কৃষ্ণা বসু
-
বাণিজ্য-বালিকা
কে তোকে এনেছে এখানে বল্ বাণিজ্য-বালিকা! সারা গায়ে সমসৃণ পরিমার্জনার ছাপ, চোখে দাঁতে কামনার মদির বিলাপ, শরীর যতটা ঢাকা তার ঢের বেশি না-ঢাকা সুষমা, দুই হাতে দশ হাতে নিজেকে বিক্রয় করো নিজেকে বিলাও, রাত বেশ গাঢ় হলে ঘরে ফিরে আসো পরিশ্রান্ত নিঃস্ব বিকিয়ে-যাওয়া মেয়ে, নিজের ঘরের দিকে ফেরো সেইখানে জন্মদাত্রী অপেক্ষায় আছে, প্রতীক্ষায় রাত জাগে…
