মাসুদ খান
-
অন্ধ
আস্তে আস্তে অন্ধ হয় সন্ধ্যাকালে চোখেরা তোমার আর দুর্নিবার হয়ে ওঠে তব দেখবার বাসনা অপার। তোমাতে যতই তীব্র হতে থাকে দেখার পিপাসা ঘন হয়ে আসে তত অন্য যত প্রত্যঙ্গের ভাষা – প্রশ্নের প্রবল চাপে, মন, ঘনিয়ে আসতে থাকে উত্তর যেমন! ভেদ বলে থাকে না কিছুই আর শ্রবণে দর্শনে আস্বাদে আঘ্রাণে স্পর্শে বাচ্যে আর দ্রাবকে দ্রবণে।…
