান। পিছনের সিটে মাঝখানে বসানো হলো, তাঁর একপাশে আইরিন আরেকপাশে ডাক্তার-বন্ধু সাদেকুজ্জামান। সামনে ড্রাইভারের বাঁয়ের আসনে এবিসি। খোলা গেটে বেরিয়ে গাড়িটা শেরেবাংলা নগরের দিকে ছুটে চলল।
একটা সিট সিসিইউতে বড়ই দুর্লভ, কিন্তু সৌভাগ্য, পৌঁছেই পেয়ে গেলেন। গাড়ি থেকে স্ট্রেচারে করে এনে শুইয়ে দিতেই অক্সিজেন তারপর সেলাইন দেওয়া ঝটপট শুরু হলো। আরেকটা আরজেন্ট ইসিজি তাড়াতাড়ি করে ফেললেন ডাক্তার সিসিইউতে, মনোযোগ দিয়ে দেখলেন। অবস্থা খারাপ নয়। তবু নিরুদ্বেগ বিশ্রাম দরকার। আদেশক্রমে একজন সিস্টার এসে দাঁড়িয়েছিল। ট্রেতে ওষুধ বিলিয়াম ফাইভ মিলিগ্রাম। সিরিঞ্জটা তুলে নিলেন ডাক্তার এবং যে আই.ভি ড্রিপ চলছে তাতে নিজ হাতে তা সরাসরি পুশ করে দিলেন।
কি হে ডাক্তার, এতকিছু করছ, ব্যাপার কি? আকরাম চোখ বুজে ছিলেন, ঠোঁটের কোণে অস্পষ্ট ম্লান হাসি, মৃদুস্বরে বললেন, ডু ইউ থিংক, আই অ্যাম সিংকিং?
নো, নো। নট অ্যাট অল। সারাদিন বহুত টেনশন গ্যাছে তো? এখন একটু ঘুমাবে Ñ ঠিক আছে?
হ, ঘুমাবো ঠিক তো আছেই, কিন্তু তা চিরনিদ্রা হবে না তো?
আরে না, না। কী যে বলো, জাগলেই দেখবে তোমার গান গাইতে ইচ্ছা হচ্ছে!
বহুত আচ্ছা, বহুত আচ্ছা!
হুঁ, বহুত আচ্ছাই, বুড়াকালে ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ আর কী! নিয়ন্ত্রিত ছোট্ট একটু হাসি দিলেন ডাক্তার সাদেক। আকরাম সাড়া দিতে চেষ্টা করছেন, কিন্তু স্বর আরো ডুবে যাচ্ছে, জড়িয়ে জড়িয়ে বলছেন, সিনেমার সিকোয়েন্স, তাই না? বেশ, বেশ। রিনা কাছে এসো। আমাকে ধরো। আমি ঘুমাচ্ছি। কিন্তু জেগে থেকো তুমি। বাকী! তুমি চলে যাও বাসায়। তুমিও ঘুমিয়ো না। গেটের একশো পাওয়ারের বাতি Ñ বাতিটা জ্বালিয়ে রেখো। কেমন? আর শোনো Ñ
উরুতে বাঁ-হাতে ভর, কাত হয়ে নিচুতে তাঁর ঠোঁটের কাছে কান পাতলে উনি বিড়বিড় করে কয়েকটি কথা বললেন। কিছু কিছু শোনা যায়। বাকী সোজা হয়ে দাঁড়ালেন এবং ডাক্তার ও ম্যাডামের কাছ থেকে বিদায় নিলেন। তারপর বাইরের দিকে হনহন করে চলতে থাকেন।
অতিশয় কড়াকড়ি। বসা দূরের কথা, রোগীর কাছাকাছি যাওয়াও নিষেধ। ইচ্ছা ছিল কাছে থেকে হাতের পাতায় দুচার মিনিট যত্ন করলেও সহজে সুপ্তিতে চলে যেতেন। কিন্তু কিচ্ছু করলেন না। ভাবলেন আইরিন, নিয়ম ছোট্ট হলেও নিয়মই। রক্ষা করা উচিত। সীমারেখায় দাঁড়িয়ে আছেন, অনেক অনুভূতি খেলা করছে মনে, উঠছে পড়ছে, কী হয়ে গেল সমাজটা, ভয়ানক বিতিকিচ্ছি। হৃদয়হীন, নৃশংস। কোথাও দাঁড়িয়ে থাকলে ভয়, বসে পড়লে ক্ষয়, আর শুয়ে থাকলে তো, লয়। আশ্চর্য, এটা কি রকম একটা দেশ যেখানে প্রশাসন আছে কিন্তু শাসন নেই, আইন-আদালত আছে কিন্তু বিচার নেই, সৈন্য-পুলিশ আছে কিন্তু শৃঙ্খলা নেই, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় আছে কিন্তু শিক্ষা শূন্য। জিম্মি, সবাই জিম্মি, কখনো দেখা কখনো না-দেখা এক রক্তপিপাসু অশুভ শক্তির কাছে। সকলেই অসহায়। মাটির সন্তান কিষান-কিষানী না থাকলে তো সারা ভূখণ্ড না খেয়ে মরতো।
চোখের পাতায় বিন্দু বিন্দু অশ্রু, আঁচলে মুছলেন।
এ কি! আপনি কাঁদছেন নাকি ম্যাডাম? নিজ কক্ষে গিয়েছিলেন একটা কাজে কিছুক্ষণের জন্য। এদিকে ফেরার সময় লক্ষ করলেন এবং বললেন সাদেক, আকরাম সম্পূর্ণ বিপদমুক্ত। কাল দুপুরেই বাসায় যেতে পারবে।
অশেষ ধন্যবাদ। সবই আপনার কৃতিত্ব। মাঝে মাঝে ভাবি, আপনারা দেব-চরিত্র, আপনারা কেন রাজনীতি করলেন না।
ও হো হো হো! সাংঘাতিক থিংকিং! সবাই বেঁচে গেছেন!
মেয়েটার কথা খুব মনে পড়ছে ডাক্তার ভাইসাহেব!
প্রসঙ্গ অন্যরকম হলেও বলে ফেললেন এবং ইচ্ছাও প্রকাশ করলেন, আমি যদি Ñ
প্লিজ থামবেন না, বলে ফেলুন –
আমি যদি বাসায় চলে যাই তাহলে প্যাসেন্টের কি খুব অসুবিধা হবে?
না, না, হবে না। আসলে বসে কিংবা শুয়ে থাকা ছাড়া তো আপনার করণীয় কিছু নেই Ñ ঠিক আছে আপনি যান। রিস্টওয়াচ দেখলেন সাদেক এবং বললেন, সাড়ে সাতটা বাজে Ñ এখনো যেতে পারেন।আমি একজন অতিরিক্ত নার্সের ব্যবস্থা করছি।
আপনাকে যে কী বলে কৃতজ্ঞতা জানাবো!
না, না, তা কেন। দিজ অল আর আওয়ার নরমাল ডিউটিজ! মৃদু হেসে বললেন, ঠিক আছে, বন্ধু শক্ত হোক একদিন আপনার রান্না খাবো। ডাল ভাত! হলো তো?
বেশ, মনে থাকে যেন!
অসুস্থ বাবাকে হৃদরোগ-হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেলে নীলা কিছুক্ষণ বাগানে হাঁটল, চুপচাপ। লতাপাতার নকশা-আঁকা লাল নীল হলদে রঙের ডজন ইমিটেশন রেশমি চুড়ি ও নকল পাথরের আংটি-পরা ডানহাতটা যেন লীলাচ্ছলেই ওপরে তুলল, ঘুরিয়ে ফিরিয়ে দেখল তারপর সপ্রশংসা নিচু স্বগতোক্তি, বাব্বাহ! এতরূপ, এত সৌন্দর্য আমার! আমি তো জানতাম না। আমি তো হতেই পারি জগতের আলো! যুবকের মাথা খারাপ হবে, তার কী দোষ?
ওপরে যেতে যেতে গলার ভিতরে একটি চরণের মিহি সুর গুনগুন করে বাজে Ñ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ?
নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়, আঁচল ধরে কখনো ঘুরে কখনো ফিরে আপনাকে দেখে বারবার, যেন আশ মেটে না। এ আবার কোন্ মৌতাত! বসন্তের হাতছানি!
না, না। ছেলেমানুষী এটুকুই থাক। ছিটকিনিটা লাগিয়ে দিয়ে নীলা জলদি কাপড়-চোপড় খুলে ফেলল। আলনা থেকে টেনে নিয়ে হরিৎ বেগুনি ছোট সালোয়ার-কামিজ সেটটা পরল। ঠান্ডা ঠান্ডা ভাব, একটা কার্ডিগান চাপায়।
আবার কপাট খুলে বারান্দায় গেল, রূপবানকে ডাক দিল। ওপরের কোনায় ছোট রান্নাঘরটা সে ঠিকঠাক করছিল। তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করল, কী আপামণি?
শোন রূপবান! নিচের একটা রুমে সৈকতভাই আছেন তো, এই যে আজ দুপুরে এসেছেন Ñ দেশের মেহমান! একটু থেমে নীলা বলল, তাকে ডেকে দে। বলবি এক্ষুনি আসতে। আর আমদের দুজনকে দুকাপ চা দিস। ঠিক বুঝলি তো?
জ্বি, বুঝছি। আইচ্ছা আসি।
অনেকটা রাগী সে, লোকেও বলে; কিন্তু আসলে একটা ঝোঁকের মাথায়ই আজ বিকেলবেলায় নীলাকে প্রশ্নটা করেছিল।
খবর পেয়ে ধীরে-সুস্থে উঠে আসে সৈকত। একটু এগিয়ে চৌকাঠের কাছে দাঁড়িয়ে ছিল, আসতে দেখে সহাস্য স্বাগত জানায়, খাটের কাছে দুটো চেয়ারের একটি দেখিয়ে বলল নীলা, বসুন!
বিষণ্ন ছিল, সৈকত উত্তর দেয়, না, ইচ্ছা হচ্ছে না।
ইচ্ছা হচ্ছে না, কেন? হাসিমুখে বলল নীলা, আমি জানি আমার ওপর রাগ করেছেন Ñ
না, না, একি কথা! রাগ করবো কেন? তোমার অসুবিধা ছিল। দেখেছি তো? তাছাড়া অভিযোগটাও তো কম গুরুতর ছিল না। আমি হলে তো একদম মুখই ফিরিয়ে রাখতাম বলতে বলতে বসেই পড়ল চেয়ারে, গলার স্বর নামিয়ে ফেলে সৈকত বলতে থাকে, একটা কাণ্ড ঘটে গেছে, তুমি না ডাকলে আমিই আসতাম। আমি সব বুঝতে পেরেছি Ñ সব!
আচ্ছা কাণ্ডটা জলদি বলে ফেলুন। কেউ এসে পড়লে অসুবিধা হবে।
হ্যাঁ হ্যাঁ, কাণ্ডটা! শোনো, যখন ওপরে সাজগোজ করছ তখন মাস্তিএসেছিল। এই যে শোভার বড়ভাই। কিছু দূরে গাড়ি, তিনচার সঙ্গী। শুক্রবার তো? ড্রাইভার-দারোয়ান ওরা সব, মনে হয়, এই কাছেপিঠে বেড়াচ্ছিল! গেটে সিকিউরিটি লক। চাপা আওয়াজ করতে কাছে যাই। চোখ পাকিয়ে দরজা খুলে দিতে বলে। বলল, বোনের সঙ্গে কথা আছে, জরুরি। আমার কাছে তো চাবি ছিল না। বললাম পারবো না। তেলেবেগুনে জ্বলে উঠল। আবোল-তাবোল বলতে লাগল এন্তার। আমাকে চিনেছে, আমি নাকি ওর মাল কবজা করার চেষ্টায় আছি। সেই আমার চিঠিগুলো মেরে দিয়েছে Ñ
রাখুন, একটু রাখুন প্লিজ। আমার মাথাটা ঘুরছে Ñ ভয়ংকর। আমার বিশ্বাস হচ্ছে না। এত বড় দুঃসাহস শয়তানটার! অনেকদিন ধরে আমার পিছু লেগেছে, সুযোগ পেলেই টিজ করছে। প্রচার করে, আমি নাকি ওর পিয়াসি! কী জঘন্য। আমাকে বিক্রি করবে গ্রুপের কাছে Ñ বায়নাও নাকি হয়েছে এক লাখ। নীলা প্রশ্ন করল, ডু ইউ থিংক ইট রিডিকিউলাস? নো, নো। এটা তো নস্যি। আজকে আমি তৈরি ছিলাম। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যেতে পারিনি। ওর চুক্তি গড়বড় হচ্ছে। কথামতো কাজ করতে পারে। এখন চাকা ঘুরে যেতে পারে। একী! কাঁপছেন নাকি?
না কাঁপবো কেন? আই অ্যাম নট এ কাওয়ার্ড।
ইয়েস দ্যাটস ট্রু, এবরি ইয়ংম্যান ইজ এ ওয়ারিয়র! অ্যান্ড আই অবজারভ্ড ইউ টু। জাস্ট এ সেকেন্ড প্লিজ। নীলা চঞ্চল, একটা গুত্তা মেরেই যেন নিজ কক্ষে গেল এবং তোশকের তলা থেকে একটা পিস্তল নিয়ে আসে। ওটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন। বন্ধুত্বের স্মরণিকা। আমাদের প্রতিরোধ, বাবার জিনিস, চাদরের তলায় রেখেছিলেন। হসপিটালে গেলে বিছানা ঝাড়ার সময় পাই।
সৈকত ওটা হাতে নিয়ে দেখল, তারপর ফেরত দিয়ে বলল, না। লাগবে না। আমারও আছে। এই যে Ñ নিজের ডান পকেট থেকে একটা রিভলভার বের করে দেখাল এবং বলল, শহরে আসবো বিধায় আব্বা জোগাড় করে দিয়েছেন। উনিও মুক্তিযোদ্ধা ছিলেন তো।
ভালোই তো! নীলা বলল, আমি একটু দৌড়াতে চাই, চলুন। সব গ্লানি ঘাম হয়ে ঝরে থাক। নামল দুজনে। নীলা সামনে, পিছনে সৈকত। বাগানভরা প্রাঙ্গণে যায়, তারপর ইটের কেয়ারি করা গোলচক্কর দিয়ে আলো-আঁধারিতে শরীর ঝাঁকিয়ে জগিং শুরু করল। পদক্ষেপের ধুপধুপ ধ্বনি।
আরো আছে ধ্বনি, আরো প্রতিধ্বনি কালস্রোতে ঝিলমিল Ñ জেগে ওঠে, চলে যায়। হারায়, হারায়। অবশ্য থাকেও কিছু, সুরের রেশের মতো, কাঁটার ঝাড়ের মতো। তার কতটুকুই-বা কাজে লাগে, তবু বয়ে যায়, কোনো অর্থ আছে কী? হঠাৎ একটা খেয়ালের মতো হলেও অবাস্তব ছিল না আধো-আলো আধো-ছায়ায় প্রাঙ্গণে ও বাগান ঘিরে ছুটোছুটি, অন্তস্তল থেকেই উঠে এসেছিল সূক্ষ্ম শিহরণ, বুনে বুনে তোলে যেন শিশির ঝরার আগে মসলিন। আসলে যা ছিল, তারই অনুভব। এই সঙ্গে আরো কিছুক্ষণ হাঁটাহাঁটির পর দুজনেই নিজ নিজ কক্ষে প্রবেশ করেছিল। একটুখানি শারীরিক অসুবিধা, তা না ঘটলে কি কিছুটা এগিয়ে যেত সামনের দিকে? বুঝতে পারে না। তবে আর যাই হোক, একটা জিনিস, ঐন্দ্রনীলা নামটা ওর সকল মিডিয়ায় ঝলমল করত, গুঞ্জন তুলত সকল মহলে চাপাবাজির লীলাখেলা দেখে, এই মনে হয়। ভিতরে যেতে আলনায় ছড়ানো বিশেষ শাড়িটা চোখে পড়লে একটু থমকেই দাঁড়ায় Ñ নতুন রূপের চমক দিচ্ছে যেন Ñ বর্ণস্বর্ণময় বসন্ত বিলাস হাত বাড়িয়ে টেনে নিল ওটা ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গলা থেকে পা পর্যন্ত ধরে ধরে দেখে Ñ হুঁ, সব বেশি বেশি! বলা যাবে এ পরমা সুন্দরী। একবার ফুটেজে সাড়া জাগালে তা থেকে আর পিছনে হটার সুযোগ থাকবে না। ধুত্তর, বাজে কল্পনা। আসলে খুব ক্লান্তই লাগছিল নীলার, সুইচটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। ভালো লাগবে একটু বিশ্রাম। ইচ্ছা হচ্ছিল একটা বিদেশী মেলোডি শোনে, সেজন্য হাতও তুলেছিল, কিন্তু নামিয়ে আনল। এখন মিউজিক সিস্টেম থাক, ঝুম মেরে থেকে কিছু গুরুগম্ভীর ভাবনাই আবশ্যক। অনুষ্ঠানে ওকে ঘিরেই তো কিছু আলাদা আয়োজন ছিল, হালকা বিনোদন, ওসব নষ্ট হলো। এটা বিপদ-আপদের পাল্লাকে আরো ভারি করে তুলবে কিনা, তাও কম দুশ্চিন্তার বিষয় নয়। পাতাল-জগৎ সহজেই মাতাল হতে পারে তো।
একটা অজানা অস্থিরতায় বিছানায় গড়াগড়ি দিতে শুরু করেছিল, এমন সময় পাশের কামরায় কথাবার্তা। কান পেতে থাকে। চেনা দুই কন্ঠস্বর।
মা : এই যে বাকী, তোমার কথাই আমি ভাবছিলাম।
বাকী : জ্বি, আপনি ভাববেন মনে করেই আমি আপনার পিছে পিছে ওপরে উঠে এসেছি। স্যার আপনাকে একটা কথা বলেছিলেন কী? মনে হয় না।
মা : কী কথা? সিরিয়াস কিছু কি?
বাকী : জ্বি হ্যাঁ, খুবই।
মা : এজন্যই, উনি সিরিয়াস কথা অনেক সময় নিয়ে আমাকে বলেন। এজন্যই বোধহয় আরো ভাবছেন –
বাকী : জ্বি হ্যাঁ, হতে পারে।
এবিসির আওয়াজে রহস্য ও আতংকের আভাস Ñ উনি কী বলেন শোনা দরকার। অতি সাবধানে তোশকের কিনারা ধরে ধরে খাট থেকে নিচে নামল নীলা এবং কপাটের কাছে গিয়ে কান পাতে। এপাশে আঁধার, কিন্তু ওপাশে আলো। অল্প ফাঁক দিয়ে দেখতে পায় আঙ্কল পা টিপে টিপে মা-র কাছে এলেন। কাত হয়েছিলেন, ডান পাশটা আরো নামিয়ে দিলেন।
মা : জলদি করো, কেউ এসে পড়লে, শুনতে পাবো না।
বাকী : জ্বি, তা ঠিক। গতকাল বিকেলে যখন আমরা দুজন পরিস্থিতি নিয়ে আলাপ করছিলাম তখন ফোনে এক অচেনা গলা। বলল, যে-কোনো সময় চিরকুট দিয়ে লোক পাঠাবে। এক দুই তিন, পাঁচ দশ, যত লাখ দিতে বলা হবে ততই, সঙ্গে সঙ্গেই হ্যান্ডওভার করতে হবে! না করলে Ñ
মা : কী?
বাকী : ঘ্যাচাং !
মা : কি সর্বনাশ!
বাকী : ম্যাডাম এটুকু তো কিছ্ছু না। আরো যা বলেছে, অতি ভয়ংকর! এই চাঁদা না দিলে কিংবা না দেওয়ার মতলব আছে বোঝা গেলে ওরা বাড়ি ঘেরাও করে অথবা বাইরে সুযোগমতো আপনাদের আদরের ধন নীলাকে তুলে নিয়ে যাবে।
মা : না, না, না।
বাকী : ওকে কলিজার ভিতরে রাখলেও রক্ষা করতে পারবেন না। আর যদি আমরা পুলিশে-ফুলিশে খবর দিই তবে বোমা মেরে বাড়িটাই উড়িয়ে দেবে!
মা : ও মাগো, আর বলো না। আমি আর শুনতে পারছি না। না, না।
আইরিন যখন কাতরাচ্ছিলেন তখন এদিকে আঁধার ভরা নিজ কামরায় নীলা দুই কানে হাত চেপে ধরে বসে পড়েছে। ওর হৃৎস্পন্দন বেড়ে গেছে, মাথায় ঝিনঝিন করে রক্ত উঠেছে, মনে হলো। চাহনি ঝাপসা। বিভ্রান্ত, দিশেহারা। প্রতিদিন পত্রপত্রিকায় দেখছে এরকম খবর, আরো মারাত্মকও কখনো কখনো, কিন্তু একদিন এ-বাড়িতেও তা ধাক্কা দেবে ঘুণাক্ষরেও মনে উদয় হয়নি। বোঝা যায়, অমাবস্যা। এখন পূর্ণগ্রাস। নিবিড় তমসায় ডুবে গিয়ে আত্মগোপন করা কি সম্ভব? না, না। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন অগ্নি-স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই, এখন এক রুদ্র দাউদাউ দাবানল চাই। হ্যাঁ, হ্যাঁ এই তো পথ। গানের সুরে সুরে হওয়া জ্যোতির্ময় Ñ সংকোচের বিহ্বলতায় নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর, নিজেরে করো জয়। কোত্থেকে আসছে জানে না, ভিতর থেকে একটা প্রবল ঝাঁকুনি Ñ ঝট করে টানটান হয়ে উঠে পড়ল। একটি লাফেই যেন শিয়রের দিকে গিয়ে শয্যা ওলটায়, যত্ন করে রাখা দুটি চকচকে ধাতববস্তু তোলে। দুই হাতে দুটো শক্ত করে ধরা, সামনের অদৃশ্য দুশমনের দিকে আক্রমণাত্মক ভঙ্গি। অকস্মাৎ দুটি তির্যক শব্দ হ্যান্ডসআপ। এও বুঝি মহড়া! কারুর কানে যায় কী যায় না, থমকে থেমে গেল।
শোনা যায় আবার পাশের রুমের সংলাপ : আপনার ভয়ডর তবু তো প্রকাশ করছেন, কিন্তু আমি জানি আমার স্যার অতিশয় চাপাব্যক্তি; ভাই-ভাবিকে আনবার জন্য দেশে লোক পাঠাতে বলেছেন হয়তো খুব অসুস্থ তাই দেখতে চান, কিন্তু অন্যরকমও তো হতে পারে যেমন উনি যদি ভেবে থাকেন তার আয়ু শেষ হয়ে যাচ্ছে এবং মনে করেন ছোটকন্যাটির এখনি একটা বিবাহ দেওয়া দরকার কিংবা একমাত্র এই উপায়েই ওকে বাঁচানো যাবে, তাহলে যা তিনি করতে চান তাই করবার জন্য এই ব্যবস্থা নিয়েছেন।
হ্যাঁ, বাকী তোমার আন্দাজটা সঠিক বলেই মনে হচ্ছে আমার কাছে অতিমাত্রায় মৃত্যুভয় থেকে এরকম কিছু একটা দেখা দিতেই পারে এবং সিদ্ধান্তটা যা তার একান্ত নিজস্ব, তা অন্যের উপরেও চাপিয়ে দেওয়ার এটা এক সুবর্ণ সুযোগ, কেননা উনি জানেন এরকম সংকটকালে আমিও চাইব আমার ইচ্ছাটাই পূর্ণ হোক আমার সিলেকশনের যে-পাত্র তারই মামাতো ভাইয়ের জ্যেষ্ঠপুত্র এখন বিদেশে পড়াশোনা করছে Ñ
আমি আমি আমি আর কথা কইতে পারবো না, ম্যাডাম ম্যাডাম কথা কইতে পারবো না, আমি বোবা আমি বোবা হয়ে গেলাম –
আমার মাথায়ও সব গোলমাল হয়ে যাচ্ছে, কোন্টা আগে কোন্টা পরে ঠিক ঠাহর করতে পারছি না? ভেঙে-পড়া এক বিশৃঙ্খলা এর মধ্যে কিছুক্ষণ ভুলে থাকা যায়, কিন্তু খাওয়াটা তো শারীরিক প্রয়োজন, যাও তুমি নিচে যাও সোনাভানকে বলো টেবিল লাগাক। এমনিতেই আসে না ঘুম, উপরন্তু উপবাস চলো চলো কিছু মুখে দিয়ে নিই, তুমি যাও, আমি নীলাকে নিয়ে নিচে আসছি, আর হ্যাঁ, আমরা যে আলাপ করলাম নীলা যেন তার বিন্দুমাত্রও জানতে না পারে Ñ
জ্বি-হ্যাঁ, আমি বুঝি এমনিতেই সে আপসেট, দেখবেন আমার কাছ থেকে কিছ্ছুই জানতে পারবে না, আহারে আমার স্যার নিদ্রামগ্ন –
অন্ধকার কক্ষ, ভিতর থেকে কারুর নিশ্বাসেরও স্পন্দন শোনা যাচ্ছিল না। এদিক থেকে দুবার নাম ধরে ডাকলেন। কিন্তু সাড়া পেলেন না। তখন কপাট ঠেলে ঢুকলেন। বালিশে মুখ গুজে নীলা পড়ে ছিল। আইরিন কাছে যান এবং হাতের পাতায় পিঠে নাড়া দিতে দিতে বলতে থাকেন, নীলা! ও নীলা! একি ঘুমিয়ে গেলে নাকি? চল মা, যাই Ñ কিছু তো মুখে দেয়া দরকার Ñ একদম ইচ্ছা হচ্ছে না মা পাশ ফিরে আদুরির মতো নীলা বলল, আমি খাবো না এখানে ফলমূল আছে সোনাভানকে বলেছি দুধ পাঠিয়ে দিতে। ঠিক আছে, বেশ ভালোই করেছিস তবু চল মা একটু উলামেলা করে এলে বিশ্রী ভাবটা কেটে যাবে, চল লক্ষ্মী মা আমার Ñ এবার উঠে পড়ল নীলা বলল, আচ্ছা চল, ও হ্যাঁ মা একটা কাণ্ড ঘটেছে Ñ বাবা হসপিটালে চলে গেলে কী আবার কাণ্ড এই তো বিছানা ঝাড়তে গিয়ে একটা পিস্তল পেয়েছি, সৈকত ভাইয়ের কাছেও একটা রিভলভার ছিল, সিটিতে আসবার সময় জ্যাঠা তাকে দিয়েছিলেন এখন দুটোই আমার কাছে তোমাকে দিয়ে দিই? না, না, পাগল আমি এসবের ধারেকাছে নেই, তোর আব্বা ফিরে এলে তার কাছে জমা দিয়ে দিস, উনি এসব ভালো বোঝেন, খোলাচুলে চিরুনি চালাতে চালাতে নীলা বলল, হ্যাঁ মা, পৌনে আটটার সময় গুড্ডুকে ওরা ছেড়ে দিয়েছিল, শোভা ওর কাছে একটা চিরকুট দিয়েছে বলেছে, দশটা পর্যন্ত ডিনার, কিন্তু কমিটির বৈঠক চলবে বারোটাইস্তক, আমাকে গিয়ে পাঁচ-দশ মিনিট ঘুরে আসতে বলেছে। খবরদার এসবে কান দিবি না, কেন তুমি তো বলেছিলে নীলা পরে যাবে আর আমিও কথা দিয়েছিলাম, ওসব আমি বুঝি না ফোন করলে বলবি যাবি না ব্যস। কথা দিয়েছিলাম, এখন রাখতে পারছি না, এরকম হয়েই থাকে। মায়ের গলার ঝাঁঝ ও জোর অত্যন্ত তির্যক, একেবারে চুপ হয়ে গেল। চেহারা বিষণ্নও করলো। বাড়ির কাজের লোক ও কর্মচারীরা ভাবল, পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এটাই কারণ। আপনের পছন্দের গলদা চিংড়ির মস্তক দা গরমভাত খাইবেন না? না গো সোনাভান, মাথাটা খুব ধরেছে কোনো খাবারই সহ্য হবে না। সোনাভান বড় এক গেলাস দুধ নিয়ে এলে একটা চেয়ারে বসে এক চুমুকে খেয়ে ফেলল। তারপর ওপরে ওঠার জন্য ড্রয়িং রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে সৈকত পিছন থেকে পাশে এসে দাঁড়াল, একটা ক্যাসেট হাত বাড়িয়ে দিয়ে বলল, এটার শেষ কবিতাটা আমার, সময় করে শুনলে খুশি হবো। ও শিওর। এখনই শুনব। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আসছি। গুডনাইট, গুডনাইট। এদিকটা এখন সম্পূর্ণ নির্জন। কপাট ঠেলে ঘরে ঢোকার পর একটুও দেরি করলো না Ñ সিডিটা সিসটেমে সেট করে প্লে টিপে দিল নান্দনিক আবৃত্তি চলছে।
অসুখটা
আমার একজন প্রোথিতদর্শিনী
মনোবিদ নাম যার নিরুপমা জ্ঞানের মহাসাগরে
কেবল সাঁতার নয়, হাঙ্গরির মতো ডুব দিয়েও কিনারা করতে পারেননি অবচেতনের অতল গভীরে লতানো কাঁটা গাছে। আটক মাছের লালবৃত্ত চোখ হয়ে কিন্তু জ্বলছে কিনা তাও কুয়াশা তীব্র আকাক্সক্ষার গ্রন্থকীট আমি বিষাক্ত প্রলেপমাখা পেপিরাসে হেঁটে দেখলাম।
অক্ষর চিৎকার করে না।
তুমি কি করেছ আমাকে বিয়াত্রিচে নীল চশমায় নাচো প্রবাদরমণী টিএসসি চত্বর নিউমার্কেট চন্দ্রিমা উদ্যান কিনারায় আমার যে পৃথক পুরুষ হাওয়া ছাড়া আর কোনো গতি রইলো না, আমি তো সবই বুঝি অথচ বুঝি না কিছুই এমন বর্বর হয়ে কতদূর যেতে পারি? কি তন্তুর মায়াজালে জড়ায়ে রেখেছে অধিকন্তু চিকচিক ছায়ার চাদর যদি জানতাম
কেন যে সেদিন ঘন-কালো মেঘ ঝুঁকে এসেছিল ভজনালয়ের রন্ধ্রে রন্ধ্রে
কাঁপা-কাঁপা উচ্ছ্বাস জোয়ার রক্তচক্ষুর নিষেধ মানলো না
শোঁ শোঁ শনশন অনন্ত তুর্যনিনাদ ঝটিকার কি প্রার্থনা? নাগরদোলায় যেন দুলছি আমরা সমুদ্রের বিপণ্ন জাহাজ, আমরা ভক্তরা সবাই আতঙ্কে জমে যাচ্ছি পুরোহিতের মন্ত্রোচারণ শোনা যাচ্ছে না। মহাপ্রলয়ের শিঙা যদি বেজে ওঠে নিমেষেই এই ধ্বংস¯তূপ হয়ে যাব তখন যে
জীবন-মৃত্যুর মুহূর্তটি একটি বিন্দুতে এসে মিলে ছিল কি আশ্চর্য তখনই
আমার ডানহাতে কোমল পাঁচটি আঙুল এসে সুদৃঢ় কব্জার মতো চেপে
ধরেছিল বুকের ওপরে নিবিড়কুন্তল কাছে ঠোঁটজোড়া
কে আমাকে জড়িয়েছে? আলোকে দেখিনি তারে
আঁধারে চিনি না Ñ ধুকপুক হৃৎপিণ্ড দ্রুততর
দপদপ করে জ্বলছে শতশিখা
বিদিশা রক্তের
একি ধ্বনি, একি
শব্দ?
সে যেন বললো অথবা বললো না, আমি বাঁচতে চাই আমাকে ফেলে
দেবেন না তোমাকে চিনেছি আমি বিয়াত্রিচে আমি ভুল করব না, করব না
তুমি বেশি কি আর দেবার প্রতিশ্রুতি দিতে পার যখন মিশে
আমার সঙ্গে নিঃস্ব হতে দীপ্র কামনায়? দোজখে পুড়বো আমি পুড়বো
পুড়বো পাপের মোক্ষণস্থলে যাবো না যাবো না Ñ পুরো ভস্মীভূত হয়ে
আগুনে আগুনে যদি হতে পারি অমিতাভ একটি হীরক
তোমাকে নিয়ে দুজনে হেঁটে চলে আসবো
পাতার কুটিরে পৃথিবী ইস্তক
ইস, এসব কি শুনছি আমি, কি এসব? একি জ্বালা, চোখে তন্দ্রাও নামছে না। দুতিনটা ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলি। আবৃত্তি শব্দের আবর্তন, ছন্দও মন্দনা কিন্তু কে তুমি কবি নতুন প্রজন্ম আমাকে তুমি নিয়ে আসছো পৃথিবীতে, যেখানে পিতামাতা আমাকে বিক্রয় করতে চান, যেন বাজারের পণ্য আর তোমার হীরক হবার রূপকথাও এক অভিনয় নিছক আত্মপ্রচার, আমি যাকে চাইব তাকেও চাইব আর কিছু না আর ভানুসিংহ? তুমি তোমার কলমে আঁকলে কোন্ সাহসে আমার স্বগতোক্তি? মরণরে তুঁহু মম শ্যাম সমান। যে-জীবনটাই পেল না তার মরণ হবে কেমন করে? তাও আবার শ্যাম সমান! এলটন জন চমৎকার গেয়েছেন এক অমর সংগীত আমাকে নিয়ে গুডবাই রোজ! প্রিন্সেস ডায়ানা আমি হ্যাঁ, জ্বি-হ্যাঁ বাতাসে মোমবাতির মতো আমি জীবনটা যাপন করেছি কিন্তু স্বর্গে তো যাইনি মৃন্ময় ধরাতেই আছি, অনাথ শিশুদের অশ্রুজল মুছিয়ে দিতে স্থলমাইন থেকে জনতাকে বাঁচাতে আমার সবচেয়ে বড় যন্ত্রণা ছিল স্বামীর বিশ্বাসঘাতকতা, এক প্রবীণার জন্য আমাকে শুধু রাজকীয় সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবেই ব্যবহার করেছেন। ষড়যন্ত্র করে আমাকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। পেরেছেন কি, পেরেছেন? থাক্ থাক্ এইসব তুচ্ছতার বিবরণ : এখন আমার দুই হাতে দুই অমোঘ অমোঘ বজ্র সন্ধিক্ষণে ছুড়ে মারব অপশক্তির নিপাত করব।
এখন আমার ফ্ল্যাশ ফরওয়ার্ড : প্রথম সিকোয়েনস Ñ বাড়ির গাছগাছড়ায় পাখপাখালির কলকাকলি। পায়ে কেডস দুকাঁধের ওপর দিয়ে গরম চাদর, প্রাতঃভ্রমণের পোশাকে আইরিন। কপাট ঠেলে ঢুকলেন। ওপরে লেপ, নীলা ঘুমাচ্ছে। উনি এগিয়ে গেলেন। সজোরে ঠেলা দিচ্ছেন এবং বলছেন, নীলা নীলা! ওঠ ওঠ। ভোর হয়ে যাচ্ছে Ñ পার্কে বেড়াতে যাচ্ছি!
হঠাৎ জেগে গেলে কথাটা শুনতে পায়, ধড়মড় থেকে উঠে বসল এবং বলে উঠল, আমিও যাব মা, আমিও যাব, একটু দাঁড়াও। দ্বিতীয় সিকোয়েনস Ñ কুয়াশার জাল ভেদ করে সূর্য উঠছে, উদ্দীপ্ত নায়িকা তুড়িদৌড়ে এগিয়ে যাবে তার লালজামা আঁকড়ে ধরতে। নীলা অবহিত। শুনতে পাবে পিছন থেকে কে যেন ডাকছে, একটা প্রশ্ন করছে, কোথা যাও ঐন্দ্রনীলা? নীলা উত্তর দেবে Ñ যাচ্ছি না আমি কোথাও যাচ্ছি না। এক্ষুনি ফিরে আসব।

Leave a Reply
You must be logged in to post a comment.