কুমার চক্রবর্তী

  • রেক্যুয়েম

    আজ রাতে মৃতদের কথা ভেসে আসে দূর থেকে তাদের অস্ফুট আওয়াজ গড়িয়ে পড়ছে জীবনভূমিতে মেঘের ফাঁক থেকে কারা যেন ফিসফাস করে গাইছে রেক্যুয়েম পাপড়ির ভাঁজ থেকে উথলিত গন্ধ আজ ইশারা ছাড়াই ফুল্ল অবসানের কথা বলে। একটি কুকুরজীবন নিয়ে গড়িয়ে চলেছি কুকুরদিনের দিকে কত চৈত্রকাল পেরিয়ে, কত ফুলফোটা বসন্তের বিজনতা আলিঙ্গন করে, এসেছি ঋতু কালের প্রান্তরে!…