স্মরণজিৎ চক্রবর্তী

  • নট

    দেয়ালে ঝুলিয়ে রাখা ব্রেসিয়ার একঘেয়ে লাগে মেহেদিওলার চোখে হ্যাজাকের ঝিম-ধরা আলো দেখে আমি চিনে ফেলি তারা-ওঠা শহরের গলি মাঝে মাঝে মনে হয় – কে আমায় এখানে পাঠাল? তবু ঠিক বেঁচে থাকি। রাতের আকাশে ভাঙে চাঁদ চাকরির পায়ে দেখি গেঁথে আছে জং-ধরা তীর তাঁবুর ভিতরে ব’সে মাঝে মাঝে খুব শীত করেসবার জীবনে আজ বড় বেশি মুখোশের…

  • সংগীত

    আসলে নদীর কাছে নিজেকেও জল মনে হয় পাহাড়ের কাছে গেলে মনে হয় আমিও পাথর উডেন কটেজে বসে পাহাড়তলির মতো লাগে পুতুল-মানুষ দেখে কেটে গেল এতটা বছর দিনের পাঁজর থেকে মুছে গেল আরো বহুদিন খিদের দুহাত থেকে ঝরে গেল সব অপমান নদীর জলের সাথে আমার আর মিল নেই কোনো পাথর গড়িয়ে পড়ে- আমি শুনি পতনের গান