পেপারওয়েট

টেবিলের ওপর একটা পেপারওয়েট

বহুদিন তার কোনো কাজ নেই

নেই দায়দায়িত্বও

নিজের নিঃসঙ্গতার বুকের ওপর চেপে বসে আছে সটান

জানালার বাতাসে পাতাবাহারের পাতাগুলোকে যখন কেঁপে উঠতে দেখে

মন খারাপ লাগে তার

আমি পেপারওয়েটটার এই অস্থিরতার মানে বুঝি

তাই পেপারওয়েটটাকে কিছু কাজ দিতে চাই

কাউকে চেপে ধরে রাখার কাজ

কারো বুকের ওপর চেপে বসে থাকার দায়িত্ব

হোক ডানা ঝাপটানো সাদা কাগজ কিংবা ঝরাপাতা

মানুষ তো নিজের আর্তনাদ এবং দীর্ঘশ্বাসকেও গলা চেপে ধরে রাখতে পারে

রাখুক, চেপে ধরে রাখুক, যেন উড়ে যেতে না পারে

পাখি হয়ে নিজের নির্জনতাও উড়াল দিতে চায়

এ খুবই বিভ্রান্তিকর, খুবই বাজে ব্যাপার

আমি পেপারওয়েটটাকে ঘুম পাড়িয়ে দিতে চাই

ঘুমাক, ঘুমিয়ে পড়ুক, ঘুমও তো একটা কাজ

না হয় শিশিরের মতো টেবিলের ওপর থেকে গড়িয়ে পড়ে ঝরে যাক

আমার মতো ফুসফুসের অসুখ থেকে …