চলচ্চিত্র

  • আমাদের দৃশ্য-সংস্কৃতি ও চলচ্চিত্রসংসদ-আন্দোলন

    মাহমুদুল হোসেন না-দাবি : এই লেখা চলচ্চিত্রসংসদ-আন্দোলনের সাংগঠনিক বিষয়ে সরাসরি কোনো প্রস্তাবনা নয়। যুক্ত সকলে মানবেন যে, চলচ্চিত্রসংসদ নিয়ে প্রায় সব চিন্তাই আবর্তিত হয় এর সাংগঠনিক বিস্তৃতি এবং সুস্বাস্থ্য অর্জনের সম্ভাবনা, সীমাবদ্ধতা, কৌশল ইত্যাদি প্রসঙ্গে। এ বছর, চলচ্চিত্রসংসদ-আন্দোলনের পঞ্চাশ বছর পূর্তিতে, সেরকম লেখা লিখেছি; আরো অন্যরাও নিশ্চয়ই লিখেছেন; এখানে সেসব কথা আর পুনরুল্লেখ করতে চাইনি।…

  • গা বা ল

    স্বকৃত নোমান সকাল থেকে তিন গ্রাম ফেরি করেও দশ টাকা রুজি হলো না। এখন পড়ন্ত দুপুর। এই বেলা আর হবে কিনা তাও সন্দেহ। রুজি হবেই-বা কেমন করে? একে তো টেলিভিশনের যুগ, তার ওপর কার্তিক মাস। এই অদিনে কার মনে এত আনন্দ যে, টাকা-পয়সা খরচ করে সাপের খেলা দেখবে! আশ্বিন-কার্তিক মাসে কজন গেরস্তের গোলায় বাড়তি ধান…

  • ব্ল্যাকআউট : নতুন চলচ্চিত্রের প্রথম কবিতা

    কামরুল হাসান কাইউম ব্লকআউট/ মনে আছে, মনে নেই, মনে পড়ে, পড়ে না, পড়বে না/ এপারে আলো, ওপারে অন্ধকার, ওপারে অন্ধকার, এপারে আলো/তুমিই আমি, আমিই তুমি, তোমাতে আমাতে বড্ড বেশি পাগলামি। মাদল ও রাফি দুই বন্ধু, দুই প্রেমিক; থাকে চিলেকোঠায়, মেঘের দেশে। দুজনেই খোঁজে ভালোবাসা, দুজনেই খুঁজে বেড়ায় জীবনকে। মাদল কবি, রাফি চিত্রশিল্পী। মাদলের প্রেমিকা শাল্মলী,…

  • যৌথ প্রদর্শনী : একসঙ্গে আশি জন

    জাহিদ মুস্তাফা আমাদের সমাজে সুপ্রচলিত একটি প্রবাদবাক্য হচ্ছে – ইচ্ছা থাকলে উপায় হয়। সাজু আর্ট গ্যালারির স্বত্বাধিকারী রমিজ আহমেদ চৌধুরী সাজুর ক্ষেত্রে এ-মিলটি হুবহু দেখতে পেয়েছেন বর্ষীয়ান শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। ১৯৭৩ সালে সাজু শুরু করেছিলেন চিত্রকর্মের ফ্রেমের ব্যবসা ও গ্যালারি। গত চল্লিশ বছরে এটি এখন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও প্রতিষ্ঠিত আর্ট গ্যালারি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে,…

  • তারেক মাসুদ তাঁর লোকচলচ্চিত্র

    সাজেদুল আউয়াল কেন শিরোনামে ‘লোকচলচ্চিত্র’ বলা, শুধু চলচ্চিত্র নয়? এ-প্রশ্নের উত্তর পেলে তারেক মাসুদের চলচ্চিত্র নির্মাণ-ভাবনার দিশা পাওয়া যাবে, কিছুটা হলেও। আমার প্রস্তাব হচ্ছে যে, আমাদের লোকশিল্পীদের শিল্পকর্মে স্থানীয় যেসব সাংস্কৃতিক বৈশিষ্ট্য-চিহ্ন-এষণা-ভাবাদর্শ-রূপকল্প ইত্যাদি থাকে, তা তারেকের চলচ্চিত্রগুলোতেও লক্ষণীয়। আমার এই প্রস্তাবটিকে বৈধতা দেওয়াই বর্তমান রচনার প্রধান অভিপ্রায়। তারেক মাসুদ তাঁর জীবনের প্রথম অংশ কাটিয়েছেন গ্রামীণ…

  • চিত্রপটে তারুণ্যের আচড়

    জাহিদ মুস্তাফা নবীন পাঁচজন শিল্পী, যাঁদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ – তাঁদের অাঁকা একচল্লিশটি এবং কিউরেটরের একটি কাজ নিয়ে প্রদর্শনী – শিরোনাম ‘ফ্রি ফল’। চলেছে ঢাকার গুলশানের নতুন শিল্পালয় বেঙ্গল লাউঞ্জে। অভিনব এ-প্রদর্শনীর শিল্পীরা হলেন – মোহাম্মদ হাসানুর রহমান, শেহজাদ চৌধুরী, ইয়াসমিন জাহান, আয়েশা সুলতানা ও সালজার রহমান। ফ্রিফল একটি যৌথ ড্রয়িং প্রদর্শনী। সব ড্রয়িংই…

  • তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল: জানালা খুলে দিলেন

    তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল: জানালা খুলে দিলেন

    ‘মাটির ময়না’ এবং ‘চিত্রা নদীর পাড়ে’র জন্য এই চলচ্চিত্রদুটির নির্মাতাদ্বয় তারেক মাসুদ এবং তানভীর মোকাম্মেলকে কখনোই ঘটা করে কৃতজ্ঞতা জানানো হয়ে ওঠেনি আমার। বাংলাদেশের চলচ্চিত্রের দুটি নিষিদ্ধ প্রসঙ্গ – ধর্ম, ধর্মীয় বাস্তবতা এবং সাম্প্রদায়িকতাকে ওরা অকপটতায় যেভাবে উপস্থাপন করেছেন, এর আগে এ-দেশের চলচ্চিত্রে তা ঘটেনি, না ১৯৭১-এর মুক্তিযুদ্ধের আগে, না পরে। দ্বিধাহীনভাবে বলা যায় যে,…

  • কাইয়ুম চৌধুরীর নিসর্গ

    কাইয়ুম চৌধুরীর নিসর্গ

    কাইয়ুম চৌধুরী, খুব সম্ভব বাংলাদেশের একমাত্র শিল্পী, যিনি ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রকৃতি ও নিসর্গকে দেখে চলেছেন। এই দেখা সময়ের মধ্য দিয়ে প্রকৃতি ও নিসর্গকে দেখা। সময়ের বদল হয়, প্রকৃতি ও নিসর্গেরও। মানুষ প্রকৃতি ও নিসর্গের পরিসরে জীবনযাপন করে। বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনযাপনের পরিসর প্রকৃতি ও নিসর্গের মধ্যে বলে একধরনের আবহমানতা তৈরি হয়। জীবনযাপন পরিবর্তিত হয় বলে…

  • শামীম আখতারের চলচ্চিত্র স্মৃতি-বিস্মৃতির পুনর্র্নিমাণ

    শামীম আখতার (৩ নভেম্বর ১৯৫৪) এ যাবৎ যে তিনটি চলচ্চিত্র তৈরি করেছেন- সে, ইতিহাসকন্যা এবং শিলালিপি – স্মৃতি ধরে রাখে এমন সব উপাদানই প্রত্যেকটি চলচ্চিত্রের অধিকাংশ জায়গা জুড়ে বিরাজ করে। এইসব উপাদানের মধ্যে আত্ম-জৈবনিক উপাদান আছে; আছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রগত অভিজ্ঞতার বয়ান; আছে স্মৃতিকথা যা এসেছে সাক্ষাৎকারের ছলে; আছে লালচে হয়ে যাওয়া পুরনো…