প্রবন্ধ
-
মুসলিম স্বাতন্ত্র্যচেতনা, এস. ওয়াজেদ আলি ও নজরুল ইসলাম
হাবিব রহমান উনিশ শতকের উপান্তে এসে বাংলার হতচেতন মুসলমান সমাজের অতিক্ষুদ্র শিক্ষিত অংশটি আত্মসম্বিৎ ফিরে পেয়ে যখন জাগরণের এষণায় সচেষ্ট হয়ে উঠছে, তত দিনে হিন্দু সমাজ শিক্ষা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, বিত্ত-বৈভবে অনেকখানি এগিয়ে গেছে। পার্শ্ববর্তী ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ অংশটির দুরবস্থা তাদের চিন্তা-চেতনায় বিশেষ কোনো স্থান পায়নি। এমতাবস্থায় জাগরণকামী মুসলিম লেখক-বুদ্ধিজীবীরা উপলব্ধি করেছেন যে, উন্নতি করতে হলে তাদের…
-
আমাদের বেড়ে ওঠার কাল
আহমাদ মোস্তফা কামাল শিরোনামে ‘আমাদের’ লিখেছি, ‘আমার’ নয়! বেড়ে ওঠার সময়টিকে একবার ফিরে দেখতে চাই এই লেখায়। তবে সেটি শুধু নিজের নয়, একটি প্রজন্মের বেড়ে ওঠা। কেমন সময়ের মধ্যে দিয়ে আমরা বড় হয়ে উঠেছি? কেমন কেটেছে আমাদের সোনালি তারুণ্য? আমরা, মানে, মুক্তিযুদ্ধের দু-চার বছর আগে-পরে জন্ম নেওয়া প্রজন্মটি? কেমন ছিল আমাদের শৈশব-কৈশোর? কবিতার মতো করে…
-
অপ্রকাশিত পত্রগুচ্ছ
পরিচিতি : ভূঁইয়া ইকবাল রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর ও অনিল চন্দকে লেখা বুদ্ধদেব বসু, পূর্ণেন্দু দস্তিদার, যোগেশচন্দ্র বাগল, আবদুল্লা রসুল, অখিলচন্দ্র দত্ত, শোভনলাল গঙ্গোপাধ্যায় প্রমুখের চিঠি। বুদ্ধদেব বসু ও খ্যাত-অখ্যাত নয়জনের ১০টি অপ্রকাশিত চিঠি পাওয়া গেছে। অক্ষয়কুমার ভট্টাচার্য, আহমদ হুসেন ও রোস্তম আলী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিপুত্র রথীন্দ্রনাথকে লেখেন অখিলচন্দ্র দত্ত। আর অন্যেরা লেখেন কবির…
-
রবীন্দ্রনাথ ও জাপান
মনজুরুল হক রবীন্দ্রনাথের সঙ্গে জাপানের সম্পর্কের শেকড় কতটা গভীরে প্রোথিত ছিল তা নিয়ে গবেষণা ভারত-বাংলাদেশের বাইরে জাপানেও কম হয়নি। ফলে সম্পর্কের উৎস এবং এর নানামুখী প্রভাব নিয়ে অনেক কিছুই আমাদের এখন আর অজানা নয়। তবে যে-দিকটায় অপেক্ষাকৃত কম গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো আত্মিক সে-সম্পর্কের টানাপোড়েনের দিকগুলো। আমরা জানি, ১৯১৬ সালে প্রথমবার জাপানভ্রমণে যে-বাণী…
-
চিত্তরঞ্জন দাশ ও বাংলা সাহিত্য
মোরশেদ শফিউল হাসান চিত্তরঞ্জন দাশের (১৮৭০-১৯২৫) পরিচয় প্রধানত একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা হিসেবে। দেশবাসী ভালোবেসে তাঁকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করে (১৯২০), তাঁর আসল নামটি আজ প্রায় যার আড়ালে চলে গেছে। উপমহাদেশ বিশেষ করে অবিভক্ত বাংলায় হিন্দু-মুসলমান নির্বিশেষে মানুষের এতখানি শ্রদ্ধা ও সম্মান তাঁর আগে বা পরে বোধ করি আর কোনো রাজনৈতিক নেতার…
-
‘তোমারি ঝরনাতলার নির্জনে’
সুধীর চন্দ পদ্মার পারে লালন ফকির গান গেয়েছিলেন, – ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম তারি পায়’ – এই অচিন পাখি রবীন্দ্রনাথকে চিরমুগ্ধ করে রেখেছিল। জীবনভর তিনি অচিন পাখির খোঁজ করে গেছেন। পেয়েছিলেন কি-না বলেননি। খোঁজাটাই আসল। আমরা রবীন্দ্রের মধ্যে অচিন পাখির ঠিকানার আভাস কখনোবা পেয়ে যাই। রবীন্দ্রনাথ অচিন…
-
নন্দলালের চিঠির ছবি
সুশোভন অধিকারী নন্দলালের আঁকা একখানা ছবির বই হাতে নিয়ে দেখছিলাম। বই না বলে একে ক্যাটালগ বলাই সংগত। এ-ক্যাটালগের অধিকাংশ ছবি অবশ্য কালিকলমের দ্রুত আঁচড়ে আঁকা, স্কেচধর্মী। আসলে স্কেচ জাতীয় কিছু ছবিকে এখানে নির্বাচন করে সাজানো হয়েছে। ছবিতে কালিকলমের রেখার মাঝে কোথাও রং-তুলির সামান্য ছোঁয়া থাকলেও এগুলো মূলত রেখার ছবি। আর কী আশ্চর্য সজীব তাঁর রেখার…
-
দৃশ্যকলার বিশ্বায়ন বৈশ্বিকতা ও স্থানিকতা
আবুল মনসুর বিশ্বায়ন বলতে যদি ‘দিবে আর নিবে মিলাবে মিলিবে’ বুঝি তবে সে-বিশ্বায়ন তো মানবজাতির সূচনালগ্ন থেকে চলেছে। গোষ্ঠীবদ্ধ আদিম মানব স্থান থেকে স্থানান্তরে যাতায়াত করেছে, উন্নততর গোষ্ঠীর উদ্ভাবন ও সৃজনশীলতাকে আত্তীকৃত করেছে। বিশাল সভ্যতাগুলি জ্ঞানার্জন ও বাণিজ্যের উদ্দেশ্যে দুর্গম স্থল ও জলপথ অতিক্রম করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেছে। ধর্ম, দর্শন, গণিতশাস্ত্রের সূচনায় গ্রিক-রোমান…
-
অনুরাগের রবিশঙ্কর
শঙ্করলাল ভট্টাচার্য শনিবারের চিঠিতে পণ্ডিত রবিশঙ্করের কথা লিখতে গিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কারণ ওঁর স্মৃতিচারণায় আমাকে বলেছিলেন যে, মাইহারে বাবা উস্তাদ আলাউদ্দিনের কাছে সংগীতশিক্ষার দিনগুলোয় ভারতবর্ষ ও প্রবাসীর পাশাপাশি উনি নিয়মিত শনিবারের চিঠিও পড়তেন। যেটা নিয়ত লক্ষ করেছিলাম সে-সময় তা হলো যে, প্রায় সারাটা জীবন শহর থেকে শহর, দেশ থেকে দেশ এবং হোটেল থেকে…
-
রোকেয়ার অপ্রকাশিত-অগ্রন্থিত চিঠিপত্র ও রচনার সন্ধানে
আবুল আহসান চৌধুরী তখনও জাগেনি কেহ, পিঞ্জরে বন্দিনী এক পাখী আর্ত কণ্ঠে বার বার উঠেছিল ডাকি নিশীথ তিমির বিদারি বিদারি সে ক্ষীণ কণ্ঠ তার আঘাতি আঘাতি ফিরিয়া এসেছে। অনেক রুদ্ধ দ্বার কেঁপে উঠে গেছে থেমে আবার প্রাণের স্পন্দন জাগা সে সুর এসেছে নেমে যেন সে অলখ হতে আলোকের দ্যুতি নামিয়া আসিয়া প্রাণবন্যার স্রোতে গাহিয়া উঠিল…
-
অমর্ত্য সেনের ন্যায়-ভাবনা
সনৎকুমার সাহা অমর্ত্য সেন এই সময়ের সেরা চিন্তাবিদদের একজন। তাঁর যে কোনো বই পৃথিবীর নানা প্রান্তে মনীষীমণ্ডলীতে আলোড়ন জাগায়। শুধু পাণ্ডিত্যের জন্যে নয়, যদিও তাঁর পাণ্ডিত্যের গভীরতা ও বিস্তার বিস্ময়কর কেবল তার ঝলকেই অভিভূত হতে হয় বারবার, সঙ্গে যোগ হয় তাঁর চিন্তার সৃষ্টিশীলতাও। ধ্যান-ধারণার জগৎকে তা প্রসারিত করে, নতুন পথে চালিতও করে। অর্থনীতিবিদ হিসেবে তাঁর…
-
সীমার মাঝে অসীম তুমি
মুহাম্মদ হাবিবুর রহমান রবীনন্দ্রনাথ ঠাকুর বলতেন, ‘বিশ্বশক্তি যদি আমার কল্পনায় আমার জীবনে এমন বাণীরূপে উচ্চারিত হইয়া থাকেন যাহা অন্যের পক্ষে দুর্বোধ তবে আমার কাব্য আমার জীবন পৃথিবীর কাহারও কোনো কাজে লাগিবে না – সে আমারই ক্ষতি, আমারই ব্যর্থতা।’ তাঁর গ্রন্থের ভূমিকায়, প্রবন্ধে, চিঠিপত্রে, অধ্যাপনায়, বক্তৃতায়-ভাষণে সারা জীবন ধরে রবীন্দ্রনাথ নিজের রচনার ব্যাখ্যা দিয়ে গেছেন। তিনি…
