ভীষ্মদেব চৌধুরী
-
প্রতিকারহীন একাকিত্বের অবভাস
গল্পগুচ্ছে নারীরই প্রাধান্য, নারীরই কেন্দ্রীয় অধিষ্ঠান। ‘ভিখারিণী’র কমল থেকে ‘মুসলমানীর গল্পে’র কমলা পর্যন্ত অখণ্ড গল্পগুচ্ছের চুরানব্বইটি গল্পে বিষাদে-বেদনায়, আঘাতে-অপঘাতে, বিদ্রোহে-ব্যক্তিত্বে, প্রেমে-অপ্রেমে বিচিত্রধর্র্মী নারীমণ্ডলীর অবয়ব অঙ্কিত। নারী-প্রসঙ্গে রবীন্দ্রনাথের সনাতনী ধারণা ক্রমে ক্রমে পরিবর্তিত হয়েছে এবং বিশ শতকের প্রারম্ভকাল থেকেই সম্ভবত তাঁর নারীভাবনা আধুনিক ইতিবাচক পথ খুঁজে নিয়েছে। সবুজপত্র-যুগের এবং অন্তঃপর্বের গল্পে মহিমময়ী নারীপ্রতিমা-সৃজনে স্বকালনিষ্ঠ রবীন্দ্রপ্রতিভা ভবিষ্যৎ-প্রসারী।…
