হাফিজা খানম মুন্নি
-
একাকী খুঁজে ফিরছি
কোনো এক বসন্তের গন্তব্যহীন সন্ধ্যায় ভালোবেসেছিলে – প্রিয় ‘বনলতা সেন’ অনেক পৃথিবীর অতীত কাব্যের শরীরে তোমার ধূসর পাণ্ডুলিপির ’পরে আলোর অজস্র পাতা পড়ে – অন্ধকারে; পৃথিবীর পুরনো পথের রেখা মুছে ফেলে শতাব্দীর পর শতাব্দী নিভৃতির মর্মমূলে তোমাকেই একাকী খুঁজে ফিরেছি ধানসিড়ি নদীটির তীরে করুণ-বিষণ্ন শালিকের ভিড়ে; ভাবিয়াছি তোমারে বহুদিন পুরনো কলকাতার পথে – নিঃস্বতার দীর্ঘশ্বাসে…
-
প্রিয় মুখ
তবুও যদি দুরন্ত বালিকা সরল চাঞ্চল্য হারিয়ে ফেলে দিন-মাস বছর পেরিয়ে প্রিয়মুখ ঝাপসা হয়ে এলে শহুরে কোলাহলে হাঁটতে হাঁটতে পরিপূর্ণ নারী হয়ে ওঠে! হঠাৎ যদি রাধাচূড়ার-ঋতুতে কৃত্রিম বিভ্রমে জেগে ওঠে সেই নারী তুমি কি পারবে নিজেকে ফেরাতে নিভৃতের গহিনে হৃদয় লুকাতে ক্ষত-বিক্ষত হবে না প্রণয়ের তীব্র হাহাকারে? জানি তুমি গীতবিতান শোনাতে চাও – মাঝে মাঝে…
