কবিতা

  • দুটি কবিতা

    ইকবাল হাসান   জলের আকুতি   মাগো একটু জল দাও। দুপুরের ছায়া হয়ে অন্ধ ভিখিরি এক তোমার দুয়ারে দ্যাখো দাঁড়িয়ে রয়েছে যেন চৈত্রের তৃষ্ণা বুকে নিষ্পত্র দেবদারু। মাগো একটু জল দাও এই অন্তহীন তৃষ্ণার্ত আগুনের পদমূলে।   এতো জল চারদিকে, তবু মাগো বৈষ্ণবের জলতেষ্টা কখনো মেটে না।   বাউল   বেরিয়ে ছিলাম ঘর ছেড়ে এক…

  • জ্বেলে রাখি অন্ধকার

    ফারুক মাহমুদ   জ্বেলে রাখি অন্ধকার। আলো আসবে। এসো প্রতিশ্রুতি প্রাণের সংকেত শুনি প্রতীক্ষার কাছে তৃপ্তি তবে দূরে থাক। সময়ের ছদ্ম নির্ভরতা নয় সে উল্লাসধ্বনি। স্মৃতি জেগে আছে   যথেষ্ট সামান্য হোক – তার পরও আলোফোয়ারায় নানা বর্ণ সবুজের শুভজন্ম হাসে চিরায়ত শব্দটি যে ‘প্রেম’ কে না-মানে বলো মানুষ ‘মানুষ’ পেলে আজো ভালোবাসে   পাঠ…

  • বসন্ত

    মনিকা রহমান বন্দ্যোপাধ্যায়   ফুলে ফুলে ছেয়ে গেছে সমস্ত বাগান হাওয়ারাও গাইছে শুধু বসন্তেরই গান, আমরাই ঘরে বসে আছি পাইনি কোনো কিছুই সব দেখেছি আর ভাবছি এটাই কি আমাদের বসন্ত? তমোহর তোমার গিটার তো আমার ঘরে নেই, কারণ তুমি তো জানো আমার কোনো ঘর নেই, ঠিকানা নেই। তমোহর তোমার গিটার এখনো এবং চিরদিনই বাংলার ঘরে…

  • চশমা

    মাহবুব বারী   আমি সব সময়ই ভাবি চশমাটা কেমন! তুমি যখন চশমায় অভ্যস্ত হয়ে ওঠো তোমার স্বভাবের মতো, তখন তুমি অন্তরঙ্গ হয়ে মিশে যাও চশমার ফ্রেমে কিন্তু তুমি কি জানো তুমি কতটা দূরে দেখতে পাও?   আমি আরো ভাবি চশমা আবিষ্কারের আগের কথা – তখন কী হতো? প্রত্যেকেই দেখত ভিন্ন ভিন্ন ভাবে ভালো কিংবা মন্দ…

  • মিলনের জন্য কয়েক লাইন

    অলোক বন্দ্যোপাধ্যায়   স্মৃতিকে বাঁচাবে বলে জামার বোতাম ঘরে ফুটিয়ে রেখেছো তুমি নিষিদ্ধ গোলাপ।   কবিতার জন্য তুমি কিছু তীক্ষ্ণ, বাণবিদ্ধ শব্দ খুঁজেছিলে জাদুদন্ড শূন্যে তুলে মুষ্টির ধুলো ছুড়ে বাজিকর সেই দিন অলৌকিক জ্যোৎস্না এনেছিল   জ্যোৎস্না মানে   মিষ্টি কোনো সোঁদাগন্ধ নয় জ্যোৎস্না মানে   হেরে যাওয়া রেসুড়ের ম্লান চোখে ভূমিকম্প কিমাকার বিষণ্ণতা   বহুক্ষণ আগে…

  • দুটি কবিতা

    হাসান হাফিজ   দীর্ঘ হও লানত বর্ষণ করো   ‘পিপাসা’ শব্দটি আমি আক্রোশে ও ভালোবেসে ছিন্নভিন্ন করে ফেলি, পেতে চাই ঈষদুষ্ণ জল কিন্তু এই প্রচেষ্টা নিষ্ফল, মরীচিকা ভ্রম শুধু দীর্ঘ হয়, মোহনীয় নয় এর কোনো গূঢ় অর্থ মরতবা রয়েছে নিশ্চয় আমি এই প্রচেষ্টা জীবনীশক্তি সহিষ্ণুতা ক্ষয় করে করে আরো নিঃস্ব ভারাতুর হই তারপরও বেগানা প্রান্তর…

  • পথ রোধ ক’রে বারেবার

    মারুফ রায়হান   জোছনা-ধোয়া রাত্রি যখন কাবার পথ রোধ ক’রে দাঁড়ালে আবার এ ক’টা বছর কোথায় ছিলে হে ফাঁদ দেরি হলো যে আসতে গোঁফের তলায় শয়তানি হাসি হাসতে   ভেবেছ ভয়ে কাঁপব নবীন লতার মতো হবো টলমল সাগর ফুঁড়ে আসা রাক্ষসের সামনে যেমন বাতাস বিহবল! তিরিশ বছরে ঝড় কতবার উড়িয়ে নিতে এলে ঘনান্ধকার দানো হয়ে…

  • অলৌকিকের দিকে

    কালীকৃষ্ণ গুহ   সেদিন তুমি বলেছিলে, ‘আমাকে নিয়ে একটা প্রেমের কবিতা লিখুন -’ সেইদিন থেকে তোমার দিকে আর তাকাতে পারিনি।   সেইদিন থেকে মনে হয়েছে অচেনা একটা দিগন্তবিস্তৃত মেয়ে। অলৌকিক। অলৌকিকের দিকে তাকানো যায় না।   মনে পড়বে, ‘অলৌকিকের কাছে সকল আকৃতি ঝরে যায়।’ বলেছিলেন শক্তি চট্টোপাধ্যায়।

  • স্বদেশ জননী

    তরুণ সান্যাল   সুবচনির নিকোবর ওঙ্গি হাঁসে বুড়ো আংলা দেখাচ্ছে গণেশ। যাচ্ছ, যাও সাগরপার অবিন ঠাকুর ছবি লেখে বাংলাদেশে, ওঁর দাদা গগন ঠাকুর ওমনি ছায়া আলোয় সিঁড়ি এঁকেছেন মাঠ গৌড়দেশ কিংবা দশটা ব্যঙ্গ ছবি বঙ্গবাসী মরবে কুটোপাটিতে হেসে, যেখানে বাপ্পাদিত্য সাঙনে দোলায় দুলেছে শোলাঙ্কি দুহিতা। তারপর তো দিন গড়ায়, গণেশ বাপ্পা দেশ ছাপিয়ে রাজপুত সৈনিক,…

  • নিহতরা ফিরে আসে মধ্যরাতে

    ভাষান্তর : মঈনুস সুলতান গভীর রাতে জেগে ওঠে তারা সাদা হয়ে আসা কোটরে জ্বলছে মণিহীন অাঁখি, হেঁটে যায় শহরের ল্যাম্পপোস্টহীন দুর্গম গলিতে অবজ্ঞা করে পেঁচাদের ডাকাডাকি। কাফন জড়িয়ে রেখেছে তাদের দেহ কিন্তু ঢাকতে পারেনি পরিচয়, অননের রেখায় অাঁকা হয়েছে সিসার গাছপালা বীভৎস বুলেটের সাথে হয়েছে তাদের পরিণয়।   রোদন করে সমবেত… গান গায় তারা উচ্চৈঃস্বরে…

  • মর্মর

    তুষার কবির শীতঘুমে পাতা ঝরে; আরো ঝরে মর্মরের ধ্বনি – ভেজা কোরকের ঘ্রাণ ভাসে কৌমুদিনী স্বরে – বিকল পালক ওড়ে চারিদিকে – খড়ের গাদার পাশে শুয়ে থাকে শাদা কাকাতুয়া – কুয়াশার ক্যারাভানে চড়ে হারিয়ে ফেলেছে সে তার পীতাভ-পিঙ্গল ডেরা! তুমি চেয়েছিলে আজ শুধু কথা বলে যেতে – ভেতরের চাপা রাখা কথার বুদ্বুদ সব বের করে…

  • বিবাহিত শিক্ষয়িত্রী

    মাসুদ পথিক   এই যে ভূগোল, অতিসুন্দর! ক্লাশের পেছন থেকে দেখতে বিবাহিত শিক্ষয়িত্রীর গলায় দ’মগ্ন, বর্ণমালা একী! নেই কোনো প্রসাধন যার বাহিরে, ভেতরে একরোখা আলো   হ্যাঁ, ভূগোল ক্লাশে থাকে রহস্য টিলা, দুটি অক্ষরের কোমলভারা দুঃখ ঊরুসন্ধির বারান্দায় আমি ফেল করা ছাত্র এক, আর বন্ধুরা লুকিয়ে তাকিয়ে থেকে থেকে আলোতে গেছে মারা, পালিত লাশের উজ্জ্বলতায়…