কবিতা

  • শেফালির দিন আজ

    সৈকত রহমান   শেফালির দিন আজ ভিজে যায় বিধুর বৃষ্টিতে, মন খারাপের মরা আলোয় বার্তা আসে মুঠোফোনে, হ্যালো। দীর্ঘ স্মৃতির ছায়া ফেলা দিন প্রিয়-মুঠি বাড়িয়েছে আকাশের কোন রোদ্দুর খুলে দাঁড়িয়েছে দূরে। তুমি আছো বোঝা যায়, ভাবনা এক সরোবর, কণ্ঠের সহজ স্বরে জাগ্রত। সবকিছু ফুরিয়ে এলেও মিথ্যে ভানে দেখিনি তো কিছু, আমাদের যর্থার্থতা নির্ণয়ে, সময় কিংবা…

  • বনবাস

    মোহাম্মদ সাদিক   তোমার দিকে তাকিয়েছিলাম তুমিও ছিলে একা এ ব্রহ্মা–র কোথাও হয়তো কাব্য হয়নি লেখা   মহাশূন্যের মধ্যে তুমি একটি তারার মতো অন্ধকার এই সৌরসভায় আলোর বিন্দু যত   সবাই দেখে তোমার চোখে একটি প্রদীপ জ্বলে এই পৃথিবীর সব কবিতা তোমার কথাই বলে   সেই কথাটি শুনবো বলে অনেক রাত্রি জেগে দুঃখ সুখের প্রাচীন…

  • চিঠি

    সায়ন বসু   মৃণাল, তোমার মনে পড়ে? সেদিন বিকেলের শেষ আলোয়   নৌকার ওপর আমরা দুজন, গাছেদের সবুজ ছায়া পড়েছে দিঘির জলে   মাঠ-ঘাট-বন-বাদাড় পেরিয়ে ছুটছি আমাদের কোনো গন্তব্য নেই দলছুট দুই প্রাণ আমরা। সুদূরে কোন জেলে ছিপ ফেলে বসে ছিল   তোমার মনে আছে মৃণাল?? তারপর কত মাছ উঠল ওই ছিপে। ওরাও আমাদেরই মতো…

  • অন্ধকার থেকে লেখা…

    শৌনক দত্ত   মনে হয় নিশ্চয়ই একদিন নিরুপায় শব্দরা ব্যাকুলতায় অনুবাদ করে নেবে রুপালি মস্নান যুদ্ধশেষে ঘরে ফেরা চোখের মতো সোনালি সকাল ফিরবে মনে হয় একদিন চিন্তিত সিগারেট খসে পড়বে ভাবনাহীন প্রত্যয়ে সেইদিন সে দিন নিসর্গের ঘ্রাণ বুকে তুমি এসো প্রাকৃতিক সব হৃদয়ে বৃষ্টির মতো প্রিয়…

  • ওহে, তোমরা

    রফিক উল ইসলাম   কারবালার প্রান্তর থেকে যে-বাতাস ছুটে আসে লোকালয়ের দিকে, তার অন্তরে পিপাসার আত্মা লেগে থাকে। সেই পিপাসায় আমি তো সামান্য বারি, আমাকে খুন করতে পারো, এমন ছুরি তোমাদের হাতে নেই! আমাকে শুষে নিতে পারো এমন আলিঙ্গনও নেই তোমাদের!   ওহে, তোমরা, পুরো আকাশ তোমাদের চোখে বসিয়ে নেওয়ার আগে, আমার জন্যেও দু-এক ফালি…

  • ভাবুক

    সরকার মাসুদ   ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে লোকটা; তার চোখ কালোসবুজ তুলির মোটা রেখায় আঁকা ঘন গ্রামের দিকে লোকটা শেষ বিকেলের বাতাস খাচ্ছে তার আঙুল পুড়ছে বেগুনি আগুনে! সে-সময় দিগন্তের পাখি উড়ে চলে যেদিকে সূর্যাস্ত! রেলিং থেকে নিচে ঝুঁকে তাকালে পানির যৌবন শব্দ করে চলে যায়!   ব্রিজ পেরিয়ে যাবার সময় লোকজন তাকে দ্যাখে…

  • আমি কার কাছে

    রহিমা আখতার কল্পনা   আমি কার কাছে আগুন শিখতে যাবো! আমার আগুনে ঝাঁপ দিয়ে খোলা চোখে পুড়ে পুড়ে নিভে গেছে লেলিহান অনেক দোজখ।   আমি কার কাছে শিখি বলো অনন্ত শূন্যতা! অনিত্য আমিই নৈরামণি চলিষ্ণু চর্যায় আমার শূন্যতা থেকে জন্ম ঘটে অযুত প্রাণের।   কার কাছ থেকে আমি পাঠ নেবো ঘাট-আঘাটার! আমিই তো পদপিষ্ট মায়াকাড়াঘাট-…

  • হাটসভা

    সুজন হাজারী হাঁটু গেড়ে বসেছি জয়েসের হাটসভায় নিমগ্ন পাঠ শেষে গল্পের প্লট খুঁজি তাঁতঘরে মাকু টানি শিল্পকারখানায় স্টিফেন ডিডেলাস তুলিতে আঁকে একজন ফরাসি নতজানু প্রার্থনায় ঈশ্বর নেমে আসে পাশে শ্রমিকেরা প্রিয় স্বদেশ ছেড়ে পাড়ি দেয় অজানা অভিবাসে পাপের দরজা পেরিয়ে গির্জা ত্যাগ করে মহান যিশু অনুশোচনায় বেথেলহামে পুনঃপ্রবেশ করে মাতা মরিয়ম সৃষ্টির যাতনায় সূর্যের আগুনে…

  • সময়-চিহ্ন

    আলোময় বিশ্বাস ১ সভ্য মানচিত্রের ছায়ায় এক অভিনব পাঠশালা, পাঠদান চলে ছেলেমেয়ে উল্লাসে সেই পীঠে সমবেত হয়। শিক্ষকেরা গেরুয়া ভিক্কুর মতো শান্ত সমাহিত বোধি, দুর্বোধ উচ্চারণে যা কিছু ঢালে জাদুবিদ্যা উঠে আসে তাতে, নিশ্বাসে জ্ঞান প্রশ্বাসে হিতোপদেশ এই যে পৃথিবী আর তাবৎ ব্রহ্মা- ওরা শুধু ঘুরে ঘূর্ণনই অনাদি সুখলতা ইতিহাস এইসব শুনে শুনে, বিদ্যার ঝাঁকি…

  • ছায়ালোক-৩৫

    সৌভিক রেজা   কিছু হওয়া না-হওয়ার কথা ভাবি। সবকিছুতেই একটা দায়সারাভাব লেগে থাকে, যেন অন্ধকারে অচেনা মলিন কোনো বারান্দা। মাঝে মাঝে যারা ফোন করেন, তাদের সঙ্গে কথা বলতেও ক্যামন যেন ক্লান্তি। অচেনা কোনো গলিতে, কোনো অচেনা নদীর মাঝখানে, ভাঙা লাল রাস্তায় নিয়ে যেতে পারে যারা তারা এখন কোথায়, কোথায় তাদের আবাস-নিবাস? যার কাছে যাই সে-ই…

  • সাদাই তো ছিল

    মাহমুদ কামাল   সাদাই তো ছিল রঙের প্রলেপ দিয়ে সৌন্দর্য বৃদ্ধির যে তুলির আঁচড়ে প্রস্ফুটিত হলো প্রকৃতপক্ষে তা কালিমা লেপন। এরকম চিত্রগুলো বিচিত্র হয়ে হেসে ওঠে যেন ক্রূর হাসি… সাদাই তো ভালো ছিল ভুল ব্যবহারে রঙেরও অর্থ বদলে যায় লাল-নীল-সাদা-কালো বদলে যেতে যেতে অবশেষে পড়ে থাকে ‘ছেঁড়া টুকরো মেঘ…’

  • একজন হাবীবুল্লাহ সিরাজী

    হাবীবুল্লাহ সিরাজী     কে শুয়ে আছে পদ্মপাতায়? কে ভাসে কচ্ছপের নাকে? কে নেয় ঘুমন্ত ডিমের মধ্যে আশ্বিনের চাঁদের হিসেব? বড়ো ভয় ছিল যদি মেঘ খোঁজ পায় ব্যাঙের ছাতার মতো সন্ধ্যাতারাটি তবে তাকে পুঁতে দেবে অন্ধ গোশালায়।   ম’রে গেলে বোঝা যাবে তাকে।   জল স’রে গেলে ধরা দায় এইখানে জলাশয় ছিল, আগুন নিভে গেলে…