ছোট গল্প
-
শব্দ নদী নন্দিনী
মোহাম্মদ আযাদ ভীষণ ফাঁপরে পড়ে যাই। এ কেমন কৌতূহল শুরু হলো। কিছুতেই দমানো যায় না। পলকে পলকে চোখের সামনে শুধু ম্যাডামের মুখ ভেসে ওঠে। চোখদুটিতে জোড়া জোড়া ঘটনাপুঞ্জের স্তব্ধঘোর, নয়তো উত্তাপ। দুঠোঁটে অপ্রকাশের দহন, যা অনুবাদ করলে হয়তো একটি কথাই উঠে আসবে, আমাকে জানার চেষ্টা করো। কীভাবে জানবো, কতটুকু জানবো? অপ্রতিরোধ্যে ইচ্ছার কাছে ঋজু বনে…
-
চোরাপথ
আশিস গিরি ইঁয়ে… এ…, লবারের বিটা, চিত হঁয়্যা শুয়ে আছে দিখ, আঁধারে তো শালা কুকুরে শুঁকব্যা, উঠ… উঠ শালা – বলতে বলতেই ভানু কৈরীর পাছায় দুটো লাথ মারল লালু মাতো। ঘোর কাটিয়ে উঠে বসতে গিয়ে চোখ টেনে টেনে ভানু কৈরী দেখলো সামনে দাঁড়িয়ে লালু খুড়া। – তু বিচার কর খুড়া, হামকে বলে কিনা মাগনায় মাতালকে…
-
বৃহস্পতির দশা
বাণী বসু ১. আবির্ভাব নাম কী তোমার? – বসবার ঘরে মোড়াটা দেখে সে পারমিশন নিয়ে সবে বসেছে, জিগগেস করি। সরুমতো চঁাঁছা গলায় সে জবাব দেয় – দিদি জন্মেছিল সোমবার করে তার নাম হলো সোমরা, মেজ জন্মাল শনিবার তার নাম শানু, বোন জন্মাল বুধবার করে তার নাম বুধিয়া, আর আমি জন্মালুম বেস্পতিবার, তো আমার নাম বেস্পতি…
-
জলের কাছে যাওয়া
মণীশ রায় একটা কলকল-ছলছল করা টলোমলো নদী, নাম কি তা জানা নেই। বুকজুড়ে অজস্র স্বচ্ছ কাচের টুকরোর মতো ঢেউ তিরতির করে কাঁপছে; অল্প হাওয়ায় নদীর উচ্ছল কিশোরীর বুক দুলছে; সেই মৃদু ছন্দ পাড়ে এসে বালিকার চুড়ি ভাঙা হাসির মতো ঢেউ হয়ে আছড়ে পড়ছে। দূর থেকে একটা নিঃসঙ্গ বটগাছের গুঁড়ি দখল করে রইসউদ্দিন সে-দৃশ্যটার দিকে তাকিয়ে…
-
গ্যাংগ্রিন
চন্দন আনোয়ার মধ্য-যৌবনেও আমি আমার মায়ের যে রূপ-ঐশ্বর্য দেখেছি, তার সিকি পরিমাণ মূল্য বা বিনিময় সে পায়নি। ইতর, জোচ্চোর, হারামি, জুয়াড়ি, বদমায়েশ, বিশ্বাসঘাতক, প্রতারক, প্রবঞ্চক ইত্যাদি যত ইচ্ছা বিশেষণ যোগ করা যাবে এবং প্রত্যেকটি বিশেষণই মিলবে সুতায় সুতায়, এমনি অমানুষ ছিল আমার বাবা! দুজনে কেউ কাউকে সহ্য করতে পারত না, সাপ-নেউলের সম্পর্ক। তবে সুখের…
-
উইয়ের পাখনা
কাদের মাহমুদ জামান স্যারের পড়ানোটা এমন যে কখনো কখনো সুখময় ঘোর লেগে যায়। পড়ানোর ফাঁকে ফাঁকে কখনোবা পাঠ্যবইয়ের বাইরের এক অজানা মহাজগতে মনকে ডুবিয়ে দেন স্যার। আজ স্টিফেন হকিংয়ের গল্প পাড়লেন। বললেন, হয়তো জানো, দেহ তাঁর অচল, বিকল। কখনো টিভিতে দেখা যায় তাঁকে। হুইলচেয়ারে বসে আছেন। মাথা তাঁর এক পাশে কাত, প্রায় নিশ্চল। মুখাবয়বে না…
-
অনাবৃত
মাহবুব তালুকদার নাজিয়ার সঙ্গে আর্ট কলেজে গিয়ে দেখা হয়ে যাবে, এমন অবস্থার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কারো সঙ্গে দেখা হওয়ার জন্য আসলে কোনো প্রস্তুতি থাকে না। তবু তিন বছর পর এভাবে দেখা হতে আমি অপ্রস্তুত হলাম। এক বন্ধুর চিত্রপ্রদর্শনী দেখতে গিয়েছিলাম। যেতে দেরি হওয়ায় ততক্ষণে দ্বারোদ্ঘাটনের ফিতা কাটা হয়ে গেছে। লোকজন ভিড় করে বিভিন্ন…
-
শ্রী শ্যামাচরণ কবিরাজ ভবন
আহমেদ মুনির হাফসাকে নিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়ি আমি। ওর সঙ্গে কোন অভিজ্ঞতাটা বাস্তবে ঘটেছে আর কোনটা স্বপ্নে, সেটা গুলিয়ে ফেলি। যেমন জেলরোডের ঘটনাটা বাস্তবে ঘটেছিল কিনা আমি নিশ্চিত নই। বছরখানেক আগে হবে। এক সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি থেকে বেরিয়েছি। ফুটপাতের এক কোণে ভ্যানের ওপর তালের ডাবের স্তূপ। নিপুণ দক্ষতায় তালশাঁস কেটে দিচ্ছিল ভ্যানওয়ালা। পেছন থেকে…
-
একজন কলগার্লের বায়োস্কোপে ভাসা কৈশোর
কা জী রা ফি শহর ছেড়ে দূরে ঐতিহাসিক ভিমের জাঙ্গালের বিস্তৃতির ওপর, টিলামতো উঁচু অংশে তিন মেয়ে আর এক ছেলে সন্তানের জনক ফয়েজের দোচালা টিনের বাড়ি। এই বাড়ির চারপাশের প্রকৃতির অবগুণ্ঠনে লুকিয়ে। থাকা ছন্দপ্রবাহ ছোটবেলা থেকেই তার মেজ মেয়ে মালিহাকে নাচের প্রতি উৎসাহিত করে থাকবে হয়তো। বাড়িটার পুবে এককালের প্রমত্তা কলুতু আর বর্তমানের শুকিয়ে খালের…
-
জলের দাগ
সা দি য়া মা হ্ জা বী ন ই মা ম সেদিন মাঝরাতে আজইগাঁতির মানুষ দেখল, ভৈরবের দিকে পাগলের মতো অন্ধকারে একজন দৌড়াচ্ছে। খালি পায়ের ধুলো উড়িয়ে দিচ্ছে বাতাসে। হালকা কুয়াশা শুরু হয়েছে, এদিককার মানুষ ডাকে ‘হিম’। হিমের ভেতর মিশেমিশে যাচ্ছে ধুলো। মানুষটার হাতে বাদামি রঙের কাপড়ের মতো কিছু একটা। ওটাও সঙ্গে যাচ্ছে, যেন নৌকার…
-
রুপার গল্প, হয়তো অনেকের…
মা লে কা পা র ভী ন আমি রুপা। এটা আমার গল্প, আবার হয়তো অনেকের – আমার মতো অথবা একেবারেই আলাদা কারো। এই গল্প বা কথাগুলো পড়তে পড়তে আপনার মনে ভেসে উঠতে পারে কোনো একজনের কথা, যাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন জীবনের আশ্চর্য গতিময় ঘূর্ণিপাকে। অথবা হয়তো এটা আপনারই কাহিনি। এমন স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি করবেন বলে…
-
আদর্শলিপি
মনি হায়দার কী হয়েছে তোমার? বসার ঘরে গম্ভীরমুখে শাহাদাতকে বসে থাকতে দেখে অবাক জাহাঙ্গীর। কথা বলতে বলতে বসে পাশে। শাহাদাত হোসেন সরকারি বড় কর্মকর্তা। থাকে ঢাকায়। জাহাঙ্গীরের ছোট বোনকে বিয়ে করেছে কয়েক বছর আগে। বিয়ের আগে শাহাদাত আর জাহাঙ্গীর বন্ধু ছিল। দুজনে মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীর মাস্টার্স করে চাকরি না খুঁজে ভা-ারিয়া উপজেলা…
