ছোট গল্প
-

বানেসা পরীর সন্ধানে
কুষ্টিয়ায় গড়াই নদীর ওপারে হরিপুর বহুদিন ছিল একটি আশ্চর্য সুন্দর গ্রাম। যন্ত্রের ছোঁয়া এখানে কতকাল লাগেনি। কুষ্টিয়া শহরের এত কাছে এই গ্রামজুড়ে ছিল আশ্চর্য রহস্যের হাতছানি। এই গাঁয়েরই আবদুল আজিজকে নিয়ে এগিয়ে গেছে এ-গল্প বহুদূরে। গড়াই ও পদ্মা নদীর মাঝখানে মাত্র তিন মাইল চওড়া এই ভূখণ্ড। কিন্তু লম্বায় অনেক বড় – শিলাইদহ, কুমারখালী ও খোকসাজুড়ে…
-

একিলিস হিল
রাজিক একিলিসের নাম প্রথম শোনে তার বন্ধু হাসনাইন কাদিরের মুখে। হাসনাইন কাদিরের কাছে সে গিয়েছিল টাকা ধার করতে। টাকা ধার পেল না বটে, কারণ হাসনাইনের নিজেরই নাকি নেই। তবে রাজিক একিলিসের কথা শুনল। হাসনাইন কাদির লেখালেখি করে। তাকে দেশের লোকজন চেনে। সে অনেক পুরস্কারও পেয়েছে। প্রায়ই তাকে বিভিন্ন টেলিভিশনেও দেখা যায়, তার বইয়ের সংখ্যাও অনেক।…










