প্রবন্ধ
-
সরদার ফজলুল করিম : একজন বুদ্ধিজীবীর প্রতিকৃতি
সৌভিক রেজা ম্যাক্সিম গোর্কির লেখায় (In America) একজন ‘নীতির পান্ডা’র সাক্ষাৎ পাওয়া যায়, যাঁর মতে : জানেন তো, আমাদের দেশ একটিমাত্র আদর্শ নিয়ে বেঁচে আছে – সেটা হচ্ছে অর্থোপার্জন। এখানে প্রত্যেকেই ধনী হতে চায় এবং একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক হচ্ছে, কী করে তার কাছ থেকে কতগুলো সোনার দানা ছিনিয়ে নেওয়া যায়। সমস্ত জীবনটাই হলো মানুষের…
-
বাঙালি সংস্কৃতির যুগলদূত
জয়নাল হোসেন বিশ্বে বাংলাদেশ আজ আর অচেনা-অজানা কোনো দেশের নাম নয়। বাংলাদেশের ষোলো কোটি মানুষের অনেকের বিচরণ আজ বিশ্বের সর্বত্র। জ্ঞানে-বিজ্ঞানে-শ্রমের মাধ্যমে বাঙালিদের অবদান বিশ্বের দেশে দেশে আজ আলোচিত ও স্বীকৃত। বিপন্ন মানবতাকে স্বস্তিতে রাখার আর দেশে দেশে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠায় বাঙালিদের অবদান খোদ জাতিসংঘেরও স্বীকৃতি পেয়েছে। বিশ্ববাসী বাংলাদেশকে চেনে শান্তির পারাবতের আবাসস্থল হিসেবে। বাংলাদেশের…
-
আদি গোলাপ ও তার আদি কবি
আবদুশ শাকুর গোলাপের লিখিত ইতিহাসে চোখ বুলালে দেখা যাবে – খ্রিষ্টপূর্ব সপ্তবিংশতি শতকের সারগনের আমলের রাজসমাধিভূমে স্যার লেনার্ড উলির প্রাচীনতম আবিষ্কার-পরবর্তী বেশ কয়েকটি শতাব্দী যাবৎই ফুলটি দলিলবিহীন। তবে ধরে নেওয়া চলে যে, ইরাকি-তুর্কি মাতৃভূমি থেকে হাঁটি-হাঁটি-পা-পা তার জয়যাত্রা শুরু করে জলে-স্থলে বাণিজ্যপথে চলে উদ্যমী পুষ্পটি পৌঁছে গিয়েছিল ক্রিটে, গ্রিসে, আফ্রিকার উত্তরে, মিশরে – সওদাগরি কারোয়ানের…
-
বাঙালির চিকিৎসাশাস্ত্র-চর্চার ঐতিহ্য
সুবীরকুমার চট্টোপাধ্যায় পূর্বকথা : সেকালের জনস্বাস্থ্য সমস্যা উনিশ শতকের শেষভাগ। ব্রিটিশ শাসনাধীন বাংলার জনস্বাস্থ্য ব্যবস্থার হাল শোচনীয়। ব্রিটিশ আসার আগে পরিস্থিতি ছিল ভিন্নরূপ। কোনো ভারী শিল্প গড়ে ওঠার ব্যাপার না থাকায় সমাজে হঠাৎ করে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিত না। স্বাভাবিকভাবে স্বাস্থ্য সমস্যা ছিল জনগণের ব্যক্তিগত ব্যাপার। এই সমস্যা সহজেই আয়ুর্বেদ, সিদ্ধা, ইউনানি, টোটকা…
-
আড় ভাবুকের কড়চা
অলোকরঞ্জন দাশগুপ্ত কবির ঠিকানা যাঁরা প্রজ্ঞান অর্জনের ভরসায় রোমে পাড়ি দিতে চান, এখন থেকে তাঁদের একটি নতুন লক্ষ্য নির্ণীত হলো : ‘কবির বাড়ি’ (Casa di Goethe)। বাইরে থেকে দেখলে তাকে এমনকিছু উল্লেখ্য বলে মনে হয় না। কিন্তু ১৮ নম্বর ভিয়া দেল কর্সোর এই বাড়িটা আচম্বিতে বিশ্বের সমস্ত তীর্থযাত্রীর ‘আদি পিতা’র (Urvater) আসল ঠিকানা হয়ে উঠেছে।…
-
চেতনাপ্রবাহের বিচিত্র উদ্ভাস
সৈয়দ আজিজুল হক সুশান্ত মজুমদারের (জ. ১৯৫৪) গল্পপাঠ পাঠকদের প্রচুর মনোযোগ দাবি করে। কারণ, বহির্বাস্তবের রূপ বর্ণনার পরিবর্তে অন্তর্বাস্তবতার স্বরূপ উন্মোচনই তাঁর গল্পের প্রধান প্রবণতা। এই বৈশিষ্ট্যসূত্রেই কাহিনি বয়ানে অনিবার্যভাবে অন্বিষ্ট হয়েছে চেতনাপ্রবাহ রীতি১। মানবমনের চিন্তনপ্রক্রিয়ার নিগূঢ় রহস্যকে তিনি চিত্রাত্মক পরিচর্যার মাধ্যমে বিশ্লেষণ করতে আগ্রহী। চেতনাপ্রবাহ রীতির স্বভাবধর্ম অনুযায়ী, তাঁর গল্পের কাহিনি আখ্যানধর্মী নয়, বরং…
-
রবীন্দ্রনাথের স্বদেশভাবনা
আহমদ রফিক রবীন্দ্রনাথের স্বদেশভাবনার বিষয়টি বেশ জটিল। সেখানে রয়েছে নানা মাত্রিক ভাবনার মিশ্র চরিত্র, তাতে স্ববিরোধিতারও অভাব নেই। তাঁর স্বদেশভাবনা যেমন রাজনৈতিক চিন্তা, তেমনি সমাজভাবনা-নির্ভর। সেখানে যুক্ত হয়েছে ভারতবর্ষীয় ইতিহাসের উপলব্ধি – যে-উপলব্ধির মধ্যমণি প্রাচীন ভারত, সনাতন ভারত। যে-ভারতের চরিত্র সমাজপ্রধান, রাষ্ট্রপ্রধান নয়। আবার সে-সমাজভাবনায় একপর্যায়ে এসে যুক্ত হয়েছে পল্লিপুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আধুনিক চেতনা।…
-
নাদিন গরডিমার, দুটি উপন্যাস, নানা প্রসঙ্গ
সরকার মাসুদ নোবেল পুরস্কারপ্রাপ্তির সূত্রে নাদিন গরডিমার নামটির সঙ্গে আজ সকলেই পরিচিত। ধারণা করি, প্রাগ্রসর পাঠকদের অনেকেই তাঁর এক বা একাধিক রচনার স্বাদ নিয়েছেন। ফকনার, কেনজাবুরো, সালমান রুশদি প্রমুখের মতো জটিলতার শিল্প বয়ন করেননি গরডিমার। তিনি সোজা কথা মোটামুটি সহজভাবেই বলতে চেয়েছেন এবং বলতে পেরেছেনও অনেকখানি সাফল্যের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার গোড়া থেকেই শ্বেতাঙ্গরা সংখ্যালঘু।…
-
জীবনানন্দ দাশের প্রবন্ধ
ভূমেন্দ্র গুহ জীবনানন্দ দাশ তাঁর সারাটা সাহিত্য-জীবনে গোটা আশি প্রবন্ধ লিখেছেন। তাঁর সমগ্র প্রবন্ধ (প্রকাশিত ২০০৯ সালে, প্রতিক্ষণ, কলকাতা) বইটা সে-রকম সাক্ষ্য দিচ্ছে। বইটার পাতাগুলো উলটে গেলেই মালুম হয় যে, তারা কখনো কোনো একটা ‘থিমেটিক প্রজেক্ট’ সাপেক্ষে লেখা হয়নি; এই যেমন কোনো বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতামালা হিসেবে, অথবা স্বনির্বাচিত কোনো একটা বিষয়কে নানাভাবে নানা দিক…
-
শিবনাথ শাস্ত্রী ও তাঁর রামতনু লাহিড়ী…
বিশ্বজিৎ ঘোষ আজ থেকে একশ আট বছর পূর্বে প্রকাশিত হয় শিবনাথ শাস্ত্রীর বিখ্যাত গ্রন্থ রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (প্রথম প্রকাশ : ২৫ জানুয়ারি, ১৯০৪)। বাংলা ভাষার যেসব গ্রন্থ শতবর্ষের সীমানা ছাড়িয়ে উত্তরকালীন মানুষের কাছে সমান জনপ্রিয়, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ ঠিক এমন একধরনের বই। রামতনু লাহিড়ীর ব্যক্তিজীবন আলোচনা-সূত্রে গোটা উনিশ শতকের সামাজিক…
-
উত্তর-উপনিবেশবাদ, নারীবাদ ও সেলিনা হোসেনের গল্প
মাসুদুজ্জামান It is not enough to try to get back to the people in that past out of which they have already emerged; rather we must join them in that fluctuating movement which they are giving a shape to, and which, as soon as it has started, will be the signal for everything to be…
