বিশ্বাসের ভূমি
ভালোবাসার খুঁটি এবং
সত্যের বেড়া দিয়ে
যে-ঘর উঠে যায় মেঘ ফুঁড়ে
আকাশের তীরে…
সম্মুখ ঝড় আর বাদলে
অবনতমুখী সেই ঘরও
কখনো জটিল তারের বন্ধন
আর কখনো-বা মিথ্যের প্যালা
না পেলে ঘর কি
থাকে আর ঘরে…
বিশ্বাসের ভূমি
ভালোবাসার খুঁটি এবং
সত্যের বেড়া দিয়ে
যে-ঘর উঠে যায় মেঘ ফুঁড়ে
আকাশের তীরে…
সম্মুখ ঝড় আর বাদলে
অবনতমুখী সেই ঘরও
কখনো জটিল তারের বন্ধন
আর কখনো-বা মিথ্যের প্যালা
না পেলে ঘর কি
থাকে আর ঘরে…
Leave a Reply
You must be logged in to post a comment.