কেউ হেঁটে গেলে
স্মৃতি তার পিছু পিছু হাঁটে
কৃষ্ণচূড়ার দিন, বসন্তের হাওয়ায়
ভেসে যাওয়া স্মৃতি
ফিরে ফিরে আসে
স্মৃতি ছাড়া ঘুমাতে যায় কে?
গ্রীষ্মকে মনে আছে খুব – কাঁঠালের ঘ্রাণের মতো
অথবা সেসব সকালের তাণ্ডবের মতো
যে-সকাল ইতিহাস হয়ে আছে আমার জীবনের পাতায়
বোশেখের শেষের দিনগুলো – আমার ছায়া
লেপটে আছে শরীরে ও মনে
কত বোশেখ এলো-গেল
বোশেখের শেষের দিনগুলো আর মোছা গেল না
ঠিক তোমাকে যেমন

Leave a Reply
You must be logged in to post a comment.