মোজাম্মেল হক নিয়োগী

  • ওরা জেগে আছে 

    ওরা জেগে আছে 

    গভীর রাতের নিগূঢ় স্তব্ধ অন্ধকারে অন্তহীন কালচে আকাশে অগণিত গ্রহতারা মিটমিট করছে। নিগূঢ় স্তব্ধতাকে কখনো অতল মনে হতে পারে আবার কখনো অগভীরও মনে হতে পারে। চোখের জ্যোতি অন্ধকার দেওয়াল ভেদ করে দিগন্ত লাগোয়া হাওরের দূরের গ্রামগুলোকে দেখতে পারে না। কেবল চেনা আলপথটুকু সামান্য দেখা যায়, এই আলপথ ধরেই হাঁটার সময় হানিফ আকাশের দিকে তাকিয়ে আদমসুরত…

  • গন্তব্য

    গন্তব্য

    খুব ভোরে ঘুম ভাঙে অর্পিতার। যৌবনের পুরনো আলস্য একেবারে ঝেড়েমুছে বিদায় করেছে গত এক দশক আগে। গৃহকর্মী এক মগ ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে টেবিলে রেখেছে, এইটুকু পান করে বারান্দায় এসে দাঁড়ায়। বড় মনোরম হেমন্তের সকাল। ভোরের কোমল মিঠে রোদ চারদিকে ঝলমল করছে। মৃদুমন্দ বাতাসে গাছের পাতায় মৃদু কাঁপন। দোতলার বারান্দা ছেড়ে বাড়ির আঙিনায় এসে…