দেখতে পাচ্ছি চারিদিকে জবুথবু ছাইপাশ
বহুকাল অস্পষ্ট ধোঁয়া গিলছে মানুষ
গুলিয়ে যাচ্ছে স্বপ্নদুঃখ
ওড়ে পাথর হাওয়া
এ কোণ পরিমণ্ডলে – মানুষের কথা বলি
মুছে যাবে কীভাবে জেগে উঠছে সম্মুখে
আদিঅন্ত আলোর ছায়া
জেগে জেগে ফুঁসে ওঠে ছায়াপাক কুণ্ডলীগুচ্ছ ধোঁয়া
সে-ছায়াপথের আলোরেখা ফোটে –
জীবররক্তে
নিশ্চিত প্রসরেণু ছুটে যাবে
আলোর সাম্পান ঘিরে তাহাদের সাথে
ধ্বনির রণসংগীতে

Leave a Reply
You must be logged in to post a comment.