শেলী নাজ
-
অচিনকুমার
তুমি কি কাজলরেখা? হেরে গেছ দাসির নিকট তোমার প্রেমের জলে স্নান সেরে রাজার কুমার চলে যাচ্ছে ভিনগ্রহে, রাতভর মন্থর শকট মায়াবি লণ্ঠন এক দিচ্ছে তার আঁধার পাহারা তোমার চোখের নিচে গোধূলির কালি, ধূলি ওড়ে স্খলিত নক্ষত্র, পুড়ে গেছে নদী, ভস্মকন্যা তুমি আল্পসের হিম, মথুরার কান্না, একা হুতাশন প্রেম কি অলঙ্ঘ্য দূর? তুমি এক উপবাসভূমি সমস্ত…
-
পাখি
জাগাও পাখিকে যার ডানা ঝড় মুচড়ে ভেঙেছে মুছে দাও বিগত প্রেমিকদের চুমুচিহ্ন, কলস্বর বজ্রাহত, তবু দগ্ধ পালকেই যাই বজ্রের ভেতর খুলেছি শেকল, তার দাগ ছিল যেন দাসখত বহুদিন উড়তে না পেরে ভুলে গেছি ওড়ার কৌশল যখন হ্রদের বুক খুলে দেয় অদ্ভুত আয়না দেখি অন্ধকার গর্তে যাচ্ছি ছুটে উল্কার মতন সেই গর্ত মায়াগুহা, এত তার জাদুটোনা…
