স্কারলেট জাহাজ

মেটাফোরিক জাহাজ সমুদ্রকে ভিন্ন ভিন্ন রূপকশোভা

                                               দেখায়।

আকাশ ছাড়ল –

তখন কি ট্যাঙ্কশিপ ছিল না?

হয়তো স্টেইনলেস মালহার ছিল, কাপতানও!

কারও কারও কাছে সিম্যান মাত্রই উল্লাসরোগে

                                            অভিযুক্ত –

এমন দশা ছিল বলেই কি স্পেসিফারের সঙ্গে

                                            মতবিনিময়

খেলতে গিয়ে ওই প্রণালি ছিটকে এই পথে এসে

                                    লিলুয়া মাখাচ্ছিল?

নীল নেট্রন ভেঙে আমরা যেখানে যাচ্ছি –

তার নাম কি দ্বীপ-দালালের ডোসিয়ারে আছে?

যদি থাকে –

এই অভিযাত্রীটির আশপাশে সবকটা তারা;একটিও তারকা নয়।