কবিতা

  • লোকোত্তর পটভূমি

    খালেদ হোসাইন   লোকোত্তর পটভূমি                       যদি ভুলে যাও তুমি আমার উপায় হবে কী যে ব্রহ্মান্ডের মূলে যদি                       না থাকে কামনা-নদী বিষোদ্গারে যাব না কি ভিজে?   খন্ড অভিজ্ঞতাগুলো                      মধ্যরাতে বাঘে ছুঁলো এ আত্মা বিদীর্ণ হয়ে যায় ঘনায়মান অন্ধকার                      ডাক দেয় বুকে তার আর কত থাকব প্রতীক্ষায়?   এ অনন্য অন্বেষণ             মহাবিশ্ব আবর্তন পরিহাস শিরোধার্য করি…

  • আবার

    আশিস সান্যাল   এখন কাশের বনে তোমার মুখের মতো নেমেছে রোদ্দুর। বর্ণময় চারিদিক চোখ মেলে অনুরাধা দেখি যতদূর। রঙিন পাখিরা যেন উড়ে যায় ডানা মেলে চিত্রল আকাশে সাদা মেঘ যেন আজ প্লাবিত স্রোতের নীলে নিরিবিলি ভাসে।   বহুদিন পরে আজ মনে হয় প্রত্যাশার নব জাগরণ। বিহবল বাতাসে কাঁপে চারদিকে অবিরত আমলকী বন। চারদিকে আলোড়িত যেন…

  • যে এলো সে চলে যায়

    শাহজাদী আঞ্জুমান আরা   হাওয়ায় পাতা পড়ার মতো শব্দ ভেসে আসে যেন স্বপ্নের শিথান ছেড়ে কেউ উঠে আসছে পাড়ে ব্রীড়াবতী রমণীর মতো শ্ল­থ, ঢলঢলে …   স্বর্গের বাগানে যে এলো উৎসুক দুচোখে দেখলো না কেউ যেন দুর্ভিক্ষের পাথর রে-কিশোরী নিজেই কুড়িয়ে নাও চেতনার মাটিতে তার আগে সার। বাগানে জমে আছে কিছু অন্ধকার অনুভূতি এলোমেলো চারা,…

  • কবিরাজ বিল্ডিংয়ের ছাদ

    হাবীবুল্লাহ সিরাজী   এ কবিতা ছাদ এ কবিতা মিলন চৌধুরী এ কবিতা বিনয়বাঁশি মাটিমাখা কাঙালের নিঃস্ব আলিঙ্গন ইঞ্জিনবোটের পেটে দাতিনার ফইড় পাথরঘাটার ঢালে এঁটো নুনজট   এ কবিতা ছাদ এ কবিতা হার্বারের নতুন সারেং এ কবিতা তীর্যকের উষ্ণ লাভ লেন আফসোসে গলা আঙুলের বুড়ো ছাপ বরফকলের নিচে সাম্পানের গুঁড়া পতেঙ্গার ঊরু-খোলা খেয়াল-তামাশা   এ কবিতা…

  • প্রথম দিনের মতন

    ভূমেন্দ্র গুহ   কেমন ক’রে-যে প্রথম দিনের মতন এ-মুহূর্ত – সকালের ও বিকেলের রোদের ভিতরের এই নগ্নতা – যা ছিল সেই প্রথম দিনে। শীত এখন, এবং আলো দেরি ক’রেই আসে, তা হলেও আসে উৎসবের মতনই, আর, এই-যে ঢিমেতালের আলো, তা-ই যথেষ্ট, মনে হয়; আলোর একটা ধারণা – এবং তার দিকে নগ্ন হেঁটে যাওয়া। তার পরেই…

  • নিঃসঙ্গ মানুষের কোনো বন্ধু হয় না

    রবিউল হুসাইন নিঃসঙ্গ মানুষের কোনো বন্ধু হয় না মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ সব সময় খুব একা নিঃসঙ্গতা ছাড়া মানুষের কোনো বন্ধু নেই একজন একাকী মানুষের কোনো বান্ধব জোটে না কেউ তার সঙ্গী হতে চায় না   ওই যে-বিকেল সে খুব একা সকালও তাই মধ্যাহ্নও তেমনি অপরাহ্ণ সন্ধ্যা এবং গভীর রাত নিজেরা ছাড়া ওদের আর…

  • নয় লক্ষ পৃষ্ঠার বই

    মণীন্দ্র গুপ্ত   ব্যাঙ্গমা-ব্যাঙ্গমির বিবাহকালে গাছটি ছিল ফুলে ফলে ভরা যুবতী চার যুগ কেটে যাবার পরে গাছটা এখন ফোকলা, কোটরে কোটরে গর্ত, হাঁটুর মালাইচাকি বাদ গেছে। গাঁটে ভরা, ফাঁপা বুড়ো গাছের বদলে ওরা এখন একটা অতি প্রাচীন ভাঙা বাড়িতে বাস করে আর সারা দিনরাত ধরে কথা বলে – কথা কথা কথা – খনার বচন-গ্রামের রূপকথা-গল্পকথা-…

  • মৌলভীবাজার খুব দূর নয়

    শাহজাহান হাফিজ মৌলভীবাজার খুব দূর নয়, অথবা অনেক দূর – নাগাল পাবো না কোনোদিন! অথচ এমন ছিল একদিন, অরণ্যকে ভালোবেসে অরণ্যের কাছে গেছি; বলেছি, তোমাকে ভালোবাসি! অথচ এমন ছিল একদিন, একা-একা, উদাসী পাহাড় বেয়ে, গেছি বহুদূর; বলেছি, তোমাকে ভালোবাসি! এসবই স্বপ্ন আজ! স্বপ্নের ভিতর আজো টের পাই : ঝরে জল, ঝরে জল – ঝরে শুধু…

  • একটি স্থিরতা

    আলোক সরকার   এক দুপুরে তার প্রয়োজন অপ্রয়োজন হল। যা শুরু হয়েছে তার দিকে নিস্পৃহ হও। হওয়ার দিকে নিস্পৃহতা বিরামের দিকে নিস্পৃহতা।   এমন একটা কোলাহল যার কোনো শব্দ নেই। দিক দিগন্ত ব্যাপ্ত করা নিশ্চয়। নিশ্চয় প্রতিশ্রুতি দিচ্ছে না নিশ্চয় অঙ্গীকার করছে না। কালো এক ঢেলা অন্ধকার আর অপ্রতিরোধ্য একাদিক্রম।

  • মুহূর্তপুরাণ

    মুহম্মদ নূরুল হুদা মুহূর্তের গর্ভ-জাত, তোমার তো অন্য কোনো পরিচয় নাই; সময়ের গর্ভ ছেড়ে চিরকাল সময়ের গর্ভে থেকে যাই। কে গেছে তোমাকে ছেড়ে? সে কি তবে অধরা পালক? যে গেছে তোমাকে ছেড়ে তার সাথে তোমার তো লেনদেন নাই।   যেতে যেতে ফিরে আসি, ফিরে ফিরে দেখি সব পথ, শ্বেত বলো কৃষ্ণ বলো সব পথে সমুড্ডীন…

  • অরণ্যের অন্ধকারে

    মাহবুব সাদিক   নির্বান্ধব অরণ্যের কোলে এক শীতের বিকেলে তার সঙ্গে দেখা হয়েছিলো আমার – সারাদিন দখিনা বাতাসে দোল খেয়েছে সবুজ পাতারা, যেন স্মৃতিকাতরতাময় শরীর দুলিয়ে কেউ নিজের ভান্ডার থেকে সবুজ ফেরি করছে সারাদিন, তারপর সেই ঘন সবুজের মধ্য দিয়ে অলস বিকেলে নিজের রাজকীয় গাম্ভীর্যে উদাস আর নির্ভীক উঠে এলো রাজার মতো বাংলার বাঘ –…

  • একটি ছোট্ট ক্লু

    আসাদ চৌধুরী   তিনি আশ্বিনের পর পাতে ইলিশের আয়োজন দেখে খুশি নয়, বরং দু-চার কথা রেখেমেগে শোনাতেন। মানুষের বাড়া বেশি ভুলো মন; তাঁর উপদেশ, মুচকি হেসে, পাওনা টাকা পেতে হলে বারবার চাইতে হবে, চুল পেকে গেলে বান্ধবের ঘাটতি হবে নিজের ছায়ার সাথে শুধু স্মৃতি নিয়ে কত আর আড্ডা দেবে ভ্রাতঃ? শোনাতেন, বলদে হলুদ কেনে, আদা…