শরীফ আতিক-উজ-জামান
-
দেরিদার দার্শনিক বিতর্কের জগৎ
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের প্রবল প্রভাবশালী দার্শনিক, সমালোচক ও তাত্ত্বিক জাক দেরিদার খ্যাতি মূলত তাঁর বিনির্মাণবাদ তত্ত্বের জন্য। গত কয়েক দশক ধরে বিনির্মাণবাদ ও দেরিদা শব্দদুটো সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু মিশেল ফুকোর মতো তাঁর কপালেও প্রশংসার পাশাপাশি জুটেছিল ব্যাপক নিন্দা। বলা হয়ে থাকে, তাঁর প্রবন্ধে বাগ্বাহুল্য ও দ্ব্যর্থকতা প্রবল। তিনি প্রশ্নজিজ্ঞাসায় যতটা আগ্রহী উত্তরপ্রদানে ততটাই নিস্পৃহ।…
