দেয়ালে ঝুলিয়ে রাখা ব্রেসিয়ার একঘেয়ে লাগে

মেহেদিওলার চোখে হ্যাজাকের ঝিম-ধরা আলো

দেখে আমি চিনে ফেলি তারা-ওঠা শহরের গলি

মাঝে মাঝে মনে হয় – কে আমায় এখানে পাঠাল?

তবু ঠিক বেঁচে থাকি। রাতের আকাশে ভাঙে চাঁদ

চাকরির পায়ে দেখি গেঁথে আছে জং-ধরা তীর

তাঁবুর ভিতরে ব’সে মাঝে মাঝে খুব শীত করেসবার জীবনে আজ বড় বেশি মুখোশের ভিড়