সেলিম মাহমুদ
-
এই রাত
এই রাত পড়ে যাবে, তোমার কিছুই থাকবে না মনে ! উঁচুনিচু পাহাড়-পর্বত, অন্ধকারের ঢাকনা খোলা গিরিখাত স্পষ্ট হবে না কিছুই, প্রত্যুষের আলোর অভাবে। যারা ছিল হামাগুড়ি দিয়ে, ফিরে পেতে আলোর উৎসব তাদের কপালে পরাজয়ের চিহ্ন দেখা যায়! এই রাত ঘাম ঝরায় খামোখা, দূরে নেই কোনো বাতিঘর।
-
জন্মঋণ
সেলিম মাহমুদ কত কিছুই তো পেলাম এই ফুল, ফল, নদী, গমের দানা, বাতাসের প্রণোদনা, ভোঁস ভোঁস জ্বালানির জ্বলা, কাঠের বাক্স, খাদ্যক্যালোরি, আইসক্রিম, মাংসের চাপ-কিমা। কত না পথ, কত দেশ, জনপদ, ইতিহাসের ঘোরানো সিঁড়ি, ফাটা ডিম, মনস্তাপ, আংটি, পাতকূপ, সোনালি ঈগল, এসব কিছু, এক জনমে। কত কিছুই পেয়েই যাই, শুশুক, শুশুনি, আশাবরী, কামদ, তিলক, ঘণ্টাধ্বনি, সবুর…
-
বোধে
রোদে ছিল; বোধে ছিল না বাঁধলাম তাকে নিষিক্ত-প্রণয়ে সাধলাম সেই সাথে সুর আধা পাকাপাকি বাকি বিজলি বাতির কিনারায় নিয়ে দেখি, দেখা যায় কিনা? বোধে বাঁধি রাধিকারানি; কী জানি, কী চান্স, চলে চালাচালি হয়, পরিণয় নয়, পিঁপড়ার গুড় জমে বাড়িতে গদিতে, হিস্যা দুই আনা চার আনা ফিসফাস, কানাঘুষা, উপরি-ওপর হয়!
