তুমি ও ভীমপলশ্রী

গতকাল ছিল ধ্রুপদ রাগের সন্ধ্যা

নাকি ছিল ধ্রুপদ সন্ধ্যার রাগ?

ধুনচে ভাতৃদ্বয়ের ভীমপলশ্রী এবং তুমি

জাদুঘরের চৌকাঠ কেঁপেছে মায়াবী ছায়ায়

কে ছিল বাঙ্ময় হয়ে?

প্রাণবন্ত রক্তকরবীর মতো ঝরেছে সময়।