পিছু নেওয়ার গান
আমি বাতাসও নই, গানও না,
বরং রাডার, যে সব লক্ষ্য রাখে।
আমি পানিও নই, রাডারও না,
বরং সে, এ গানটা যে গায়।
আমি স্বরও নই, কণ্ঠও না,
বরং গানটাই।
জানি না আমার পরিচয়, জানি না বলছি,
শুধু তোমারই পিছু নিই।
আশ্রমের নৈঃসঙ্গ
বাঁচা ও ভাবার মধ্যে
দরজাটা ভেজানো।
দ্যাখা : হাট করে খোলা
সূর্যঘড়ি
ভুতুড়ে সময়। না এ-ই
পৃথিবীর সমাপ্তি নয়।
তবে এখন সন্ধ্যা।
বাস্তবতা,
পিসার স্তম্ভ,
প্রায় পড়তে পড়তে
সময়টা জানান দেয়।
নশ্বর অভ্যাস
দাঁড় তোল, এগিয়ে যাও
সামনে, চোখ বন্ধ রেখে
তোমার চোখ খোল, নিজেকে খুঁজে নাও
জীবন্ত : যেন বিস্ময়ের পুনরাবৃত্তি।
যাও, ওঠো, ভুলে যাও
এই প্রবঞ্চক বেলাভূমি
যেখানে নামলে তুমি।
জ্যোৎস্না
নগ্নপশু, রাত যাদের শুশ্রƒষারত।
খড়খড়ি বাঁধছে জেব্রা।
নিজের খাঁচায় বিষণ্ন প্যান্থার।
ক্যাঙারু-শয্যায় যমজ।
প্যাঁচা : যেন আপন বাতিটি।
বাতাসের জনক
মৃত্যু পৃথিবীকে নিয়ে গেল নিজস্ব বায়ুযন্ত্রে।
বজ্রমেঘে সূর্যের রুপোলি
সৃষ্টি করেছে কুহেলি,
পৃথিবীর অন্তিম ঘোষণা দিচ্ছে।
তোমার হাসি
ফুটিয়েছে বেলি
তোমার গলার অন্ধকারে।
তোমার খুঁতো দাঁত
তাদের পাপড়ি ঝরিয়েছে
যখন তুমি স্তন্য যুগিয়েছ বৃষ্টিকে।
তোমার ভারি স্কার্ট ঘুরছে
তাতে নিষ্পেষিত, পাতার মতো,
বৃষ্টিশেষের
স্মৃতিভারাতুর গাছের মতো।
তুমি কাকভেজা! হাসলে,
যখন পৃথিবীর প্রাণান্ত অন্তিমের পটে
ব্যাকুল হয়েছি তোমার
হাসির মতো সাদা হাড়ের জন্যে।
সার্সি
আমার মাতৃভূমি তোমার চোখে, আমার কর্তব্য তোমার ঠোঁটে,
যা ইচ্ছা বলো আমায়, কেবল তোমাকে ছেড়ে যেতে বলা ছাড়া।
জাহাজডুবো মানুষ, তাই, তোমার সৈকতের বালুচরে আটকে পড়েছি,
আমি এক সুখী শূকর; আমি তোমার : আর কিছুতে যুক্ত নেই।
যে সূর্য তুমি তাতেই আমার বাস; আমার খাশমহল তাতেই।
আমার গৌরব তোমার আনন্দে, তোমার যা আছে সেখানেই আমার আবাস।
গাব্রিয়েল জাইদের জন্ম মেক্সিকোয়, ১৯৩৪ সালের ২৪ জানুয়ারি। Legend of Narcissus and Ariadne (1958), Questionnaire (1977), Sonnets and Songs (1992), Sun Clock (1995) প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাঁর প্রবন্ধের বইয়ের কয়েকটি হলো : The Singing Machine (1967), So Maû Books (1972), Poetry in Practice (1985), From Books to Power (1988) I Three Catholic Poets (1997)। একাধিক কবিতা-সংকলনও স¤পাদনা করেছেন তিনি। এছাড়াও তাঁর অনুবাদে হিস্পানি ভাষায় প্রকাশিত হয়েছ বিদ্যাপতির গীতিকবিতার সংকলন Songs of Vidyapati (১৯৭৮)।

Leave a Reply
You must be logged in to post a comment.