ঈশ্বর কণ্ঠে আড়মোড়া ভেঙে

রুপালি নৌকায় ভাসে দিন

ঢেউ ওঠে অমিত পলাশ

যেন বড় আনন্দ এ বেঁচে থাকা

দিনমান ক্রমশ ম্লান হতে থাকে ছায়া

বিষণ্ন জ্যোৎস্নায় ভরে যায় কুসুম ফুল

ভালোবাসার নীলাভ জালে

পতিত হই ঈশ্বরের অভিশাপে –