সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। এ পর্যন্ত ৭১ জন কবি ও লেখক এ পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করছে।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টায় প্রদান করা হবে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলম-এর সম্পাদক সুব্রত বড়ুয়া। প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
আমরা জানি, বুদ্ধির মুক্তির আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত সংগঠন ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপিত হচ্ছে এ-বছর। এবার ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এই সংগঠনের বিভিন্ন সভায় গীত কিছু গান পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ।
আপনি সবান্ধব আমন্ত্রিত।
অনুষ্ঠান
৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সন্ধ্যা ৬টা
সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ প্রদান এবং প্রিয়াংকা গোপের কণ্ঠে একক সংগীত পরিবেশন
বেঙ্গল শিল্পালয়, লেভেল ১
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯


Leave a Reply
You must be logged in to post a comment.