চলচ্চিত্র

  • ক্রুফোর সিনেমায় সংকটের প্রতিচ্ছবি

    সুরঞ্জন রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইতালি ও ফ্রান্সে মুক্তিযুদ্ধে শামিল প্রতিরোধ বাহিনী বিপস্নবের যে-স্বপ্ন দেখিয়েছিল, যুদ্ধ শেষ হতে-না-হতেই বেজে উঠল তার মৃত্যুঘণ্টা। ইতালির মতই ফ্রান্সও বিপস্নবের ঝটিকাকেন্দ্র থেকে ক্রমে হয়ে ওঠে ধনবাদী ব্যবস্থার পরীক্ষাগার। সমসময়ের ইতালির সমাজ-রাজনীতিকে অনুধাবন করতে গিয়ে আমরা দেখেছি, এর জন্য ইতালির কমিউনিস্ট পার্টির দায় যেমন স্পষ্ট, তেমনি তার সঙ্গে যুক্ত হয়েছিল…

  • সুবর্ণ-রেখা সীতার ছিন্নমূল যাত্রা

    সর্বশ্রী বন্দ্যোপাধ্যায় ঋত্বিক ঘটক ১৯৬২ সালে তৈরি করলেন সুবর্ণ-রেখা (The Golden Thread)। সাধারণত গল্পের বিশেষ পক্ষপাতী না হয়েও আমরা  তাঁকে গল্প বলতে দেখলাম, কিন্তু তিনি এমনভাবে গল্প বললেন যে, তাঁর হাত ধরে অনেক কাকতালীয়তার মধ্যেও আমরা ইতিহাসকে প্রত্যক্ষ করলাম। সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘…আজ স্পষ্টই বোঝা যায় ঋত্বিক ঘটকের পক্ষে এই ছবি ইতিহাসের সঙ্গে তাঁর নিজস্ব…

  • অনিল বাগচীর একদিন : তার অন্তর্লোক-বহির্লোকের আলোয়

    আবদুলস্নাহ আল মাসুদ অপু চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধের পটভূমিতে প্রয়াত হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ট্র্যাজিক চলচ্চিত্র অনিল বাগচী একদিন একজন হিন্দু যুবকের অস্তিত্বের টানাপড়েন এবং তার বিয়োগান্ত পরিণতির এক চমৎকার চলচ্চিত্রিক প্রকাশ। অনিল বাগচী একজন যুবক, হিন্দু যুবক। ’৭১ সালে মুক্তিযুদ্ধের প্রায় মাঝামাঝি সময়ে সে প্রচ- রকম আতঙ্কগ্রস্ত, নিরাপত্তাহীন ও কিংকর্তব্যবিমূঢ়…

  • চলচ্চিত্রের কলকাতা : সত্যজিৎ না রবীন্দ্রনাথের?

    শাকুর মজিদ কলকাতার জন অরণ্যে আমাকে ‘কলিকাতা’ চিনিয়েছিলেন কিছু লেখক প্রথমে। যাঁদের লেখায় আমি এ-শহর সম্পর্কে জানি। সে-তালিকায় ফাল্গুনী-নীহাররঞ্জন-শরৎচন্দ্র বা পরের জেনারেশনের শংকর-সুনীল ছিলেন। আমার শৈশবে রবীন্দ্রনাথ আমাকে কলকাতা চেনাননি কখনোই। একমাত্র ‘ছুটি’ গল্প পড়ার সময় কলকাতায় পাঠানো শিশুটির নাগরিক জীবনের কষ্টের কথা পড়েছিলাম। কিন্তু কলকাতা আমাকে দেখিয়ে চিনিয়েছিলেন প্রথম তিন চলচ্চিত্রকার – রায়-ঘটক-সেন। মেঘে…

  • পরিবার, পারিবারিক বন্ধন, পিতৃতন্ত্র : ঋত্বিকের সিনেমায়

    ইরাবান বসুরায় ঋত্বিক ঘটকের প্রথম ফিল্ম নাগরিকে ছিল একটি পারিবারিক কাহিনি, মেঘে ঢাকা তারায়ও তাই, কোমল গান্ধারে তার আভাস, সুবর্ণরেখায় দুভাগে ভাগ হয়ে আছে এই পারিবারিক কাহিনি, তিতাস একটি নদীর নামে তারই ভাঙাগড়া, যুক্তি তক্কো আর গপ্পোতে পারিবারিক জীবন ভেঙে যাওয়া। অন্যদিকে অযান্ত্রিকে কোনো পরিবার নেই, আর বাড়ি থেকে পালিয়েতে আছে পারিবারিক বন্ধন থেকে পালিয়ে…

  • অঞ্জনের ছবি

    শাহীন আখতার   লোকেশনে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুর-ইদ্রাকপুর-রিকাবিবাজার, তারপর মানিকগঞ্জের বেহুথা-তেওতা ঘোরাঘুরি শেষে ঠিক হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেঘমল্লারের (তখনো নাম ‘রেইনকোট’) শুটিং হবে। সেট তৈরির কাজ চলছে। আমি অঞ্জনের মুখে গল্প শুনি। স্ক্রিপ্টের সঙ্গে মিলিয়ে কিছু টুকরা-টাকরা দৃশ্যও চোখে ভাসে। কিন্তু মনটা পড়ে থাকে কম্পিউটারে, ময়ূর সিংহাসন উপন্যাস তখন শেষাবস্থায় – গড়াপেটা চলছে। ছেঁড়া ছেঁড়া…

  • মেঘমল্লার : বাংলা চলচ্চিত্রের সুদিনের ইঙ্গিত

    এন রাশেদ চৌধুরী বাংলাদেশে জীবনঘনিষ্ঠ, শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ ও এর প্রসারে সম্প্রতি এগিয়ে এসেছে ‘বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম’। তরুণ চলচ্চিত্র-নির্মাতা গড়ে তোলার পাশাপাশি এর কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে নানারকম চলচ্চিত্র নির্মাণ, এর বিপণন ও পরিবেশনে। এ উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদান ২০১৩ ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের…

  • চ্যাপলিনের প্রথম ছবি

    সুশীল সাহা  আমাদের পরম সৌভাগ্য যে, সিনেমার প্রায় জন্মলগ্ন থেকে এই মহাশক্তিশালী শিল্পমাধ্যমটির সঙ্গে যুক্ত হয়েছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পী চার্লস স্পেন্ডার চ্যাপলিন। অথচ দারিদ্রে্যর কশাঘাতে জর্জর শিশু চ্যাপলিনের সামান্য গ্রাসাচ্ছাদনের জন্য বেপথু হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু সবার অলক্ষে রচিত বিধিলিপি বোধহয় একটু অন্যরকম ছিল। তাইতো মাত্র পাঁচ বছর বয়সে উপার্জনের…

  • গেরিলা নির্মাতার গেরিলা

    গোলাম শফিক  বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে গেরিলাদের বলেছিলেন ‘গরিলা’। এ-বচন অহেতুক ছিল না। গরিলা একটি বলবান প্রাণী, যে-বল বা শক্তির প্রতীক ছিলেন আমাদের গেরিলারাও। তাছাড়া বিশেষ কায়দায় অনিয়মিত খন্ডযুদ্ধ বলতে যা বোঝায় তার শাব্দিক প্রকাশ ‘গেরিলা’, ‘গরিলা’ দুটোই। এ গেরিলারাই একাত্তরে গরিলার মতো জলে ভিজে, রোদে পুড়ে, পাহাড়ি মৃত্তিকায় সরীসৃপবৎ বুক ঘষে-ঘষে শত্রু হননে এগিয়ে…

  • বাথরুমের দেয়ালে উৎকীর্ণ প্রতারিতের অভিজ্ঞান খেলারাম খেলে যার চলচ্চিত্রিক বাস্তবতা

    টোকন ঠাকুর চলমান দৃশ্যের সত্যকে আমরা কীভাবে এড়িয়ে যেতে পারি, যখন দেখি, মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সামনে। অবশ্য আমরা জানি না, সে কতদূর যাবে, কার কাছে যাবে? সত্য যে, মানুষের পেছনে ফেরার রাস্তা নেই, যেতে হয় – যেতে হবে সামনেই। কিন্তু পেছনের যা কিছু রেখে আসা, ফেলে আসা ঘরবাড়ি-ঘটমানতা বা স্মৃতিসমগ্র, তা কি আমরা…

  • চলচ্চিত্র সংসদ আন্দোলনের পঞ্চাশ বছর : অর্জন ও অতৃপ্তি

    সাজেদুল আউয়াল চলচ্চিত্রকে একটি শিল্পকর্ম হিসেবে মান্য করে একে সম্যকভাবে বোঝা এবং বোঝানোর জন্যই মূলত চলচ্চিত্রচর্চার শুরু। এ-চর্চা করার প্রক্রিয়া থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের জন্ম ও বিস্তার ঘটে, বিশ্বব্যাপী। ইতিহাস সাক্ষ্য দেয় যে, চলচ্চিত্র আস্বাদনের প্রয়োজন থেকেই ১৯২০ সালে ল্যুই দ্যেলুকের উদ্যোগে প্যারিসে প্রথম চলচ্চিত্র বোদ্ধাদের এক ‘সঙ্ঘ’ স্থাপিত হয়। কিন্তু সেখানে নিয়মিতভাবে চলচ্চিত্র-প্রদর্শনীর কোনো…

  • সুবর্ণজয়ন্তীতে অর্জন ও প্রত্যাশা

    ইমরান ফিরদাউস  ‘শুধু এদেশে নয়, পৃথিবীর প্রায় সব দেশে চলচ্চিত্র সংসদগুলো নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছে। নিষ্ক্রিয় উপভোগমাত্র নয়, চলচ্চিত্রে আছে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ ও উৎসাহ; এ-ঘটনা তে তাই প্রমাণিত। এসব সংসদ সংখ্যাল্পের আন্দোলন; তাই আন্তরিক বলে এ-আন্দোলনগুলোর মূল্য কম নয়। চোখে দেখে রসাস্বাদন করতে হয়, এমন শিল্পগুলোর ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন সীমিত হলেও চ…