কবিতা
-
মিলনের দ্বন্দ্ব
টোকন ঠাকুর ভাষা কি সামর্থ্য রাখে, আলো দেওয়ার, তাকে, যে অন্ধ? ‘দাম্পত্য মধুর মিলন’ বইটি মুখস্থ করেও আপা-দুলাভাইয়ের দ্বন্দ্ব এক ইঞ্চিও কমল না, বরং তা বাড়ল, বেড়ে এখন বত্রিশ ইঞ্চি… একদা পালিয়ে প্রেমের বিয়ে করা ছিল প্রথম বিপ্লব, ভেঙে অনুশাসনের ছন্দ আজ ছন্দহীন দিন, ফ্যাকাসে-মার্কা-রঙিন, আমিও হয়েছি মামা এবং আপা-দুলাভাইয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, প্রায় নেই…
-
বিলাপ
হাফিজ রশিদ খান রঙ্গময় বারবনিতার মতো রাত আসে দিন যায় রংচটা বিলাপ, একটি চুক্তির জন্যে শুভ সংবাদ কোথাও নেই কালো অক্ষরের দৈনিক বিন্যাসে বনভূমি বড় দুঃখে ভুলে যাচ্ছি সমভূমি সুজনের ধাম তির্যক রোদের মতো জীবিকার লাল জিভ চেটে-চেটে কেবলি বদলে দিচ্ছে পরিত্রাণের পবিত্র নাম রাতের ভেতরে দিন দিনের ভেতরে রাত পরস্পর এইভাবে কুপোকাত
-
নগ্নতা
ফরিদ আহমদ দুলাল এক নগ্নতার প্রস্রবণ ছুঁয়ে শুয়ে থাকা সারারাত নগ্নতা উদার আকাশ বনভূমির কাঁধে পূর্ণিমা-মৌতাত সরিষার ক্ষেতে পতঙ্গের ভিড় ফুলের সুগন্ধ শোভা কামরাঙা-বরই-মটরশুঁটি ফুলের নগ্নতা মনলোভা; দুব্বার চূড়ায় জমে শিশিরে মুক্তোর দ্যুতি, জেগে ওঠে ভোর মেঘের নগ্নতা ছুঁয়ে সুদর্শন ওড়ে চিলের চিকন কণ্ঠে বাজে শোর, বৈদ্যুতিক তারে নগ্নতা কাকের বৃষ্টিতে ভেজার নেশা কাঁটাতারের দিগন্ত…
-
আমার সকল ইন্দ্রিয় অপরাধী
খালেদ হোসাইন রাতের অন্ধকারে বা জোছনায় আমি হাঁটি আমি হাসি আমি কথা বলি – এত অপরাধ? নাকি অপরাধটা কাউকে ভালোবাসার? মাননীয় আদালত, আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসা যাবে না এই পৃথিবীতে? ব্রিজের পাশে ছাতিমগাছ ব্রিজের নিচ দিয়ে জল বয়ে যায় এপাশ থেকে ওপাশে জলের এই চলাচলে আমি শুনি ঝরনার কল্লোল – অপরাধ? মাননীয় আদালত, আমি…
-
সেই সন্ধ্যাগুলো
চঞ্চল শাহরিয়ার সেই সন্ধ্যাগুলো কাকে তুমি দিয়ে দাও রোজ টিভি রুম থেকে বেরিয়ে বারান্দা তারপর পড়ার টেবিল আর হালকা সাউন্ডে আসিফের গান। আজ কার কথা ভেবে পার করো সন্ধ্যা কফিতে মুখ রাখতে গিয়েও ভাবছো এই বুঝি এলো দুরন্ত কিশোর। অবুজ কিশোর আর ফিরবে না কোনোদিন তবু কার জন্য যতেœ রাখো সন্ধ্যা কেন ভাবো যদি একবার…
-
সুন্দরবনে
আলতাফ হোসেন এক হালকা মিষ্টি তরঙ্গে ভেসে যেতে যেতে তানপুরায় গান করবে ভেবেছে। পান করবে মালাই চা পুরনো ময়মনসিংহের। ‘বন্ধু’ শব্দটি আসবে ফিরে। বন্ধুদের সঙ্গে জমবে আড্ডা খুব। একে একে নিবৃত্তিবুয়া, মশকুর আলি খান গেয়ে চলে গেলে বেহালায় ওই মেয়েটি ছড়ে টান দিতে-দিতে গলায়ও উঠবে গেয়ে কেদার গেওয়া ঘিরে কেওড়া শ্বাসমূল সন্ধ্যায় ডুবে গেলে কালোটুপি…
-
আলোহাসির প্রতিধ্বনি
ইকবাল আজিজ ঝড়ের মাঝে সাগরজলে আলোহাসির প্রতিধ্বনি – শুনতে পাও জীবনজুড়ে বাঁশির সুরে ভাগ্য নাচে? জীবনজুড়ে তারার মেলা জন্ম আছে মৃত্যু আছে বিষাদ বেলা। গভীর কালো কষ্টগুলি শুনতে পাই বৃষ্টি হয়ে বরষা রাতে টিনের চালে – আলোহাসির প্রতিধ্বনি ঘুমের ঘোরে জমির আলে। খুঁজতে থাকি অন্ধকারে আলোহাসির প্রতিধ্বনি কেমন যেন ফুটতে চায় গোলাপ হয়ে রাতের শেষে…
-
সোর্জান
খোন্দকার আশরাফ হোসনে দঘিরি পাড়ে বসে আছ।ি বয়োকুল মন। হাতে বড়শি নইে যে ফাৎনার দকিে মন রুজু করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবো আকাশে পাক খাচ্ছে ভুবনচলি, তার চোখে আমাকে নর্ঘিাৎ দখোচ্ছে শালকি পাখরি ছানা। তবে সে আমাকে ছােঁ মারার কথা ভাবছে না – সম্ভবত লাভক্ষতরি বক্ররখে গ্রাফ আধকে আঁখরি কোণে দখেে নয়িছেে স,ে এবং…
-
কালো পাখি
শ্যামলকান্তি দাশ মানুষ নয় জন্তু নয় – পাখি। পাখি আমার লোমশ কালো পাখি, বক্ষদেশ বিদ্ধ করে, আর আঙুর ছিঁড়ে খায়। পাখি, আমার বনের কালো পাখি, সামনে-দূরে ধাঁধামজার দেশ, জটপাকানো ডানাপালক নিয়ে বেরিয়ে এসো, দেখি। আবার দিন, বৃষ্টিভেজা ঘন হাওয়ার দিন, দেখতে দেখতে ফুরিয়ে যাক মেঘ, তখন বোঝা যাবে, তুমিও কত রাস্তা চেনো, আর তুমিও কত…
-
সুইসাইড নোট
শিহাব সরকার সুইসাইড নোট তুমি লেখোনি এক পাতা ঘুমের বড়ি গিলেছিলো হাতে গোলাপি কলম, ঘুম আসছিলো তারপর নিশ্চেতনা, পরম বাঞ্ছার ঘুম। তুমি লিখেছো বটে, হাত তোমার ছিলো না। ও-হাতের অলঙ্কার রৌদ্রের সোনালি ফালি ওই হাত যে-দরজা খোলে তা পেরোলে গুহার ভিতরে শোনা যায় প্রতœনদীর ছলোচ্ছলো ধ্বনি। তুমি সুইসাইড করতে পারো না যদিও শুয়ে আছো বাঁ-কাতে,…
-
রুদ্রপলাশ
মারুফুল ইসলাম উপমা আর উৎপ্রেক্ষার ভিড়ে চিত্রকল্প রূপক প্রতীক খুঁজি দুই নয়নে জগৎ দেখার ফাঁকে একটু করে ক্লান্ত দুচোখ বুজি বদলে যাওয়ার ক্রিয়া প্রতিক্রিয়ায় নিজের ছবি হারিয়ে যায় ভুলে অবসরে এবং অগোচরে রবিশস্য রাখি গোলায় তুলে ফালগুনে যে-বাতাস ডেকেছিল তার কণ্ঠেও ছিল সুধামৃত স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণে আপন ধর্ম এখনো উদ্ধৃত উৎকণ্ঠিত প্রহর কেটে গেলে নিরাপত্তার…
-
সতেজ-উত্থান
বায়তুল্লাহ্ কাদেরী জীবন যেভাবে কথা বলে তোমার আমার সঙ্গে প্রচ্ছন্ন সন্ধ্যায়, শত শতাব্দীর কোলাহলে এখনো মানুষ সেই নির্জন ভাষায় পৌঁছে যায়… বিবর্ণ বন্ধ্যায় যেসব মাঠের প্রসবের কাল চলে যায় কালান্তরে ওরাও তো জানে একদার সবুজ বর্ষায় উর্বরার মন্ত্রবলে শুরু হয় আমাদের সতেজ-উত্থান, অতএব মথুরায় যে-প্রাণের বীজ সুর তুলে কদম্বের তলে আমাদের প্রেম নেচে ওঠে আজ…
