কবিতা
-
মরুর যে-মেঘ
আমিনুর রহমান সুলতান পাহাড় পাহাড়ই, পাহাড় বলেই তার কোলে নেমে আসে মেঘ পাহাড়ের ক্ষয় নিয়ে ঢলে ঢলে বয়ে চলে মেঘ নদী হয়ে যায়… মরু সে-মরুই মরুর মেঘ নামতে দেখেনি কেউ। মরু ছাড়া। পাহাড় ভুলে যায় তার কোলের মেঘের স্মৃতি মরুই ভোলে না স্মৃতি মরুর যে-মেঘ উড়ে উড়ে ছায়া দেয় কুয়া খোঁড়া তার জলে… মরুর কুয়ার…
-
কালো গোলাপ ও প্রবালদ্বীপের স্বপ্ন
নাসির আহমেদ অসংখ্য লাল গোলাপ দেখেছি জীবনে, দেখেছি দু-একটি সাদা গোলাপও কিন্তু যে গোলাপ কখনো দেখিনি – সেই কালো গোলাপের পাপড়ি গতরাতে ছুঁয়ে গেছে আমাকে ঘুমের মধ্যে। তারপর থেকে আমি কালো গোলাপের জন্য তৃষ্ণার্ত জেগে উঠি প্রতিদিন। এক আশ্চর্য হাহাকারে। যাইনি প্রবাল দ্বীপে কস্মিনকালেও, সূর্যস্নান করিনি কখনো সৈকতের রুপালি বালিতে ঝলমলে ভোরের আলোয়। অথচ আশ্চর্য…
-
এতোটা সরল তুমি (অমৃত মাইতি বন্ধুবরেষু)
মুহম্মদ নূরুল হুদা এতোটা সরল তুমি এতোটা সহজ এতোটা ভনিতাহীন এতো অভিমানী ধর্মাধর্মে আস্থাহীন, স্থির কর্মধ্যানী, তর্কসূত্রে গড়ে নাও অভেদের ঘর : মানুষ-পতঙ্গ-ঘাস কেউ নয় পর। মাটিকে আদর করে ডাকো তুমি ‘মা’ আগুন যদিও দাহ্য, বলো অগ্নিদেব, জলের সান্নিধ্যে তুমি করো গঙ্গাøান : সর্বভূতে লীন হতে তবে কার ভয়? : এ মহাবিশ্বের মতো ব্যক্তিও অক্ষয়।…
-
পর্যবেক্ষণ
আসাদ চৌধুরী গুণীজন তাঁর বদলেমানতেই হবে নাম তাঁর আল-বেরুনি,ঋতু সম্পর্কে সমবয়সী নারকোলগাছটির বিবরণ, জুড়ে দিলেন : অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। কেন নেই লাল চিরুনি!শীতে কাঁপে বৃষ্টিতে সারাক্ষণ ভেজে এখনো পায়রা দুটোরোদে পোড়ে, একটু বেশিই পোড়ে ওরা তাই জাতিচ্যুত, না পারে বকম বকম,কোনো বৃক্ষই লেখাপড়া জানে না, স্টুডিয়োর সময় খতমটিপসইও দেয়নি বোকা কৃষকের মতো একটি শিশুও…
-
দুটি কবিতা
অলোকরঞ্জন দাশগুপ্ত পাখিদের খাবারদাবার দীঘা থেকে আমি ঝিনুকের জালবোনা চারুশিল্পের একখানি আলপনা তুলে এনে যেই বাগানে শিরীষডালে টাঙিয়ে দিলাম, শালিখেরা জানত না তার আস্বাদে কীরকম সান্ত্বনা গচ্ছিত আছে, ফলত উঁচকপালে উড়ে গেল ওরা দূরের এক তমালে। আমিও ছিলাম কাছেপিঠে অনাবাসী Ñ তিন ঋতু পরে মালঞ্চে ফিরে দেখি ঝুলে আছে জাল, ঝিনুকেরা সুনসান, আমি বেঁচে নেই…
-
নতুনের ঘ্রাণ
শামস আল মমীন দিনের আলোতে সবকিছু দেখা যায়, এতেই আমার যতো ভয়। একবার এক বন্ধুর বাসায় গিয়ে মুখ ফসকে বলেই ফেলি, আমি তোকে খুন করতে এসেছি, তারপর হাসতে হাসতে আমরা আবার বন্ধু হয়ে যাই। কিন্তু ওসবে আমার কিছু যায় আসে না। বরং চিরকালীন অভ্যাসে চিড় ধরে মানুষেরা চিরহরিতের গন্ধ নেবে এটাই স্বাভাবিক। গাছেরা সর্বত্র আকাশমুখী;…
-
আদিম কোরাস
সুজন হাজারী নদী জলে নেমেও ছোঁবে না জল একাদিক্রমে পার হবে নদীমাতৃক স্বদেশে প্রবাহিত জলধারা, এ কেমন প্রতারণা! জলের প্লাবনে ভাসবে ক্ষেতের ফসল গরুছাগল সাংসারিক যাবতীয় পণ্যাদি খড়কুটোসমেত মড়ালাশ। জনারণ্যের মুখোমুখি চ্যালেঞ্জ ছুড়ে নিরপেক্ষতার বারুদকাঠি জ্বেলে রেখে জেদবশে বড় বেশি মূর্খ, ভণ্ড কাপালিক। নিজেকে ধোয়া তুলসীপাতার আড়ালে পরিমাপক পারদের তলদেশ ছোঁয়া, ভনিতাশ্রয়ী নিরেট সাক্ষী গোপাল।…
-
দুজন সুবর্ণ আত্মঘাতী
জাহিদ হায়দার ‘মেয়েটি কি নেমে যাবে পরের স্টেশনে?’ ‘ছেলেটি কি নেমে যাবে পরের স্টেশনে?’ ‘নামলো না, কতদূর যাবে?’ ‘ভালো লাগলো, ছেলেটি নামলো না।’ ‘ও কি দেখছে চলিষ্ণু গ্রাম, মৃত নদী?’ ‘ও কি দেখছে আকাশ, হেমন্তের শূন্য মাঠ?’ ‘ওর কি প্রেমিক নেই? প্রেম ছাড়া সুন্দর কখনো থাকে একা?’ ‘ওর কি প্রেমিকা আছে? মনে হয় আছে।’ ‘বই…
-
অদ্ভুত অপেক্ষা
শামসুল ফয়েজ নিষ্প্রভ সন্ধ্যায় অনাত্মীয় রেস্তোরাঁয় বসে থাকা। এই বসে থাকা কোনোকিছুর অপেক্ষা নয়। চোখ খোলা থাকে উন্মুক্ত দরজার দিকে। চোখ বুঝি চায় কোনো সুস্মিত মুখের হঠাৎ ঝলক। কান বুঝি শুনতে চায় কোনো মধুর গৎ-এর সুধাময় গিটকিরি। চারপাশে অচেনাজনের বহু ব্যবহৃত কথার জাবর কাটা। ডাইনে-বাঁয়ে-সামনে-পিছনে সবাই অচেনা। তবু পরিচিত স্থানে অভ্যাসবশত বসে থাকা। এ যেন বা…
-
ফিরে যাওয়া
শংকর চক্রবর্তী যেভাবে এসেছি সেটা মূল্যহীন মনে হয় আজ বরং সাতসকালে ময়ূখমালীর আলো গায়ে মেখে একা টমেটো, ঢেঁড়স, পুঁই কত কাশফুল দেখে নিই শুয়ে শুয়ে – কেন যে এসেছি নগ্ন পায়ে মনে নেই সেখানে ছায়ার সঙ্গে সম্পর্ক মিশিয়ে শুধু হাহাকার দেখি এই ধুধু মাঠ, দূরে সবজিক্ষেত, কাকতাড়–য়ার খিলখিল মনে হয় মরে গেছি কবে বুকের ভেতর…
-
উৎসব
মনিকা রহমান উৎসবে মেতে আছে গোটা শহরটা। আমার কোঠাগুলো এখন অন্ধকারে। আমার ছোটদা আমার পুচি-তোমর এখন কোথায় আছ তোমরা, দুলাভাই তুমি বা কোথায়? তোমরা কি আকাশের তারা হয়ে আছ? তোমরা কি এইটুকুও বুঝলে না আমি তোমাদের খুঁজছি আর খুঁজছি আমার অন্তরের পুচিটা।
-
মিলিয়ে যাওয়া অক্ষরে
অমিতাভ দাশ একটা আস্ত নদী আর তার সমস্ত জল বুকে পুরে… আকাশের দিকে ‘কি তৃপ্তি! কি তৃপ্তি!’ বলে চাইতেই… সারা চেতনা উঠলো দুলে – ছলাৎ ছলাৎ! দেখি তারপর… নদী ও আকাশের প্রতিফলনের ম্যাজিক আলোয়… আমার চুলের সীমারেখা থেকে কেমন অদৃশ্য-হওয়ার… শুরু! এরকম আলোয় ভাঙতে ভাঙতে দৃশ্যমান ও স্বচ্ছতায় ভাঙতে ভাঙতে হয়তো বা কোনো একদিন পুরো…
