পরিভ্রমণ

তথ্য গোপনের দায়ে উৎসব

স্রোতে ভাসছিল জলের উপত্যকা;

বিপর্যয় ঠেকাতে রেশমমসৃণ হাত

অবিরাম সন্ধ্যার কাল – দৃশ্যগত পিতা

তড়িঘড়ি পাঠালেন উপহার; একটি বৃষ্টিসুষমা প্রকল্প

বিষয়টি ব্যক্তিগত – বুঝলাম তারও

রয়েছে ডালপালার টান।

কল ও কলত্র’র প্রভাবে বিস্তারিত

শাখা-প্রশাখা ধুয়ে –

কালো, নীল, সবুজ, মেরুন

সাদা-সাদায় দুর্মর-দুরন্ত দুলদুল ঘোড়া

তিন তালের সুর-শেকড়ের সন্ধান …

অনুমেয়, সে আদতে এখন একটি রোদবৃক্ষ

আমরা ঘুরছি দেহভর্তি হিজলস্বভাব নিয়া।