তোমার পাশে বসে আছে সে

অ্যালবাট্রস এক বসে আছে আরেক অ্যালবাট্রসের পাশে

অক্স,

আজ বিকেলের আইভি দুলছে অক্সফোর্ড-এ

নরম সপিনা পেয়ে হাসছো বাঘের মতো?

বুল,

এল ডোরাডোর ডোরাকাটা চামড়ায় বুলাও জিভ

সবার ঠোঁটেই খানাপিনা আর ভোগবিলাস

গরু,

হাঁচি দিয়ো না, গরুড়ের মতো উড়ে যাবে

মাল, পাখি, সব।