ঈশ্বর আছেন
অথবা
ঈশ্বর নেই –
এ দুই এর মধ্যে ঝুলে আছি
ঘড়ির পেন্ডুলাম হয়ে
অথচ
নিতান্ত মূর্খ এক হাটুরে বললো,
দৃষ্টিগ্রাহ্য সবকিছুই বিশ্বাস করতে নেই,
তেমনি অদৃশ্য যা কিছু, সবটুকু মিথ্যাও নয়
আছেন অথবা নেই এর মধ্যেও
ঈশ্বর খুঁজেছি,
বিশ্বাসের মজবুত রজ্জুতে বন্দি ঈশ্বরের কালো চশমাটা
খুলে দেখি আমারই প্রতিবিম্ব

Leave a Reply
You must be logged in to post a comment.