আহমদ আজিজ
-
দীনতার ঘরে এসো
গালে হাত রেখে বসে আছে ইতিহাস পোড়া বাংলার বিষণ্ন দাওয়ায়; মুখ ঢেকে আছে বেআব্রু-পঙ্কিলে ছেঁড়া-বসনের দিন। মেঠোসাধারণ বসে আছে নতমুখ কাফনে মোড়ানো চেতনার শবদেহ; আহত দোয়েল বিপন্ন শাপলা ও সূর্যের মুখ কালো। এমন প্রহরে দীনতার ঘরে এসো স্বল্প আলোয় জননীর পাশে বসি; মেঘে-মেঘে বাঁধি সজলমিলনসেতু সংকট পারাবার।
