আবুবকর সিদ্দিক

  • বরেন্দ্রর ভেদকথা!

    বাতাসে আমগন্ধ মদির। চাঁপাইনবাবগঞ্জের সড়কে রাতভর ল্যাংড়ার ট্রাক। উত্তরসড়ক গুঞ্জনে মর্মরে গর্জনে সবাক। মধুভারে আক্রান্ত মৌমাছি। বরেন্দ্রর ভেদকথা কী জানে পামর! পুরাকণ্ঠ উজিয়ে আসে ফিস ফিস অস্ফুট কথা। কৃষ্ণা রাত। থাম থাম ঝুপসি ছায়ার আমগাছ। প্রেতিনীদের কলাম সারি সারি। আজ দায়মুক্তি সংসার থেকে। শাহ সুজার অশ্বখুরধ্বনি মিলিয়ে যায় ধূসর কানসাট বর্ডারে। কফিনের ঘের থেকে সত্যি…

  • হংসভাসীর তীরে

    হংসভাসীর তীরে

    ইশ্কুলে যাবার পথে সেই বিষণ্ন রেললাইন, দুই সতীনের মতো পাশাপাশি অথচ গায়ে গায়ে চিরফারাক, গনগনে রোদ্দুর আর অসূয়া নিয়ে জাজ্বল্যমান সারা দিনমান, কঠিন হৃদয়হীন দুটো টানা ল¤¦া ইস্পাতের পাত। লাইনের হুই ওপারপানে ধাঙড়দের ঝুপড়ি, পোড়া কয়লার ডাঁই, নাকের পোঁটা বের করা ইল্লিবিল্লি কালো কালো ন্যাংটোপুঁটু আর গুমুতমাড়গোলানো বুঁদ গেরেম্ভারী বাতাস। সেই বাতাসের ক্বলিজা চিরে মাঝে…