কবিতা
-
প্রেম হোক বৃষ্টি হোক
মাহবুব বারী প্রেম হোক আমার আত্মার ভেতরে আর বৃষ্টি হোক আমার আত্মার ভেতরে প্রেম হোক বৃষ্টি হোক আমার অদৃশ্য অন্ধকার সত্তার ওপর অঝোর ধারায় নামুক আমাকে নিয়ে যাক স্বপ্নের শান্তির গভীরে নিয়ে যাক যে-স্বপ্ন শান্তি অনাদিকাল থেকে এসে মিশেছে অনন্তের পথে যে দুঃখ-বেদনা ভেলার মতো ভেসে ভেসে তার উপর প্রেম হোক বৃষ্টি হোক আর এই…
-
জামতলা
কালীকৃষ্ণ গুহ এইসব কথা থেকে দূরে চলে যেতে হবে একদিন এই কথা ভাবি মাঝে মাঝে সূর্যালোক হয়েছে বিলীন। সরলতা, তুমি ঘর বাঁধো আমাদের মর্মে, কবিতায় বিচ্ছেদের কথা যেন থাকে বিস্মৃতির কালের ধারায়। জটিল হয়েছে বোঝাপড়া জটিলতা ঘিরে অস্তাচল – এখানে দাঁড়াই কিছুক্ষণ ব্যর্থতাও বস্তুত সরল। অনেক কথার ভার নিয়ে পথে পথে ঘোরে ফেরিঅলা – কোনদিকে…
-
খোয়াবনামার কবিতাগুচ্ছ
ইমরুল চৌধুরী চার দোষ তো আমার নয় খানিক দোষ কপালের কপাল-ফেরে আমি আবার অগস্ত্যযাত্রার সাড়ে তিন কোটি বছর পর সৌরলোকের দূরতম গ্রহ থেকে ছিটকে পড়েছি লোকারণ্যের এই দুষ্টু গ্রহে শরণার্থী উদ্বাস্তু শিবিরে আমার আশ্রয় যেখানে বৌদ্ধ-মুসলমান ধর্মে ধর্মে যুদ্ধ বিচিত্র কিছু নয় আমরা যে যার রঙের পেনসিলে এঁকেছি মানচিত্র মাটি ফুঁড়ে বেরিয়েছে কোপার্নিকাস গ্যালিলিও বিদ্যাসাগর…
-
নিঃসুর
পিয়াস মজিদ সমুদ্রধ্বনিতে বধির হয়েছি অনন্ত অগ্নিপ্রপাত। শুধু এক নিরালা রাত্রি কাফ্রি পরির মতো বয়ে গেছো সেই জলদগ্ধ জীবনে আমার। আলো-আঁধারির এই অনুপম বন্দিশ ঝরে পড়ি টুপটাপ নীলিমার মেঘলা জলসা থেকে। আমার মরণে ভারাতুর ইত্যাকার সুরের ফোটায় একদিন ঠিক পাবে নিকষিত রৌদ্র।
-
বনপরির উড়াল
সেলিম মাহমুদ হঠাৎ করে ওকি বিদ্যুৎ দিয়ে গেল আমার পাখনা মেলা জলাশয়ে! গরমে গরমে নাভিশ্বাস ছিল যখন চলাচল উপযোগী উপত্যকা ইশারায় ও থামলো, থেমে গেল বনপরির উড়াল। উড়তে উড়তে যেই না গিয়েছি ওর কাছে অমনি হারজিতের খেলায় জব্দ হলো লভ্যাংশের অ্যাকাউন্ট। এখন খুঁজি না অকাল বিকেল সন্ধ্যা হলেই আবার বসাব বিদ্যুতের সভা।
-
মৃত চাঁদ
সুহিতা সুলতানা শহরের সবচে’ মতলববাজ ছোকরা স্বেচ্ছাসেবিকার হাত ধরে পালিয়েছে গতকাল। তারপর মানুষের ঈর্ষা বলে কথা! স্তব্ধ রাতের অন্ধকারে অগ্নিদগ্ধ পথে ক্ষ্যাপা বাউল গেয়ে ওঠে জীবনের গান। দূরে বহুদূরে দৃশ্যত এক বৃদ্ধ মাতাল সুরম্য নাস্তিক সেজে বাড়িয়ে দিয়েছে ব্যক্তিগত গলা। এ সময় কে যেন ঝড়ো বৃষ্টির মধ্যে দৌড়তে থাকে। কী চায় সে? সে কি আত্মহত্যা…
-
জীবনের ক্লোরোফিলে রোদে
হাসান হাফিজ বনেই ফোটে না শুধু ফুল আমরা জানি ভুল হয়ে মনেও সে ফোটে রাতের কুহেলি ছিঁড়ে চমৎকার নবজাতকের মতো ক্রন্দনে জানান দিয়ে আলুথালু সূর্যও তো ওঠে রোদ্দুর গড়িয়ে পড়ে শিশু রোদ আলো মুঠি মুঠি এতক্ষণে আঁধারের পর্ব শেষ আপাতত লম্বাটে বিশ্রাম নিরঙ্কুশ ছুটি কবিও কি ছুটি চায় গুটিগুটি পায়ে চলছে স্বপ্নশিশু তার কবি তো…
-
বদলে যায় পথের প্রকৃতি
মাহমুদ কামাল পাড় ভাঙতে ভাঙতে কত পথ নদী হয়ে গেল চলতে চলতে কত বন্ধু বন্ধুর পথের মাঝে ভেঙে দিলো প্রীতি জীবনযাপনের নানা চক্রযানে দুর্ঘটনা সাক্ষী হয় কৌশলের কাছে যেমন ঝড়ের পর তাণ্ডবের চিহ্নসূত্রগুলো ক্ষতিকেই বৃদ্ধি করে দ্রুত তেমনই বন্যার পর শুশ্রƒষার মতো পলিমাটি বর্ণময় করে তোলে পার্থিব জীবন পাড় ভাঙতে ভাঙতে যত পথ নদী হয়ে…
-
পদচিহ্ন
শেলী নাজ প্রাণ পেতে বসে আছি পাবো বলে তোমার পায়ের চিহ্ন তোমাতে আক্রান্ত রাতে অনিদ্রা শুয়েছে চক্ষুতে ব্রজধামে পাঁজর পেতেছি তোমার বজ্রপাত নেব বলে নিষেধের আংটা খুলে ধরিত্রী আমার লুটিয়ে পড়ল তোমার রক্তাভ পায়ের পাতায় ধরা দিতে দেখা পাবো ভেবে চোখ পেতে নিচ্ছি এই অদর্শন মুমূর্ষু শরীর, বেজে ওঠে øায়ুতল তোমার উপলে বৃক্ষের নবীন রং…
-
ব্যক্ত কিংবা অব্যক্ত জীবনানন্দ
ওবায়েদ আকাশ জীবনানন্দ ঘুরে গেলেন। বসেছিলেন সজনেতলায়, ভোরে… তার মুখ থেকে কার্তিকের হিম খসে পড়ে গেলে তখন ভোর হয়, তখন জ্বর ওঠে ঝিঁঝি পোকার দেহে কিছু বললেন কিছু হাসলেন বলে জানাল বাড়ির অস্থিরপ্রাণ পাখি আমার ঘুম পেল, তোমার আগ্রহ ছিল, ঘুমে – তার মুখশ্রীর শেষে তোমার-আমার বিভ্রান্তি নিয়ে আজ যে কাঁটাতার বৈঠকের কথা; মাননীয় মেঘলাদিন…
-
অন্ধকারের রবীন্দ্রনাথ
বিশ্বজিৎ চৌধুরী রবীন্দ্রনাথের জীবনের কথিত অন্ধকার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে রকে-রেস্তোরাঁয়; এত যে আলো জ্বেলেছেন তিনি হঠাৎ সব তুচ্ছ হয়ে গেল, শুধু অন্ধকার অন্ধকার নিয়ে চিত্তাকর্ষক সব গবেষণা কাদম্বরী দেবী শেষ চিরকুটে কী লিখেছিলেন কাহিনি বিস্তারের সে কী উত্তেজনা! এত রস ও রসদ জমা ছিল কালের ভাঁড়ারে ভ্রাতৃবধূ, ভ্রাতুষ্পুত্রী কিংবা দূর-বিদেশিনী প্রতিটি সম্পর্ক ঘিরে যৌনগন্ধী…
-
ভাষা
শুভাশিস সিনহা তুমি যে-ভাষায় কথা বলো তাকে একবার পাখি করে উড়িয়ে দিও আমাদের উঠানের গাছে এসে যেন বসে সে ডাকলেই যেন আমি শিখে নিতে পারি ভুলে যাওয়া স্বর আর সুরগুলো আমরা যেদিন এক হয়েছিলাম সেদিন ভাষাটিকে পুড়িয়েছি দুজনের অন্তর্গত আগুনে পুড়ে খাঁটি হয়েছিল আমাদের ভাষা আজ আমরা পরস্পর ছিন্ন কেউ কাউকে ছুঁতে পারি না জ্বলে…
