পুজোর মাসে নদীতে এল জোয়ার

কিন্তু আমি চিরটাকাল গোঁয়ার, এত গোঁয়ার, এত গোঁয়ার

ক্যানেল কেটে রাখার কথা মনে এলেও আনিনি মনে

একেকদিন শুধু –

বাঁকের মুখে ইচ্ছে হতো ছোঁওয়ার।

ঠিক তখনই এ গ্রাম থেকে ও গ্রাম যাওয়া কৃষাণ-কৃষাণীরা

আওয়াজ দিল, সময় নেই, সময় নেই

সময় নেই বাবুগো ধান রোওয়ার।

আর আমি গলা অবধি ঘামে চুপসে জেগে উঠে

দেখছি – এক-দেড়শো লাশ, সবাই বোবা,

      এ ওর পাশে শোওয়া…

কিন্তু আমি চাই না যেতে

গেলেও ফিরে আসতে চাই

ছোট্ট হাত ঘোরাতে চাইযতক্ষণ না দাও তুমি মোয়া!