ছোট গল্প
-
যামিনী
হাবীবুল্লাহ সিরাজী যখন প্রথম মিলিল, তখন চতুর্দিকে হা-পিত্যেশ করিতেছে ফাল্গুনের রৌদ্র। অবলোকনের মাত্রাটি বিসত্মৃত হইতেই ঝলমল করিয়া ওঠে পূর্ণ অবয়ব। হস্তবন্ধনী বাজিল, দুলিল কর্ণলতিকা এবং ক্ষীণ হইলেও নাসিকায় জানান দিলো কাঁচা অহংকার। মাভৈঃ, পুষ্পবিলাসে কেশ জুতসই। ছায়াপতাকা পশ্চিমে দোল খাইতেছে, পদপ্রান্তের সবুজ তৃণশীর্ষে পিপীলিকাকুল আহার্য-সন্ধানে নিমগ্ন। ভোগী পলাশের ওষ্ঠে ভাঙিতেছে সিঁদুরের নবীন কৌটা। তাহাকে দেখিয়া…
-
স্থির আনন্দ
সমরেশ মজুমদার সোমলতা বলেছিল, ‘আপনার সঙ্গে ফোনে কথা বলে সুখ হয় না।’ শোভনলাল জিজ্ঞাসা করেছিলেন, ‘সেকি! কেন?’ ‘এই যে দেখুন, কখন ফুড়ুৎ করে কুড়িটা মিনিট চলে গেল অথচ মনে হচ্ছে মাত্র দুমিনিট কথা বলেছি। সাধ মিটিয়ে যদি অনন্তকাল আপনার কথা শুনতে পেতাম।’ সোমলতার কথায় পুলক এল মনে, শোভনলাল গদগদ হলেন, ‘আমার কথা শুনতে তোমার ভাল…
-
নদীটি ও জারুল গাছ
দেবেশ রায় নদীছুট বলে কাকে? যে-জায়গা থেকে সেই জায়গার নদী ছুটে গিয়েছে। জায়গা না হয়ে মানুষও হতে পারে। যে-মানুষ থেকে তার নদী ছুটে গিয়েছে। মানুষ না হয়ে একটা গাছও হতে পারে। যে-গাছের তলা থেকে তার নদী ছুটে গিয়েছে। গাছটা তো নদীর পাড়ে এক বিরল ভঙ্গিতে বরাবর ছিল। অতবড় একটা জারুল গাছ নদীর একটা আড়ড়ির ওপর…
-
চারটি জোড়াতালি দেওয়া একটি প্রেমের গল্প
পিয়াস মজিদ জোড়াতালি দেওয়া গল্প হয় নাকি? হবে না কেন? জোড়াতালি দেওয়া ফিল্ম যদি হতে পারে, কবিতা হতে পারে, চিত্রকর্ম হতে পারে, তবে গল্প নয় কেন? আর গল্প যদি হয় জীবনের প্রতিভাস তবে বিচার করে দেখলে দেখা যাবে মানুষের জীবন কত না জোড়াতালির সমাহার। এই সব জোড়াতালি রিফু করে তবে একটা ধোপদুরস্ত জীবন মেলে, এই…
-
বাস্কারভিল অভিযান
অমর মিত্র এ-পাড়ায় যে তার একজন পাঠক আছে, হিতেন রায় তা নিজেই জানত না। হিতেন লেখে। কেউ-কেউ তা পড়ে। কেউ আবার দ্যাখে। দেখে ভ্রু কোঁচকায়, হাসে, মনে-মনে বলে, কী যে করে হিতেন, লিখে কী হয়। কেউ আর এক কাঠি, বলে, ও আবার লিখল কবে, এ-বাজারে সবাই লেখক। তবু হিতেন লম্বা-লম্বা দূরের চিঠি পায়, মোবাইলে মেসেজ…
-
উত্তল আকাশ
ইমরান খান রাত তেপ্রহরের চায়ের দোকান আকাশবিহীন মেঘরঙের একটি পর্দা কেঁপে উঠতে দেখে ঘুম ভাঙল, নাকি ঘুম ভেঙে আকাশবিহীন মেঘরঙের একটি পর্দা দুলে উঠতে দেখেছিল, ভাবতে শুরু করার আগেই রশিদ আলি বুঝতে পারল তার ঘুম ভেঙেছে আর ঘুম ভেঙে স্বপ্ন দেখা যায় না বিধায় সে চুপচাপ পড়ে রইল। তার উপলব্ধি হলো, সে এখনো ঘুমিয়ে আছে।…
-
হাওয়ার সংকেত
মণিকা চক্রবর্তী আমিন অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে মেইন সড়কে। মেইন সড়ক মানে বিশ্বরোড। চারদিক থেকে চারটি রাস্তা এসে মিশেছে এই সড়কটিতে। জব্বর মিয়ার চায়ের দোকানের পাশ দিয়ে যাওয়া সরু রাস্তার পুবপাশের খোলা জায়গায় অনেকটা জমির ওপর একটা বড় বটগাছ, সঙ্গে আরো কয়েকটা গাছ মিলে একটা আশ্রয় তৈরি করেছে। সড়কের পাশে এই জায়গাটি ঘিরে প্রতি সোমবার…
-
নিশি
মাহবুব আজীজ শচীনবাবু স্যার তিন-চারদিন আগে আমাদের একজনের কাছে টেলিফোন করেন; আমরা, বছর দশেক আগে কতিপয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র অস্থায়ী ভিত্তিতে এক বেসরকারি সংস্থার হয়ে মুক্তিযুদ্ধের প্রামাণ্য তথ্য-উপাত্ত সংগ্রহের কাজে দেশের নানান অঞ্চলে যাই – প্রকৃতপক্ষে যা ছিল আমাদের পার্টটাইম চাকরি; আর ওই কাজে আমরা তিন বন্ধু যাই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, সেখানেই তখন কালীবাড়ি স্কুলের…
-
কলুষ্কাল
মুর্শিদা জামান শেষবার চোখ বুজে আসার আগে আয়েত্রির মুখটা ভেসে উঠল জাফরের মানসপটে – এরপর নিটোল অন্ধকার। গাঢ় কালো রঙের ভেতর ডুবতে-ডুবতে তীব্র বেগুনির ঝলকানিতেই যেন-বা মস্তিষ্ক সজাগ হলো ওর। ফের বাস্তবে ফিরে আসার প্রবল আলোড়ন অস্তিত্ব জুড়ে। কানের লতি বেয়ে টপ-টপ করে রক্ত মাটিতে পড়ছে, সেই শব্দটুকুও শুনতে পেল সহসা। এর চেয়ে বিশ্বাসযোগ্য…
-
মান-সম্মান
ফারুক মঈনউদ্দীন লিফটের সামনে অনেক লম্বা সারি। একেকবার লিফট নেমে এলে পিলপিল করে লোক ঢুকে পড়ছে, ঠেলেঠুলে শেষ লোকটি ওঠার পর লিফটের দরজা বন্ধ হয়ে আবার নাট্যমঞ্চের পর্দার মতো দুপাশে খুলে যায়। তখন ভেতরে টুলে বসা লোকটা বিরক্তিতে উঠে দাঁড়ায়, এই যে লাস্টে কে উঠসেন, নাইমা যান, ওয়েট বেশি। সবশেষে ওঠা লোকটি তার আশপাশের…
-
খনন
নাসিমা আনিস ভ্যানের সামনে পা ঝুলিয়ে বসে বাঁয়ের অপূর্ব দৃশ্যাবলি দেখতে-দেখতে মোবাইলে ছবি তোলে আরোহী দুই নারী। শহুরে তারা। রিজার্ভে যাচ্ছে! ভ্যানচালক তাদের প্রফুলস্নতায় খানেক ধুমো দিয়ে ভ্যান থামায়, – তোলেন, নেইমে শামিত্ম কইরে ছবি তোলেন আপা! সালোয়ার-কামিজের মহিলারা লাফিয়ে নামে। বসন্তমেদুর আকাশের নিচে কী অপূর্ব দেশ, তাই দেখে। সবুজ আর সবুজ। পিচঢালা রাস্তার…
-
বর্ণিল ক্যানভাস
ওয়াহিদা নূর আফজা বারিধারা তখনো থরে-থরে দালানকোঠা, বিপণিবিতান, রেস্টুরেন্ট আর বিদেশি দূতাবাসে ভরে ওঠেনি। বিকেল হলেই আমরা বান্ধবীরা, মূলত তালাত আর আমি, শোঁ-শোঁ করে সাইকেল ছুটিয়ে আমেরিকান দূতাবাস পর্যন্ত ছুটে যেতে পারতাম অনায়াসে। তারপর হঠাৎ করে জানি কী হয়ে গেল। খালি জায়গাগুলোর গর্ভ চিরে দুমদুম করে এক-একটা প্যালেস তৈরি হলো। নিরিবিলি শান্ত-স্নিগ্ধ এলাকাটি ভরে…
