রোদ-চশমার ফাঁদ

রোদ-চশমার ফাঁদ যেভাবে পেতেছিস – সামনে পাক-খায়, গড়ায় থিম      

উত্তাপ উত্তাল – উড়ালে পাখি-রোদ – ঝরছে ঝিলমিল মেঘের হিম         

যেই গান, যেই সুর দুচোখে মেখেছিস – উড়বে ঠিকঠিক প্রেমের চিল     

লাল-নীল ঘুড্ডির মতো কি মনে হয়? জানতে চুপচাপ ছুড়িস ঢিল           

পাখনায় লাগলেই হৃদয়ে আলোড়ন – উষ্ণ আঁচ চায় বুকের বক        

ধুকপুক-ধুকপুক শিরাতে শিহরণ – দেখছি আঁকছিস ভাবের ছক                  

ঝিকমিক-ঝিকমিক চোখেরা নেচে যায় – স্বচ্ছ, স্রোতময় কোমর-বাঁক     

স্বপ্নের সৈকত – পাথরে খুঁটে খায় ওই তো জল, নুন পাখির ঝাঁক