সাড়ে বারোটায় রান্না শেষ হচ্ছে

গত রাতে রূপঙ্কর-আর মহুয়ার পাশে শোয়নি। একটা সিনেমার সিডি এনেছিল, ‘ইন দ্য মুড ফর লাভ’। দেখবে ভেবে পাশের ঘরে আস্তানা গেড়েছিল। একটা বইয়ের প্রেমে পড়ে যাওয়ায় সিনেমাটা আর দেখতে শুরু করতে পারেনি। বই পড়তে পড়তে মাঝরাতে ঘুমিয়েও যায়। ভোরে একবার ঘুম ভাঙে আজানের শব্দে। ভোরে এই আজানের শব্দটাকে নিতে পারে সে। পাশেই মুসলমান মহল্লা। এ কথা অনেক সময় ভুলে থাকে। আজানের শব্দে মনে বেশ স্নিগ্ধতা তৈরি হয়। তখন মনে পড়ে গিয়েছিল মহুয়াদের পাশে শুয়ে নেই। মহুয়া আর মেয়ে হিমি। পাশের ঘরের বিছানায় ফিরে যাওয়ার বাসনাও তৈরি হয়েছিল মুহূর্তে, আজানের শব্দে, কিন্তু আজানের শব্দের ভালোলাগায় ফুরিয়ে ফেলেছে বাসনাকে। আলসেমিও ছিল।

আজ যথারীতি অফিস যেতে হবে। সাড়ে আটটার আগে কখনো ঘুম থেকে ওঠে না সে। মহুয়ারা আগে উঠে পড়বে। দুধওয়ালা আসবে। রান্নার লোক আরতিদি আসবে। কেউ এ ঘরে এসে তার ঘুম ভাঙাবে না। কিন্তু সহসা একটা গোলমাল বাইরে। কিছু মানুষের হইচই। কিছু একটা হয়েছে বাইরে। তাতেও ঘুমোতে পারবে সে। গোলমালটা তার ঘরের দরজায় না পৌঁছোলেই হলো। কেননা তার ঘুম থেকে ওঠার অন্তত ঘণ্টা দুই বাকি আছে।

হঠাৎই রূপঙ্করের দরজায় করাঘাত। মহুয়া ঝাঁপিয়ে পড়েছে রূপঙ্করের দরজায়। ‘খোলো, খোলো।’ রূপঙ্কও আতঙ্কিত হয়, বাড়িতে কী আগুন লেগেছে!

মহুয়ার আতঙ্কিত মুখ। ‘জানো মিষ্টিদি ঘর বন্ধ করে গায়ে কেরোসিন

ঢালছে। পুড়ে মরবে। অনন্তদা চিৎকার করে পাড়ার লোক জড়ো

করেছে। মিষ্টিদি দরজা খুলছে না।

তুমি এই

এতক্ষণ বোধহয় চেঁচামেচিতে ঘুমোচ্ছিলে কী করে?’ ‘মিষ্টিদি কে?’ ‘অনন্তর বউ।’

‘কোন বউটা? ফর্সা না কালো?’

‘দেড় বছর পাড়ায় এসেছ, সকলকে চিনলে না?’

‘ও হ্যাঁ, কলে এসে দাঁতে গোড়াহু নিতে দেখেছি । একটু লম্বাটে চেহারা, আর রোগা। রোগা বলেই অমন লম্বা দেখায়। বাঁ কবজির ওপর একটা তিল আছে। মাঝে মাঝে কখনো কখনো চুল চূড়ো করে রাখে। একটু নাকটানা স্বভাব।’

“যাবে তো ওখানে, বেড়িয়ে এসো। এতক্ষণে…’ – মহুয়া বেরিয়ে যায়।

–

রূপঙ্কর ঘরের মাঝখানে চুপ করে দাঁড়ায়। মনে মনে মিষ্টিদিকে দেখে । তার চেহারা ও স্বভাবের আরো কিছু অনুপুঙ্খতা খোঁজে। এতক্ষণ বোধহয় গায়ে দেশলাই কাঠি মেরে দিয়েছে। বাইরে হইচইয়ের রকমও বদলেছে। বিষয়টা নিতে পারছে না। বরং বিষয়ান্তরে যেতে ভালোবাসছে। হয়তো মিষ্টিকে চেনেই না, মনে মনে বর্ণনা তৈরি করল পাড়ার কারও উদ্দেশে। তাতে যে মিষ্টির আত্মহত্যা রদ হচ্ছে, তা নয়। দেশে দেশে যে- গণহত্যার খবর আসে, তাতে তো মৃতদের অবয়বকল্পনাও তো একরকম তৈরি হয়। কল্পনার স্বাধীনতা থাকা ভালো। না হলে মানুষ মরে যাবে। নিশ্চিত মিষ্টি গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। পাড়ার মানুষ হয়ে এই ঘটনার কেন্দ্রে তার পক্ষে যাওয়া সম্ভব হবে না। সে ভাবছিল, অফিস যাওয়া তার মাটি হবে। এমনিতে অফিস সে যেতে চায় না। এই ঘটনা তার পক্ষেই এলো। মহুয়া তাকে অফিস যেতে বাধ্য করবে না। ফস করে সিগারেট ধরিয়ে ফেলে। সকালের প্রথম সিগারেটের একটা ভালোলাগা স্বাদ আছে। দেশলাই কাঠির গন্ধের একটা নিজস্ব ঘনিষ্ঠ অনুভূতি আছে। নিজের কাছে থাকার বাঁচাও পায় সে।

জানালা দিয়ে খবরের কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেছে। ইচ্ছে করল এই শহরের নদীতে কখন জোয়ার আসবে, মুহূর্তে এই খবর জানতে । খবরের কাগজ উলটে দেখে নেয় রূপঙ্কর। বারোটা পঁচিশ। তার মানে দুপুরে। ততক্ষণে ওরা মিষ্টিকে মর্গে পৌঁছে দিতে পারবে । মোবাইলটা বালিশের পাশে রয়েছে। এখনই তাকে কেউ ফোন করবে না । কেননা সচরাচর সে ঘুম থেকে এখন ওঠে না। মোবাইলটা তুলে ফোনটা ভাইব্রেশনে দেয়। ঘরের ভেতর নীরবতা সে চাইছিল। জানালাগুলো সব বন্ধ করে দেয় । ঘরে আলো জ্বালায় । বাইরে বিশ্রী সব চিৎকার। যে-সামাজিকতায় কল্পনার কোনো সম্মিলন নেই, নেই, সে- সামাজিকতার কোনো অর্থ আছে? মিষ্টি পুড়ছে, সে বাইরে থেকে দেখবে, এ দেখা তার পক্ষে সম্ভব নয়। জোয়ারের খবরে সে বেঁচে থাকার উন্মাদনা পায়। উনিশ জুলাই, আর চারদিন পর বন্ধুসমাগমে শিমুলতলা যাবে। সেই বিলাসের

কথা ভেবে বেশ থাকা যায়। স্বাস্থ্যকর জায়গা। জলহাওয়া ভালো। মহুয়া পাওয়া যাবে। দিশি মুরগিও খুব শস্তা। একই স্ত্রী একই বান্ধবী সংসর্গে থাকার ক্লান্তি আছে, বন্ধুস্ত্রীরাও জুটবে। স্ত্রী সংসর্গে থাকার দৈনন্দিন এক অভ্যস্ততা আছে, কিন্তু বিলাসিতা নেই। বিন্দাস এক থাকা জুটবে। শিমুলতলা। খবরের কাগজ পড়বে না। পৃথিবীতে কোথাও-না-কোথাও হত্যা-গণহত্যা, সন্ত্রাসের খবর তো থাকবেই। তাতে তো মহুয়া খাটি কিনা দেখতে, তর্জনীতে মহুয়া মেখে দেশলাই কাঠি জ্বালিয়ে দেখার নন্দন কিছুই বিরোধিতা করবে না। কিংবা বন্ধুস্ত্রীর কণ্ঠের গাওয়া, ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে ‘আপনি কী মানুষ! ঘরের ভিতর।

শুনছেন না দরজা ভাঙার শব্দ, বউটা ভেতরে পুড়ছে!’ দরজা খুলে আঁতকে উঠে বলে আরতিদি ।

রূপঙ্কর চমকে ওঠে । চোখে পড়ে আরতিদির কপালে একটা লাল টিপ । ‘আরতিদি, আপনি কপালের টিপটা সকালে পরেছেন না কাল রাতে পরেছিলেন? ‘ওমা!’ কপালে হাত দিয়ে হেসে

ফেলে ।

‘আপনার হাসিটা খুব সুন্দর।’ “সে কি, একথা বলছেন যে!’ টিপটা ডানহাতের আঙুল চালিয়ে আরতি খসিয়ে ফেলে । আরতিদিকে এরকম তারিফ কখনো কোনোদিন করেনি রূপঙ্কর।

কমবয়সী বউ, এ বাড়িতে বহুদিন কাজ করে। স্বামী, ছেলেমেয়ে আছে। স্বামী রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। বাড়ির মতো সম্ভ্রম করে। শাসন করবারও অধিকার পেয়েছে।

কিন্তু টিপ নিয়ে এমন তারিফ শোনার মতো সম্পর্ক তৈরি হয়নি। হাসির

সৌন্দর্য নিয়ে কখনো কথা বলেনি সে। এমন বলার আলো এখানে পেল আজই। অন্ধকার এসে বসেছিল বলেই? আরতি বেশ মজে উঠেছে এই কথায় ৷ আরতি ঘর থেকে বেরিয়ে যেতে পারছে না। রূপঙ্করের সম্পর্ক তাকে

এনে রেখে দিয়েছে ঘরের ভেতর। আরতির কত কাজ। কথা কটা বলে ফিরে যেত সেই অন্ধকার জনসমাগমে। অথবা ঘরের কাজও কত তার। দাঁড়িয়ে থেকে আয়ত চাহনি নিয়ে রূপঙ্করের জন্য কিছু ভাবল। বলল, ‘আপনি কী এখন চা খেতে চাইছেন?’ রূপঙ্কর বলল, ‘আর-একটা সিগারেট খাব, চা দিলে তো জমবে। আরতি রান্নাঘরে ফিরে যেতে ‘আমি আর ওখানে

যেতে বলল,

যাব না। ওসব দেখতে ভালো লাগে?

যাননি ভালো করেছেন । আমার কত কাজ!’

৪. মিষ্টি সম্পূর্ণ পুড়ে গেছে। এমনই খবর বাতাসে। ঘরের জানালা বন্ধ করে রাখলেও খবরটা ঠিক চুইয়ে চলে আসে। রূপঙ্কর ভাবল, চা খাওয়ার আগে আর-একটা সিগারেট খাবে, চা খাওয়ার পর আর-একটা।

অতএব নতুন একটা সিগারেট

ধরায়। চুলে কি চিরুনি দেবে? না।

এখনই কি দাঁত মেজে নেবে? না।

এখনো তো তার ঘুম থেকে ওঠার

সময় হয়নি, এখনই দাঁত মেজে নিলে

দাঁত মাজার নির্ধারিত সময়ে করবে কী সে? মহুয়া এখনই ফিরবে না। মেয়ে হিমিও গেছে। পুলিশ এসে লাশ নিয়ে যাওয়ার আগে ওরা বাড়ি ফিরবে না। নাকি এখনো বাঁচানো যেতে পারে মিষ্টিকে? নাকি হাসপাতালে যাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে? বাইরে অনন্তর বাড়ি থেকে চেঁচামেচি তো উঠে আসছেই। পাড়া ভেঙে সবাই

গেছে। সবাই গেছে?

কী হচ্ছে, কী করছে, কিছুই জানে না রূপঙ্কর। কিছুই জানে না। জানার জন্য খুব একটা উদগ্রীবও নয় । তাহলে তো নিজেই ছুটে যেত। বরং আরতির ছুটে যাওয়াকে শমিত করেছে। সে জানে তারই পাড়াতে ভয়ংকর এক আত্মহত্যা ঘটছে। বরং এই ঘটনার বিপ্রতীপে সে বাঁচার নন্দনে থাকতে চায়। মিষ্টি পুড়ছে। পাড়ার লোকজন চেষ্টা করেছে বাঁচাবার। মিষ্টি স্বঘোষিত আত্মহত্যায় গেছে তাদেরই সামনে। শেষ পর্যন্ত পাড়ার লোকজন দরজা ভেঙে বাঁচাবার চেষ্টা করেছে। মাত্র দেড় বছর এ-পাড়ায় আসার জন্য এত অল্প সময়ের ভিতর পাড়ার সমস্ত বউদের নামে ও চেহারায় চিনে উঠতে পারেনি। মিষ্টিকে একভাবে চিনে নিয়েছে। মিষ্টি আত্মহত্যা করছে বলে সিগারেট খাওয়া তার হারিয়ে যায়নি। চা খাবে। এতখানি চা খাওয়ার জন্য তৃষ্ণা পেত না হয়তো । ওয়াঙ্কার ওয়াইয়ের ইন দ্য মুড ফর লাভ সিনেমার সিডিটা আছে। বরং চালানো যেতে পারে। বেশ মন দিয়ে দেখা যেতে পারে ফিল্মটা । বাইরে তখন হুটারের শব্দ, অ্যাম্বুলেন্স এসেছে। তার মানে মিষ্টিকে এখনো বাঁচাবার চেষ্টা চলছে। এর পরে হাসপাতালের ইমারজেন্সি। ডাক্তারদের তৎপরতা। মহুয়া-হিমি কেউই ফেরেনি। কটা বাজে? মোবাইলটা হাতে তুলে নিয়ে সময় দেখে

রূপঙ্কর। সাতটা পঁচিশ। মোবাইলটা হাতে কেঁপে ওঠে। কে ফোন করল? বন্ধু অনিন্দ্য ফোন করেছে । মোবাইলটা কাঁপতেই থাকে । ফোন সে ধরবে না । যতসব বাজে কথায় যেতে হতো। ইচ্ছে করছিল না সাতসকালে মনের তৃপ্তি হারিয়ে ফেলতে। মহুয়া-হিমির অনুপস্থিতিতে অসন্তোষ-অনুভব তৈরি হচ্ছিল না তার। কেননা তার ঘুম থেকে উঠবার নির্ধারিত সময়ের আগে সে উঠেছে, সেহেতু মহুয়া ও হিমির

সঙ্গে নির্ধারিত প্রাপ্য দৈনন্দিন আসেনি, এখন বাঁচা তার একা একা নিজের কাছে বাঁচা। হয়তো ঘুমের বিকল্পে বাঁচা। হয়তো ঘুমও। সিডিটা হাতে তুলে নেয় । আরতিদি আসে চা নিয়ে । রূপঙ্কর সিডিটা নিয়ে ব্যস্ততা

দেখায়। ডিভিডির কাছে যায় । আরতিদি চা নিয়ে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে দরজার কাছে দাঁড়িয়ে ।

যেন অনধিকার প্রবেশ। অথচ মুখ বাড়িয়ে আছে, অদ্ভুত আগ্রহ ও সজীবতা, মুখে শিশিরস্নাত হ্রাদ । রূপঙ্কর ভিসিডির ভেতর সিডিটা চালান করে ফিরে আসে আরতিদির

কাছে । চায়ের কাপ হাতে তুলে নেয় । “দাদা, বই চালাবেন? কী বই? মুখে হাসি আরতির।

‘একটা চীনা ছবি. দেখবে নাকি? “না কাজ অনেক । একটু জোরে করে দেবেন রান্নাঘর থেকে শব্দ শুনব।’ ‘চীনা ভাষা কিন্তু ।’ ‘তা হোক।’ আরতির উৎফুর

হাসিমুখ। অনুভবের প্রকাশ তাতে । রূপঙ্কর অবহেলা করতে পারে না আরতিকে। সে নিজে যদিও সাব- টাইটেল পড়বে, আরতির জন্য সাউন্ড বাড়িয়ে দেবে। আরতিকে মানে খাটো দেখা তার পক্ষে উচিত হবে না। আরতি চীনা ভাষার ডায়ালগ শুনুক। সে তার মতো করে বুঝুক। নিশ্চয় কিছু একটা বুঝবে। আরতি বলল, ‘আপনি তো ঘুম থেকে অনেক আগে উঠেছেন,

পনেরো মিনিট পরে আর-একবার চা দেবো তো?’

‘হ্যাঁ হ্যাঁ, ঠিক পনেরো মিনিট পরে ।

‘আপনি তো বিস্কুট নিলেন না।’ ‘আমি দাঁত মাজার আগে বিস্কুট

খাই না।’

‘এখনই বই চালাবেন?’ “হ্যাঁ, শব্দটা জোরেই দেবো, তুমি রান্নাঘর থেকে শুনতে পাবে।’

“কী ছবি? জন্তু জানোয়ারের?’ ‘না, প্রেমের।

আরতি হাসে।

‘তুমি অত ভয়ে ভয়ে হাসো কেন,

জোরে জোরে সাহস করে হাসতে পারো না?’

এ কথায় আরতির হাসি নিতে যায়। তার হাতদুটি হাসে। রূপঙ্কর বলল, “তোমারও বা কবজির ওপর তিল?’ ‘হ্যাঁ, কেন?’ ‘ও কিছু নয়।’ চায়ে চুমুক দেয় রূপঙ্কর। ‘ভারি সুন্দর চা “নিশ্চয় চিনি কম হয়েছে?’ ‘না, ঠিকঠাক হয়েছে।’ ‘আমার বাঁ হাতের তিল নিয়ে

কিছু যেন বললেন?’

‘ও কিছু নয়।’

“সবচেয়ে আমার আগুনকে ভয় ।

মেয়েটা আগুনে পুড়ছে!’ হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে ওঠে আরতি। আর ছুটে পালিয়ে যায় রান্নাঘরে। আর তক্ষুনি রূপঙ্কর চালিয়ে দেয়

ওয়াঙ্কার ওয়াইয়ের ইন দ্য মুড ফর লাভ। ছবিটাতে অদ্ভূত সব মুহুর্ত। মেয়েটির স্বামী থাকে দেশের বাইরে, ছেলেটির স্ত্রীও থাকে দেশের বাইরে । দুজনের দেখা হয়, কথা হয়। তারা দুজনে দেখা করে, কথা বলে। মহুয়া এখনো আসেনি। এখন মিষ্টির কী হলো কে জানে! আরতি রান্নাঘরে মাজাঘষা করছে। একটু পরেই রান্না চড়াবে। মেয়ে হিমির স্কুল যাওয়ার সময় এগিয়ে আসবে। তারও অফিস যাওয়ার সময় এগিয়ে আসবে। আপ ও ডাউন ট্রেনগুলো পরপর যাবে আসবে। কিছু কিছু ফেরিওয়ালা পাড়ায় আসবে। আর হেঁকে যাবে পাড়ার অন্ধিসন্ধিতে। সুরেলা আর পুতস্বরে। কী বিকোবে

তারা? মাছ, সবজি, ঝালাই, তালাচাবির কাজ, ডিম, কলা, আপেল, ইঁদুর মারার বিষ, কানে পুঁজ-বাতের

দাওয়াই। পাড়া ফাটিয়ে দেবে ৷ তারা তখনই জানবে না মিষ্টি আত্মহত্যা করেছে।

ছবিটা অদ্ভূত সুন্দর। ফিল্মটার প্রেমে পড়া যায় । মিষ্টির কী হলো? তাকে নিয়ে

পাড়ার লোকজন কী করল? অ্যাম্বুলেন্স তো এসেছিল। কোন

হাসপাতালে নিয়ে গেল? হাসপাতালে সে কেমন আছে? কিছুই জানে না

সে। কিছুই জানে না। তার ঘরে ওয়াঙ্কার ওয়াইয়ের ইন দ্য মুড ফর লাভ জোরে জোরে বাজছে। পরদায়

ফুটে উঠছে দুটি নারী-পুরুষের মুখ, তাদের কাছাকাছি থাকার অনুভব।

আরতি ঘরে ঢুকে বলল, ‘হাসপাতালে নিয়ে গেছে মিষ্টিকে, অরূপের সঙ্গে মোবাইল আছে, এখানে রঞ্জনের মোবাইলের সঙ্গে কথা হচ্ছে সারাক্ষণ। চেষ্টা চলছে মিষ্টিকে বাঁচানোর।’

রূপঙ্কর বলল, ‘তুমি সিনেমাটার ঠিক ঠিক শব্দ শুনতে পাচ্ছ তো রান্নাঘর থেকে?’

‘শব্দগুলো কানে বেশ বাজছে।’

‘তুমি কী কিছু বুঝতে পারছ?’

‘আমি কিছু বুঝতে পারছি যেন।’

‘কী বুঝছ?’

‘একটি মেয়ে আর একটি ছেলে যেন মুখোমুখি কথা বলছে।’

‘তোমার দ্বিতীয় চা-টা?’

‘এখনই দেবো। ছবিটা দেখছেন না বুঝি?’

‘তোমার সঙ্গে কথা বলতে বলতে শোনার ভেতর দিয়ে দেখছি।’

‘আমার কথা নিয়ে আপনাকে বিরক্ত করলাম?’

‘না।’

‘আমি ফিরে যাচ্ছি। বাইরে আমার জানালা দিয়ে ওদের দেখতে পাচ্ছি।’

‘যেও না, এখানে খানিকক্ষণ থাকো।’

‘আপনার সিনেমা একা একা বয়ে যাচ্ছে।’

‘সিনেমা হওয়ার ভিতর আমাদের কথাগুলো ঢুকে যাক।’

‘কী সিনেমা?’

‘ইন দ্য মুড ফর লাভ।’

‘আমি মানে জানি না, কিন্তু জানি একজন নারী-পুরুষ এসেছে কাছাকাছি, তারা নিজেদের ভেতর কথা বলছে।’

‘তুমি তো চিনতে মিষ্টিকে?’

‘আমি চিনতাম, কিন্তু জানতাম না।’

‘তুমি কতবার দেখেছ?’

‘প্রতিদিন দেখেছি।’

‘ওর বাঁ কবজিতে’ –

‘কোনো তিল নেই, তিল তো আমার বাঁ হাতে। আপনি দেখবেন?’

‘নাহ্।’

‘ভয় করছে কেন আপনার?’

‘আমাদের দেশেরও পররাষ্ট্রনীতি আছে। তোমার আর কোথায় কোথায় তিল?’

‘আছে অনেক। কিন্তু আমার দেখার বাইরে। চোখের আড়ালে, আমারই শরীরে আছে।’

‘কাল রাতে ঘুমোবার আগে কী ভেবেছ?’

‘জানি না। মনে নেই।’

‘তোমার বালতিতে জল ছিল কি?’

‘জল ছিল। কুয়ো থেকে নিজেই তুলেছি। বালতিতে মগ ছিল কিনা শুয়ে শুয়ে সে-কথা ভেবেছি।’

‘যাওনি?’

‘তার আগে ঘুমিয়ে গেছি।’

‘কখন জানতে পারলে বালতিতে মগ ছিল কিনা?’

‘এক ঘুমের পর, তখন চাঁদ অনেক পশ্চিমে নেমে গেছে।’

‘তুমি উঠেছিলে?’

‘রাতে একবার উঠি।’

‘তোমার বর?’

‘সারারাত ঘুমের মধ্যে বিরক্ত করেছে। আমার খুব রাগ হয়, ঘৃণা হয়। নিজের হাতে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে।’

‘তুমি ভালোবাসা পাওনি?’

‘না।’

‘তুমি গোটা সুপুরি জাঁতিতে একচাপে কেটে ফেলেছ কোনোদিন?’

‘না।’

‘কেন?’

‘আমার হাতে লাগে।’

‘কোথায় তোমার রাগ?’

‘আঙুলগুলোতে এসে মেশে।’

‘তোমার ঘৃণা?’

‘মুখ নাড়ার ভিতর থুতনির কেন্দ্র একভাবে আঘাত করে যেদিকে।’

‘সে তো পৃথিবীর কোনো সমুদ্রের দিকে হতে পারে, কিংবা বন্ধ দরজার ছিটকিনিতে গিয়ে ঠেকতে পারে।’

‘আমি জানি।’

‘তুমি জানো, বলতে পারো না?’

‘আমি পুড়ে মরতে ভয় পাই, কেননা আমার প্রেমিক আছে।’

‘সে-প্রেমিককে তুমি কেমন অনুভব করো?’

‘যেমনভাবে এক ঘুমের পর বালতির জলে মগ পাই তেমন পাওয়ার অনুভব করি।’

‘তোমার কপালের লাল টিপ?’

‘প্রেমিককে সাজাবার ব্যর্থতা।’

‘তোমার কপালে এখন টিপ নেই। তুলে ফেলেছ।’

‘আমার কোনো দেশলাই নেই!’

‘তুমি এখন যাও। দ্বিতীয় চায়ের জন্য অপেক্ষায় আছি। আমি ইন দ্য মুড ফর লাভ দেখি। মিষ্টির কত পারসেন্ট পুড়েছে কে জানে! যতসব বোগাসা!’

আরতি ফিরে যায় রান্নাঘরে।

বন্ধ ঘরের ভিতর ইন দ্য মুড ফর লাভ। আবার একটা সিগারেট ঠোঁটে উঠে এসেছে। আরো একটা দেশলাই কাঠির আগুন ঠোঁটে চুমু দেয়, জীবনের বাসনা উত্ত্যক্ত হয়। ব্যক্তিগতের সুধা কানায় কানায় ভরে ওঠে। কিছুক্ষণ পর জোয়ার হবে এই শহরের নদীতে। সময়ের অভিঘাত বহে যাবে পৃথিবীতে। তাড়া খেয়ে রান্নাঘরের আরশোলা উড়ে যাবে ফরফরিয়ে। কলের জল পড়বে কলকলিয়ে। বাহবা মিউনিসিপ্যালিটির ওয়াটার সাপ্লাই। আহো পৌরপিতা, ভোট দিন স্লোগানের ক্লেদ মনে পড়ে যাবে। মনে পড়বে আগুনে পুড়েছে একজন নারী। পাড়ার লোকজন ডেকে নিয়েছে অ্যাম্বুলেন্স, নিয়ে গেছে হাসপাতালে তাকে, ইমারজেন্সি, ডাক্তার-নার্স, সখ্য কিছু সময়, দাহ্য, কত পারসেন্ট পুড়েছে তার হিসাব, এত কিছু, এসব মানে হয়?

রূপঙ্করের ঘরের ভিতর এখন ইন দ্য মুড ফর লাভ।

বাড়ির বাইরেটা এখন শান্ত হয়ে উঠেছে। এখন দুটি মোবাইলের কানাকানির ভিতর মিষ্টির অবস্থার কথা ভরে উঠছে। এখন প্রতিবেশীদের ক্লান্ত হওয়ার পালা। প্রশমিত হয়ে উঠছে হইচই। কারও কারও মধ্যে কাজের তাড়া জমে উঠছে। সাতসকালে সাংসারিক কত কাজ থাকে। সামাজিকতা দেখাতে পাড়ার অনেক পুরুষই আজ অফিস যাবে না। কেউ কেউ চলে গেছে হাসপাতালে। পাড়ার জটলায় এবার নিজেদের ভিতর কথা বলা বাড়ছে। খানিকটা চেঁচিয়ে-চেঁচিয়েই তারা কথা বলছে। রূপঙ্করের ঘরের ভিতর বেশ জমেছে ছবিটা। আরতি আরও একবার চা দিয়ে গেছে। চা ও সিগারেট-সহযোগে ছবিটা বেশ জমছে। ঘরের ভিতর উটকো কেউ চলে এলে তার দেখায় বিঘ্ন ঘটবে।

মহুয়া আর হিমি বাড়ি ফিরল এই। মহুয়া দৌড়ে বাথরুমে ছুটল। হিমি বেসিনের সামনে দাঁত মাজছে।

রূপঙ্কর উঠে দাঁড়িয়ে দরজাটা আবজে দেয়। টিভির সামনে সোফায় ফিরে আসার পর মনে পড়ল আরতির কানে শব্দগুলো পৌঁছতে বাধা হবে। তক্ষুনি আবার দরজা খুলে দেয়।

হিমি মুখ ফেরায় রূপঙ্করের দিকে। বছর সাত বয়েস। বলে উঠল, ‘বাবা তুমি ঘুমিয়েছিলে? আমি আর মা কত কী দেখলাম!’

‘কত কী?’

‘অনেক কিছু। বউটা একদম পুড়ে গেছে। এ মাগো! বাবা, তুমি সিনেমা চালিয়েছ? কী মজা, আমিও দেখব।’

রূপঙ্কর ফিরে আসে সোফায়।

দাঁত মেজে হিমিও এলো। এসে পাশে বসল।

বাথরুমের দরজা খোলার শব্দ। শব্দটা বিশ্রী, কিন্তু প্রাণ আছে। কেননা ওই শব্দ মানেই ওই ছোট ঘরটা থেকে একটা জ্যান্ত মানুষ বেরিয়ে আসে। তার সম্পর্কের একটা অপেক্ষা ছিল বলে।

মহুয়া তোয়ালেতে হাত মুছতে মুছতে মায়া চাহনিতে রূপঙ্করের ঘরের ভিতরটা দেখতে থাকে। ‘ওমা, তুমি সিনেমা চালিয়েছ?’

পেছনে প্লেটসহ চায়ের কাপ নিয়ে আরতি এসে দাঁড়ায়। ঘুরে দেখে মহুয়া। চা দেখে হেসে ওঠে মুখ। চা নিয়ে একটু চুমুক দেয়। ‘ঠিক আছে সিনেমা দেখো, আজ তোমার অফিস যাওয়া উচিত হবে না। পাড়ায় এতবড় একটা দুর্ঘটনা!’ এবার চায়ে বেশ বড় করে চুমুক দেয়। তৃপ্তিবোধ চোখেমুখে খেলে যায় মহুয়ার। তারপর পায়ে পায়ে ঢুকে পড়ে রূপঙ্করের ঘরে। রূপঙ্কর আর হিমির মাঝখানে সোফায় বসে পড়ে। বাঁ-হাতে ধরা চায়ের কাপ-প্লেট।

চায়ের ভুরভুরে গন্ধও ভরিয়ে তুলছে। সিনেমাটার দিকে মহুয়ারও চোখ আটকে যায়।

আরতি প্লেটবিহীন একটা কাপে চা নিয়ে খেতে খেতে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়, সিনেমা দেখে আর চা খায়।

রূপঙ্কর মহুয়াকে শুধোয়, ‘তোমার কোথায় কোথায় তিল আছে?’

‘পরে বলব।’ সিনেমা দেখবার মগ্নতা বোঝাল। তারপর অবাক হয়ে বলল, ‘কেন তুমি দেখে থাকোনি?’

‘আমার চোখ তখন হয়তো অন্য শরীরের কল্পনায় থাকে।’

‘বুঝেছি।’

‘তোমার কল্পনার কথা দিয়ে বুঝলে?’

মহুয়া মিষ্টি করে একটু হাসল।

‘আমি যদি বলি তোমাকে খুন করলে আমি খুশি হই, তুমি কী বুঝবে?’

‘তোমার নিজেকে নিয়ে ভাবনার মৃত্যু হয়েছে বুঝব।’

‘কাল সারারাত তোমার পাশে শুইনি।’

‘আমিও তোমার পাশে শুইনি।’

‘মিষ্টিকে কেমন দেখলে?’

‘তুমি চিনতে?’

‘একভাবে চিনতাম।’

‘জানো, কাল সন্ধ্যায় আমাদের ঘরে এসেছিল মিষ্টি। তুমি তখনও অফিস থেকে ফেরোনি।’

‘কেন?’

‘নখপালিশ পরতে। আমি একদিন পরাব বলেছিলাম। কালই এলো। কি হাসিটাই না হেসে গেছে।’

‘হাসলে কী ওর বাঁ গালে টোল পড়ত?’

‘বোধহয়।’

‘পোড়ার আগের সৌন্দর্য নিয়ে ভাবতে আমার ভালো লাগছে। তার ভিতর মিষ্টি আছে। ওখানে নেই। যদিও মিষ্টিকে আমি কোনোদিন দেখেছি, মনে পড়ছে না। কিন্তু চিনি।’ কথা ফুরিয়ে যায় রূপঙ্করের। ঘর ভরে থাকে ছবির শব্দ।

মহুয়া বলল, ‘ছবিটা প্রথম থেকে না দেখতে পেয়ে অনেক মিস করেছি।’

‘তুমি তো তখন ওখানে।’

‘বেশ হলো, তুমি অফিস যাচ্ছ না, আমাদেরও তোমার সঙ্গে ছবি দেখে কাটবে।’

‘একটু পরেই নদীতে জোয়ার নামবে।’

‘সিনেমার নারী-পুরুষের চোখে এত ভাষা কেন?’

‘ওরা স্বামী-স্ত্রী নয়। দুজনের দেখা হয়েছে। কথা বলছে নিজেদের ভিতর।’

‘বা, বেশ।’

‘আমরাও তো কদিন পরে শিমুলতলা যাচ্ছি।’

‘তোমার বন্ধুরা, বন্ধুস্ত্রীরা সবাই যাবে তো?’

‘আলবত যাবে।’

‘রঞ্জুদা থাকছেন? সুপর্ণদা যাবেন?’

‘ওঁরা স্বামী-স্ত্রী যাচ্ছেন।’

আর কথা নয়। কথা হারিয়েও যায়। ছবি দেখায় মগ্নতা চলে আসে। আরতি ফিরে যাচ্ছে রান্নাঘরে মাঝে মাঝে, মাঝে মাঝে ফিরে আসছে ঘরের ভিতর। আসরটা জমে উঠছে। ঘরের জানালাগুলো বন্ধ করে রাখা হয়েছে। মহুয়া আরেক প্রস্থ চা খেতে চাইল। রূপঙ্করও খাবে। হিমিকে দেওয়া হয়েছে হরলিক্স। আরতিকে দিয়ে ভালো করে আদা পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মুড়ি মাখতে বলা হলো। মহুয়ার অনুরোধে ছবিটা আবার প্রথম থেকে চালানো হয়েছে। রান্নাঘরের জানালা দিয়ে বাইরের খবর মাঝে মাঝে পাচ্ছে আরতি। একটু আগে খবর এসেছে মিষ্টি মারা গেছে। মারা যাওয়ার জন্য পুড়েছিল মিষ্টি। এটা এখন আর নতুন খবর নয়। সময় বহে যাচ্ছে। সময়ের গর্ভে বাঁচার নতুন প্রাণতা ভরে উঠছে। আরতি মুড়ি মেখে আনলে, তাকে ঘরের দরজা বন্ধ করে দিতে বলা হয়। দরজাটা আবজে দেয় আরতি। ছিটকিনি এঁটে দেবে কিনা শুধিয়েছিল, তার দরকার নেই।

আরতি রান্নায় যেতে চেয়েছিল। কিন্তু সেও ছবিটা দেখতে পারবে বলে তাকে রান্নায় যেতে দেওয়া হয়নি। বড়জোর সাড়ে এগারটায় সিনেমা শেষ হবে। সবাই হাত লাগিয়ে আরতিকে রান্নায় সাহায্য করবে, কথা হলো। এক ঘণ্টার মধ্যে তাহলে রান্না নেমে যাবে – সাড়ে বারোটায়। তখনই শহরের নদীতে জোয়ার নামবে।

বাড়িটা নৌকো হয়ে উঠলে, জোয়ারের জলে তখন দুলে উঠত। তারা নৌকোবিহারে যেত। জানালা-দরজাগুলো খুলে দেওয়া যেত। বুঝি-বা অনেকটা আকাশ পেত। আলোও।